জনাব রিপনের কোন ধরনের মনোভাব নেতৃত্ব বিকাশে সমস্যা সৃষ্টি করবে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

জনাব রিপনের ক্ষমতা প্রদর্শনের মনোভাব নেতৃত্ব বিকাশে সমস্যা সৃষ্টি করবে। নেতার মনে ক্ষমতা প্রদর্শনের একটা মানসিকতা অনেক সময় কাজ করে। এর ফলে প্রয়োজনাতিরিক্ত নির্দেশদান, অধস্তনের কাজে অহেতুক হস্তক্ষেপ, অহেতুক হুমকি প্রদান, ভীতি সৃষ্টি ইত্যাদির মাধ্যমে নেতা কাজ আদায় ও নিজস্ব ক্ষমতা প্রদর্শন করতে চান। যার ফলশ্রুতিতে অধস্তনদের মনোবলে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। উদ্দীপকে দেখা যায়, অর্থ বিভাগের ব্যবস্থাপক জনাব রিপন কারও সাথে পরামর্শ না করে নিজের মতো করে কাজ করেন। তিনি অধস্তনদের প্রয়োজনাতিরিক্ত আদেশ প্রদান, ভয়-ভীতি প্রদর্শন এবং অহেতুক তাদের কাজে হস্তক্ষেপ করেন যেগুলো তার ক্ষমতা প্রদর্শনের মনোভাবের আওতাভুক্ত বলে গণ্য করা যায়। আর ক্ষমতা প্রদর্শনের মনোভাব নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই বলা যায়, জনাব রিপনের ক্ষমতা প্রদর্শনের মনোভাব নেতৃত্ব বিকাশে সমস্যা সৃষ্টি করবে।

AI Explanation
AI Explanation
1 year ago
210

Related Question

View All
উত্তরঃ

অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।

AI Explanation
AI Explanation
1 year ago
391
উত্তরঃ

নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট থাকে। পরামর্শমূলক নির্দেশনায় যারা নির্দেশ বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক ও বাস্তবায়ন করা হয় বিধায় এরূপ নির্দেশনা পদ্ধতি অনেকটা গণতান্ত্রিক।

AI Explanation
AI Explanation
1 year ago
402
উত্তরঃ

উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট। X তত্ত্বে ম্যাকগ্রেগর মানব প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এক্ষেত্রে মনে করা হয়, কর্মীরা উত্তরাধিকারসূত্রে কাজ অপছন্দ করে, সুযোগ থাকলে কাজে ফাঁকি দেয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ ও প্রয়োজনে শান্তি দিতে হয়। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে যচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। এখানে ম্যাকগ্রেগরের X তত্ত্বের মতো চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে চায়। সুতরাং উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট।

AI Explanation
AI Explanation
1 year ago
364
উত্তরঃ

'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে'- উক্তিটি যথার্থ। যে নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতার বলে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অধস্তনদের ওপর চাপ সৃষ্টি বা ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায়ে সচেষ্ট হন তাকে স্বৈরাচারী নির্দেশনা বলে। এক্ষেত্রে ঊর্ধ্বতন নির্দেশ প্রদানের ক্ষেত্রে অধস্তনদের মতামত বা চিন্তা- ভাবনাকে কোনো বিবেচনায় আনেন না; বরং অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশ করেন। অধস্তনরা ঊর্ধ্বতনকে ভয় পায় এবং ইচ্ছায় বা অনিচ্ছায় হোক কাজ সম্পাদনে চেষ্টা করে। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে সচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। কিন্তু কর্মীরা বসের নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। এক পর্যায়ে কর্মীরা দুই- একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়। মূলত স্বৈরাচারী নির্দেশনার কারণে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাওয়ায় প্রতিষ্ঠাটি ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, 'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে।'

AI Explanation
AI Explanation
1 year ago
337
উত্তরঃ

কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস চালায় তাকে বা তাদেরকে নেতা বলে।

AI Explanation
AI Explanation
1 year ago
652
উত্তরঃ

গণতান্ত্রিক নেতৃত্বে সকলের অংশগ্রহণ বা মতামত প্রতিফলিত হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ত্বরান্বিত হয়। তাই গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। এ নেতৃত্বে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে গণতান্ত্রিক নেতৃত্বকে উত্তম নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়।

AI Explanation
AI Explanation
1 year ago
719
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews