জনাব শফিক যে ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আছে কিনা? তোমার মতামত ব্যক্ত কর।

Updated: 9 months ago
উত্তরঃ

জনাব শফিক রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করে। আর রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান জনকল্যাণে পরিচালিত হয়। তাই আমার মতে বর্তমানে এ ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয়তা রয়েছে।

প্রতিটি ব্যবসায় সংগঠন মুনাফা অর্জনের জন্য গঠিত ও পরিচালিত হয়। একমাত্র রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন জনকল্যাণে কাজ করে থাকে। তাই রাষ্ট্রীয় ব্যবসায়কে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে মূল্যায়ন করা যায়। বর্তমান ব্যবসায় জগতে রাষ্ট্রীয় ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানে মুনাফা লাভের যে আকাঙ্ক্ষা তা রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে রোধ করা যায়। জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন, বাজারজাতকরণ, বিদ্যুৎ, ডাক ও তার বিভাগের কাজ, চিকিৎসা সেবা, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হলে জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করা সম্ভব। এ ব্যবসার অর্জিত আয় মুনাফা হিসেবে নয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়।

উদ্দীপকে এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যার লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং জনকল্যাণ, অসহায় দরিদ্রদের সহায়তা দান, কমমূল্যে উন্নতমানের পণ্য ও সেবাসামগ্রী আমদানি, সরবরাহ এবং বাজারজাতকরণ। এরূপ ব্যবসায় সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যবসায়ের সমুদয় ঝুঁকি সরকারকে বহন করতে হয়। এ ব্যবসায় ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য ও সেবাসামগ্রী আমদানি, বাজারজাতকরণ এবং সরবরাহ করে থাকে। এ ব্যবসায় কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়; বরং জনগণের কল্যাণসাধন এর উদ্দেশ্য। তাই বলা যায়, জনকল্যাণে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে।

সুতরাং বলা যায়, জনাব শফিক যে ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে।

253

ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এ অবস্থা পরিবর্তন করে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশেই রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়।


এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো—

  • রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়সমূহ।
  • বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান ।
  • সরকারি বেসরকারি অংশীদারীত্বভিত্তিক ব্যবসায় পরিচালনার ধারণা ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews