বাংলাদেশে পণ্যমান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নাম হলো BSTI বা Bangladesh Standards & Testing Institution.
সামাজিক রীতিনীতি, ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন মেনে ব্যবসায় পরিচালনাকে ব্যবসায়িক নৈতিকতা বলে।
ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে ন্যায়বিচার, আদর্শ, সততা, বিশ্বস্ততা, আইনগত ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ব্যবসায়িক কাজ পরিচালনা করা যায়। কারণ ব্যবসায়ের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে দেশের ব্যবসায়ী সমাজ সচেতন নয়। এক্ষেত্রে নৈতিকতা হলো ন্যায়নীতির পথপ্রদর্শক। যা ব্যবসায়ীকে অন্যায়, অবৈধ ও নীতি বর্জিত কাজ থেকে বিরত রাখে।
উদ্দীপকে সাবানের গায়ে ব্যবহৃত লোগোটি হলো ট্রেডমার্ক। কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য কোনো উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে।
উদ্দীপকের জনাব রিয়াজ রহমান ট্রেডমার্ক চিহ্নটি দ্বারা সে তার পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করেছে। অর্থাৎ অন্য কেউ তার এ পণ্য নিজ নামে বাজারে নকল করে ছাড়তে পারবে না। ট্রেডমার্ক বা ব্র্যান্ডটি ব্যবহার করে এর মালিক দ্রুত নতুন নতুন পণ্য বাজারে এনে এ নামের সুফল ভোগ করতে পারবে। অপরদিকে অন্য কেউ উক্ত ট্রেডমার্ক নকল করতে চাইলে তা অপরপক্ষের জন্য আইনগত বিরোধের বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং উদ্দীপকে সাবানের গায়ে ব্যবহৃত লোগোটি হলো ট্রেডমার্ক।
ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় হলো ট্রেডমার্ক নিবন্ধন করা।
কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য কোনো উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে। ট্রেডমার্ক নিবন্ধন না করেও তা ব্যবহার করা যায়। ব্যবহারের পরেও এক পর্যায়ে তা নিবন্ধন করা চলে। তবে সমস্যা হলো অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনত তার প্রতিকার দাবি করা যায় না। তাই ট্রেডমার্ক নিবন্ধন করাই উত্তম।
উদ্দীপকের জনাব রিয়াজ বাজারে একটি নতুন সাবান ছাড়েন, যা শরীরের ধুলাবালি পরিষ্কার করে এবং এর সুঘ্রাণ রক্তনালিকে সম্প্রসারণ করে। বাজারে সাবানটির প্রচুর চাহিদা। সম্প্রতি 'ওমেগা কোম্পানি' নামে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাবানটি উৎপাদনের পরিকল্পনা করছে। আর ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে জনাব রিয়াজ রহমানের উচিত ট্রেডমার্ক নিবন্ধন করা। কেননা ট্রেডমার্ক নিবন্ধিত থাকলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্কটি ব্যবহার করতে পারে না। আর এই নিবন্ধিত ট্রেডমার্কের সুবাদে পণ্যের নকল প্রতিরোধ করা যাবে।
সুতরাং, ওমেগা কোম্পানিকে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখতে করণীয় হলো ট্রেডমার্ক নিবন্ধন করা।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!