জনাব রিয়াজ ইউরোপের একটি দেশের পার্লামেন্ট অধিবেশন সরাসরি পার্লামেন্টে বসে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। অধিবেশনে বিরোধী দলীয় নেতা সরকারের গঠনমূলক সমালোচনা করলেন এবং দেশের উন্নয়নে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিরোধী দলীয় এ নেতার বক্তব্য সরকারি ও বিরোধী দলীয় সব সদস্য হাততালির মধ্য দিয়ে সাধুবাদ জানায়। 

Updated: 10 months ago
উত্তরঃ

স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো- Liberty.

উত্তরঃ

আইনের শাসন বা Rule of Law বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ এর উর্ধ্বে নয়।

অর্থাৎ একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য একই আইন কার্যকর থাকে তখন ঐ রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হয়। আইনের শাসনের ব্যাখ্যা দিয়ে অধ্যাপক এ. ভি ডাইসি বলেন, 'আইনের শাসনের অর্থ হলো আইনের দৃষ্টিতে সকলে সমান এবং ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। কাউকে বিনা অপরাধে গ্রেফতার না করা এবং বিনা বিচারে আটক না রাখা আইনের শাসনের অংশবিশেষ। অর্থাৎ আইনের শাসন হলো সর্বস্তরের সবার জন্য একই আইন বলবৎ রাখা।

উত্তরঃ

উদ্দীপকের আলোকে বিরোধী দলের ভূমিকা প্রশংসনীয় এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উন্নয়নকে ত্বরান্বিত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য।

একটি গণতান্ত্রিক দেশে জনগণের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এক দল সরকার গঠন করে আর অন্য দলটিবিরোধী দলের ভূমিকা পালন করে থাকে। বিরোধী দলগুলো নির্বাচনে জয়লাভ করতে না পারলেও তারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিপূর্ণ গণতান্ত্রিক অণতান্ত্রিক অবস্থা অবস্থা বজায় রাখতে বিরোধী দল সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারের সমালোচনা, ভালো কাজে সহযোগিতা, জনমত গঠন, প্রভৃতি ক্ষেত্রে বিরোধী দলগুলো কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যার ফলে কোনো দল একনায়কতন্ত্র স্থাপন করতে পারে না
উদ্দীপকের দিকে লক্ষ্য করলে দেখা যায়, একটি দেশের পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলীয় নেতা সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ৰিৱোঁধী দলের এমন ভূমিকা প্রতিটি দেশের জন্য দরকারি এবং কার্যকর। কারণ এর ফলে একদিকে যেমন সরকারি দল যা কিছু ইচ্ছা করতে পারে না, তেমনি সরকারের উন্নয়ন কার্যক্রমও দ্রুততর হয়।

উত্তরঃ

একটি দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারি ও বিরোধী দলের সহাবস্থান ও সহযোগিতা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে একদল সরকার

গঠন করে আর অন্যান্য দলগুলোর মধ্যে যারা বেশি ভোট পায় তারা প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। একটি রাষ্ট্রে প্রশাসন প্রতিষ্ঠায় এ উভয়ের সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার ও বিরোধী দল যদি মিলেমিশে দেশের ও দেশের জনগণের স্বার্থের কথা ভেবে কাজ করে তাহলে একদিকে সরকার যেমন কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে সাহস পায় না, তেমনি উন্নয়ন প্রকল্পও দ্রুত বাস্তবায়িত হয়। উদ্দীপকে জনাব রিয়াজের দেখা দেখা পার্লামেন্ট প অধিবেশনে সরকারি ও বিরোধী দলের এমন ভূমিকার কথাই ব্যক্ত হয়েছে। একদিকে বিরোধী দল যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করেছে অন্যদিকে তেমনি তারা দেশের উন্নয়নে সরকারকে সার্বিক সহযোগিতা দানেরও আশ্বাস দিয়েছেন। একটি রাষ্ট্রে বিরোধী দলের এমন ভূমিকা দেশের সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম হাতিয়ার এটা দেশের উন্নয়ন কার্যাবলিকে ত্বরান্বিত করে। দেশ থেকে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, পক্ষপাতিত্ব, খুন, হরতাল, অবরোধ বা রাজনৈতিক বিশৃঙ্খলার মতো সমস্যাগুলো সমূলে উৎপাটিত হয়ে যায়। যা দেশে সুশাসন প্রতিষ্ঠার পথকে প্রসারিত করে উন্নতির পথে ধাবিত করে।

71

Related Question

View All
258
উত্তরঃ

সাধারণভাবে রাজনৈতিক অঙ্গনের অস্থিতিশীল পরিবেশকে রাজনৈতিক অস্থিরতা বলা হয়। একটু ব্যাপকভাবে বলতে গেলে ভঙ্গুর গণতান্ত্রিক পরিবেশে যখন রাজনৈতিক দলসমূহের মধ্যে সুষ্ঠু রাজনীতি চর্চার অভাবহেতু পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, কোন্দল এবং হানাহানি ও সহিংসতা দেখা দেয়, সেই পরিবেশকে রাজনৈতিক অস্থিরতা বলে। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এর ফলে গণতন্ত্র ব্যাহত হয়, নেতৃত্বের বিকাশ ঘটে না। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুশাসনের অন্তরায়।

802
উত্তরঃ

ক' দেশটির উল্লিখিত সমস্যাগুলো সামাজিক সমস্যা। কোনো দেশের আর্থসামাজিক বিপর্যয়ের ওপর নির্ভর করে এ ধরনের সামাজিক সমস্যার জন্ম হয়। এরূপ সামাজিক সমস্যা অনেক সমস্যার সৃষ্টি করে থাকে। যেমন অধিক জনসংখ্যা একটি সামাজিক সমস্যা, কিন্তু এটি অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে, পরিবেশ বিপন্ন করে, সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করে, রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করে থাকে। অধিক জনসংখ্যা শিক্ষা বিস্তারে বাধার কারণ হয়। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, অপরাধপ্রবণতা বাড়ে অর্থাৎ একটি সমস্যা থেকে একাধিক সমস্যার উৎপত্তি হয়। উদ্দীপকের সমস্যাগুলোর ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এসব মূলত সামাজিক সমস্যা হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যারও সৃষ্টি করে থাকে। যেকোনো দেশের জন্য এসব সমস্যা সুশাসনের অন্তরায়। আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ ও নিরপেক্ষ, রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পথে এসব সমস্যা যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তা সুশাসনের অন্তরায় হিসেবে কাজ করে। আর সুশাসনের অন্তরায় দুঃশাসনকে টেনে আনে।

207
উত্তরঃ

সুনাগরিকগণ একটি দেশের সর্বোত্তম সম্পদ। একটি দেশের অগ্রগতি, উন্নতি নির্ভর করে সুনাগরিকদের কাজের ওপর। 

কোনোদেশের সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন এবং সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণ ও সরকার সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধান করতে পারে। উদ্দীপকে বর্ণিত 'ক' দেশটির সমস্যা সমাধানেও নাগরিকদের ভূমিকা অনস্বীকার্য। কোনো দেশের জনসংখ্যা সমস্যা সমাধান সরকার যত কার্যক্রমই গ্রহণ করুক না কেন, জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। জনসংখ্য পরিকল্পনায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।
জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আবশ্যক। শিক্ষা বিস্তারে দেশের জনগণ সরকারকে সহযোগিতা করতে পারে। শিক্ষিত ও প্রতিষ্ঠিত প্রতিটি নাগরিককে এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। যারা শিক্ষার আলো থেকে দূরে, তাদেরকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। শিক্ষাই উন্নতির সোপান, কথাগুলো শিক্ষা বঞ্চিতদেরকে বোঝাতে হবে।

সন্ত্রাস ও দুর্নীতি একটি দেশের জন্য অভিশাপস্বরূপ। সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিরা সমাজেরই অংশ। নাগরিকদের একটি অংশই এ কাজে যুক্ত থাকে। সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে সাধারণ জনগণকেই সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি থেকে মুক্ত থাকে, সেজন্য নাগরিক সচেতনতা বাড়াতে হবে। দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি দূর করা খুবই সহজ কাজ। এ ব্যাপারে নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে।

205
উত্তরঃ

শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল, কাঠামোবদ্ধ ও আদর্শ এমন রূপকে সুশাসন বলা হয় যেখানে আইনের শাসন, নিরপেক্ষ, সংবেদনশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং কার্যকর শাসন পদ্ধতি চালু থাকবে।

582
উত্তরঃ

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের
শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন
প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও
রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন

নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ। 

331
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews