জনাব শফিক সাহেবের একটি সুতা তৈরির কারখানা আছে। সেখানে তিনি ২০ জন শ্রমিক নিয়োগ করায় ২০০ ইউনিট সুতা উৎপাদন হলো। পরের বছর তিনি ২১ জন শ্রমিক নিয়োগ করায় ২১৫ ইউনিট সুতা উৎপাদন হলো। আবার পরের মৌসুমে ২২ জন শ্রমিক নিয়োগ করলেও একই পরিমাণ সুতা উৎপাদন হলো। ?

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে, তাকে প্রকাশ্য ব্যয় বলে।

উত্তরঃ

সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর ও সুষ্ঠু হবে, ব্যবসায়ের সাফল্য তত বেশি হবে; তাই উৎপাদন ক্ষেত্রে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনই হলো ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয়। তাছাড়া, উৎপাদনের বিভিন্ন উপকরণ যেমন, ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ এবং এদের মধ্যে সমন্বয় করে থাকে সংগঠন। সত্যিকার অর্থে, সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রায় অসম্ভব। অর্থাৎ, সংগঠনই হচ্ছে ব্যবসা বা উৎপাদনের মূল ভিত্তি। তাই উৎপাদন ক্ষেত্রে সংগঠনের ভূমিকা অপরিসীম।

উত্তরঃ

জনাব শফিক সাহেব শ্রম নিয়োগ ২০ থেকে ২১ জন করলে প্রান্তিক উৎপাদন হয় (২১৫-২০০) বা ১৫ ইউনিট সুতা আর ২১ থেকে ২২ জন করলে প্রান্তিক উৎপাদন হয় (২১৫-২১৫) বা শূন্য। সাধারণত, এক একক উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাই হলো প্রান্তিক উৎপাদন। অর্থাৎ, অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায়, তাকে প্রান্তিক উৎপাদন বলে।

উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব শফিক সাহেব তার সুতার কারখানায় ১ম বছর ২০ জন শ্রমিক নিয়োগ দিয়ে ২০০ ইউনিট সুতা উৎপাদন করে। পরের বছর ২১ জন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদন হয় ২১৫ ইউনিট। এক্ষেত্রে ২১তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন (২১৫-২০০) বা ১৫ ইউনিট। আবার, পরের মৌসমে ২২ জন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদন হয় ২১৫ ইউনিট। অর্থাৎ, এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন (২১৫-২১৫) বা ০ (শূন্য)।

উত্তরঃ

জনাব শফিক সাহেবের উৎপাদন ক্ষেত্রে সর্বশেষ শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য হওয়ায় অতিরিক্ত শ্রমিক নিয়োগ করবে না।

সাধারণত উৎপাদন ক্ষেত্রে তিনটি স্তর লক্ষ করা যায়। ১ম স্তরে গড় উৎপাদন (AP) এর চেয়ে প্রান্তিক উৎপাদন (MP) বেশি থাকে, তাই মোট উৎপাদন (IP) ক্রমবর্ধমান হারে বাড়ে। ২য় স্তরে তথা AP-MP হওয়ার পর থেকে MP শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত IP ক্রমহ্রাসমান হাড়ে বাড়তে থাকে। আর ৩য় স্তরে MP ঋণাত্মক হওয়ায় IP হ্রাস পেতে থাকে। তাই এ পর্যায়ে উৎপাদন করা অলাভজনক হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উদ্দীপকে দেখা যায়, ৩য় বছরে জনাব শফিক সাহেব ২২ জন শ্রমিক নিয়োগ দিয়ে পূর্বের বছরের সমান উৎপাদন (২১৫ ইউনিট সুতা) পান। অর্থাৎ, এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন (MP) শূন্য হয়। যা চিত্রের ৩য় স্তর N3 বিন্দু দ্বারা নির্দেশিক হয়েছে। এর পর আরও অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে মোট উৎপাদন হ্রাস পাবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। যা একজন উৎপাদনকারীর জন্য কাম্য নয়। তাই, তিনি ২২ জন শ্রমিক নিয়োগের পর আর কোনো অতিরিক্ত শ্রমিক নিয়োগ করবেন না।

 

120

শরবত একটি উৎপাদিত দ্রব্য । শরবত উৎপাদন করতে পানি, চিনি, লেবু ইত্যাদির প্রয়োজন হয়। উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন এবং তা ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি সৃষ্টি করা যায় । উৎপাদন কাজটি করে থাকে সংগঠন । উৎপাদন করতে উপকরণ যেমন পানি, চিনি, লেবু লাগে, কীভাবে উৎপাদন করবে তার একটি পরিকল্পনা করতে হয় এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন— যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বণ্টন করতে হয়, উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে নিতে হয়। এ ধরনের কাজগুলো করে সংগঠন। যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় উদ্যোক্তা ৷ সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না ।

Related Question

View All
উত্তরঃ

উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রম, যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় তাকেই অর্থনীতিতে শ্রম বলে।

281
উত্তরঃ

অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটির ব্যবহার আরও বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। মনে করি, ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। উৎপাদনক্ষেত্রে ভূমিকে স্থির রেখে শ্রমের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এবং পরে ঐ জমিতে আরও শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়।

464
উত্তরঃ

কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি দ্বারা রূপগত ও স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।

কোনো বস্তুর আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে নতুন উপযোগ সৃষ্টি হয় তা হলো রূপগত উপযোগ। আবার, কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ সৃষ্টি হয়, তা স্থানগত উপযোগ নামে পরিচিত। যেমন- কাঠকে সুবিধামতো পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করলে রূপগত উপযোগের সৃষ্টি হয়। আর এইসব আসবাবপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিক্রি করলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কবির একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি কাঠ সংগ্রহ করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করেন। কাঠ থেকে আসবাবপত্র তৈরি হলে নতুন উপযোগ সৃষ্টি হয়। আর এটিই হলো রূপগত উপযোগ। তাছাড়া কবিরের তৈরি করা আসবাবপত্র দেশের বিভিন্ন দোকানে বিক্রি হয় এবং তিনি আসবাবপত্রের প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। এভাবে বিভিন্ন এলাকায় আসবাবপত্র পাঠানোর মাধ্যমে এগুলোর স্থানগত উপযোগও বৃদ্ধি পায়। তাই বলা যায়, কবিরের তৈরি আসবাবপত্রের ক্ষেত্রে রূপগত ও স্থানগত উপযোগের সৃষ্টি হয়েছে।

286
উত্তরঃ

ঘ হ্যাঁ, কবিরকে একজন সফল সংগঠক বলা যায়।

উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের কাজ করেন তাকে সংগঠক বলে। একজন সফল সংগঠক নিজেই উৎপাদনের সকল পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন এবং সে অনুযায়ী কারবার গঠন ও পরিচালনা করেন। এছাড়াও তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ এবং সেগুলোর সমন্বয় করে উৎপাদন কাজে নিয়োজিত করেন। একজন সংগঠক কারবার প্রতিষ্ঠা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল দায়িত্ব ও ঝুঁকি বহনের কাজটিও করে থাকেন।

উদ্দীপক অনুসারে কবির নিজেই ব্যবসায়ের সকল নীতি নির্ধারণ ও ব্যবসায় পরিচালনা করেন। তাছাড়া সে উৎপাদনের বিভিন্ন উপকরণ তথা ভূমি, শ্রম ও মূলধনের সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে নিজের আসবাবপত্রের ব্যবসায় সম্প্রসারণ করেন। তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে তার উৎপাদিত দ্রব্যের নতুন বাজার অনুসন্ধান করেন, যার ফলে দ্রব্যের চাহিদা এবং মুনাফা বৃদ্ধি পায়।
এছাড়াও কবির তার দোকানে অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেন।
কাজেই, কবির তার ব্যবসায়ের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে একজন সফল সংগঠক হতে পেরেছেন বলে আমি মনে করি।s

233
উত্তরঃ

বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে।

915
উত্তরঃ

ব্যক্তিগত ব্যয় হচ্ছে (ব্যক্তিমালিকানাধীন ফার্মের) উৎপাদনের সাথে জড়িত সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের যোগফল।

কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তাকে প্রকাশ্য ব্যয় বলে। যেমন- ফার্মে কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি হলো প্রকাশ্য ব্যয়। আর উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, স্ব-নিয়োজিত সম্পদের ব্যয় ও উদ্যোক্তার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি হলো অপ্রকাশ্য ব্যয়। এই সকল প্রকাশ্য ও অ-প্রকাশ্য ব্যয়ের সমষ্টিই হলো ব্যক্তিগত ব্যয়।

517
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews