জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন। এজন্য একটি প্রতিষ্ঠান তাকে তৈরি পোশাকসংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০০ জন শ্রমিক-কর্মচারী উৎপাদন কাজে নিয়োজিত।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো একটি অঞ্চল বা দেশের ব্যবসায়ী শিল্পপতিগণ নিজেদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়ের উন্নয়নের জন্য যে সমিতি সংঘ গঠন করেন তাকে ৰণিক সভা বলা হয়।

উত্তরঃ

বিশ্ববাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে যে প্রতিষ্ঠান সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখে তা হলো WTO বা বিশ্ববাণিজ্য সংস্থা। সমগ্র বিশ্বে বাণিজ্য ব্যবস্থাকে সুসংসহত করাই এ সংস্থার মূল উদ্দেশ্য।

WTO সদস্য দেশগুলোর মধ্যকার বাণিজ্যসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে থাকে। এছাড়া বিশ্বব্যাপী বাণিজ্যসংক্রান্ত আলোচনার একটি ফোরাম হিসেবে সংস্থাটি দায়িত্ব পালন করে থাকে। উন্নয়নশীল দেশগুলো এ ফোরামকে একত্রে তাদের নিজ নিজ দাবি-দাওয়া সম্পর্কে অবগত করতে পারে।

উত্তরঃ

রায়হানকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানের প্রকৃতি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান বিজিএমইএ (BGMEA)।

বিজিএমইএ হলো বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারদের একটি সংস্থা, যার মূল লক্ষ্য হলো তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন এবং এ শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার সুনিশ্চিত করা। দেশের তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারগণ এ সংস্থা হতে সর্বাত্মক সহযোগিতা লাভ করে থাকে।

উদ্দীপকের জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের মালিক। একটি প্রতিষ্ঠান তাকে তৈরি পোশাকসংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে। এ সহায়তাকারী প্রতিষ্ঠানটি হলো বিজিএমইএ। কারণ বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারকদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদানকারী সংস্থা হলো বিজিএমইএ। সংস্থাটি এর সদস্যভুক্ত রপ্তানিকারকদের বিভিন্ন তথ্য, পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে থাকে। তাই বলা যায়, রায়হানকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানের প্রকৃতি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান বিজিএমইএ (BGMEA)

উত্তরঃ

উদ্দীপকে জনাব রায়হানের প্রতিষ্ঠানটির মানোন্নয়নে তথ্য সহায়তা ছাড়াও আর্থিক সহায়তা, উন্নত প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, উৎপাদন ও বাজারজাতকরণে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। এ শিল্পের টিকসই উন্নয়নের জন্য এ শিল্পের মানোন্নয়নের বিকল্প নেই। আর এ শিল্পের মানোন্নয়নে BGMEA-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে জনাব রায়হান একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন। এজন্য একটি প্রতিষ্ঠান অর্থাৎ BGMEA-এ তাকে তৈরি পোশাকসংক্রান্ত সব তথ্য দিয়ে সহায়তা করেছিল। তবে তথ্য সহায়তার পাশাপাশি জনাব রায়হানের প্রতিষ্ঠানটির মানোন্নয়নে তথ্য সহায়তা ছাড়াও আর্থিক সহায়তা, উন্নত প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, উৎপাদন ও বাজারজাতকরণে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাছাড়াও পণ্যের নতুন বাজার সৃষ্টি ও সম্প্রসারণ মূল্য নির্ধারণ, কাঁচামাল সংগ্রহ, পণ্য পরিবহন, কর সুবিধা অর্জন, পণ্য রপ্তানি প্রভৃতি ক্ষেত্রে সরকারি সহায়তা প্রয়োজন।

সুতরাং বলা যায়, উক্ত প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিজিএমইএ এর সার্বিক সহায়তাসহ সরকারি সহায়তা প্রয়োজন।

154

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে গাছ বড় হয়, সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না। সাগরে মাছ পাওয়া যায়, খাদ্য-খানা দেয়া ও যত্ন আবশ্যক হয় না। কিন্তু যখন বনায়ন করা হয়, মাছ চাষ করা হয় তখন অনেক সেবা- যত্নের প্রয়োজন পড়ে । ফরেস্ট অফিসার লাগে, ফিশারি অফিসার লাগে এবং আরও কত কিছুর প্রয়োজন পড়ে- যার সহযোগিতা ব্যতিত এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকের দিনে কার্যকর সহায়ক সেবা ছাড়া কোনো জিনিসই সঠিকভাবে গড়ে তোলা, লালন-পালন ও পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি প্রযোজ্য। একটা দেশে ব্যবসায় কতটা স্বচ্ছন্দ্বের সাথে গড়ে উঠবে, পরিচালিত হবে-তার সাথে এই সহায়ক সেবা সম্পর্কযুক্ত। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আগামী দিনে ব্যবসায় গড়তে ও ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জনে এই সহায়ক সেবাগুলো সম্পর্কে ধারণা লাভ এবং কী, কোথায়, কিভাবে ও কতটা পাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য ।

চিত্র : ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালনকারী ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক ভবন

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে

২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৩. বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যাকরতে পারবে

৪. এসএমই ফাউন্ডেশন (SME) থেকে প্রাপ্ত সহায়তাব্যাখ্যা করতে পারবে

৫. বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতেপারবে

৬. শিল্প ও বণিক সমিতি এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৭. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৮. ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews