জনাব রায়হান কাঁচামাল কেনার জন্য অর্থায়নের স্বল্পমেয়াদি ব্যাংক ঋণের উৎসটি ব্যবহার করেছেন।
এ ধরনের ঋণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে জামানত দেওয়ার' প্রয়োজন নেই। এটি স্বল্পমেয়াদি অর্থায়নের অন্যতম প্রধান উৎস। এ ধরনের ঋণকে চাওয়ামাত্র প্রদেয় ঋণ বলা হয়।
উদ্দীপকের জনাব রায়হান এমআরএম কোম্পানি লিমিটেড-এর আর্থিক ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনের জন্য কাঁচামাল কিনতে তিনি ব্যাংক থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছেন। সাধারণত কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি খরচের জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণের প্রয়োজন হয়। তাই বলা যায়, জনাব রায়হান প্রতিষ্ঠানের কাঁচামালের জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ ব্যবহার করেছেন।
Related Question
View Allঅর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে
বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।
আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।
অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
