BRTC-এর পূর্ণরূপ হলো Bangladesh Road Transport Corporation.
রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য হলো জনকল্যাণ।
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণসাধন করা। ঢাকা শহরে ওয়াসা পানি এবং তিতাস গ্যাস কোম্পানি গ্যাস সরবরাহ করে। এরূপ জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আবশ্যক। যে কারণে রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় সরকার রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনা করে থাকে।
উদ্দীপকে জনাব শফি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ট্রেনযাত্রাপথ ব্যবহার করেছেন।
সরকারি মালিকানায় ও পরিচালনায় দেশের প্রধান পরিবহন সংস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। এর লক্ষ্য হলো সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার যথাযথ আধুনিকায়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয়সাপেক্ষ ও সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করা। জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি এ কাজ করে যাওয়ায় তা বাংলাদেশে গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব শফি তার পরিবার নিয়ে শীতকালীন ছুটিতে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে রেলপথে চট্টগ্রামে বেড়াতে যান। তার পরিবার রেলপথের ভ্রমণটি খুব উপভোগ করে এবং কর্তৃপক্ষের সেবায় তারা সন্তুষ্ট। জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রেলওয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত বলে বাংলাদেশের পরিবহনের ক্ষেত্রে এর তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ।
জনাব শফির চিন্তা বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নামক প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি উন্নতমানের পর্যটন এলাকা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা এবং পর্যটন সম্ভাবনা ও সুবিধার উন্নয়নসাধন করা। দেশে পর্যটন অবকাঠামো গড়ে তোলা এ ব্যবসায়ের উন্নতিসাধন, প্রসার ও এগিয়ে যেতে সহায়তা করা।
উদ্দীপকে জনাব শফি ও তার পরিবারকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়- পর্বত, প্রাকৃতিক ঝর্ণা তাদের বিমোহিত করে। তার ভাবনা পার্বত্য এলাকায় পর্যাপ্ত আবাসিক সুবিধা, উন্নত যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হবে। পাশাপাশি সরকার বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্দেশ্য যেহেতু পর্যটন সম্ভাবনা ও সুবিধার উন্নয়নসাধন করা, দেশে পর্যটন অবকাঠামো গড়ে তোলা এ ব্যবসায়ের উন্নতিসাধন, প্রসার ও এগিয়ে যেতে সহায়তা করা; তাই শফির দর্শনীয় এলাকায় শফির চিন্তা অনুসারে কাজ করা হলে এর কার্যকারিতা ফলপ্রসূ হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!