জনাব শাকিল এ বছর সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি তার অর্জিত শিক্ষা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নে প্রয়োগ করতে চান। তার ইচ্ছা একজন রোগীর চিকিৎসা গ্রহণে যেসব বাধা রয়েছে তা দূরীকরণে কাজ করা। তিনি মনে করেন রোগীকে সুস্থ করে তুলতে তিনি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। 

Updated: 9 months ago
উত্তরঃ

আদালত সমাজকর্ম কিশোর অপরাধীদের আচরণ সংশোধনের ওপর গুরুত্ব দেয়।

উত্তরঃ

বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে।
যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অমনোযোগী, অনিয়মিত এবং বিদ্যালয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে অবাধ্য আচরণ করে, তাদের কল্যাণে সমাজকর্মের এ শাখা কাজ করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন।

উত্তরঃ

জনাব শাকিল চিকিৎসা সমাজকর্ম শাখায় তার অর্জিত জ্ঞান প্রয়োগ করতে চান।

চিকিৎসা সমাজকর্ম হলো স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির বাস্তব প্রয়োগ। রোগীকে হাসপাতালে ভর্তির পর এর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করা সমাজকর্মের এ শাখার কাজ। এছাড়াও দরিদ্র ও দুস্থ রোগীদের ওষুধ, বিভিন্ন টেস্ট এবং চিকিৎসাকালীন তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে এ শাখা কাজ করে। সেইসাথে রোগ ও অসুস্থতার ধরন অনুযায়ী রোগীকে সংশ্লিষ্ট বিভাগ বা ডাক্তারের কাছে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রাখে উদ্দীপকের জনাব শাকিল সমাজকর্মে স্নাতকোত্তর। তিনি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নে তার অর্জিত জ্ঞান প্রয়োগ করতে আগ্রহী। তার মতে, চিকিৎসা গ্রহণ করতে এসে রোগীরা অনেক ধরনের সমস্যার (হাসপাতাল পরিবেশে খাপ খাইয়ে নিতে না পারা, ওষুধ, চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা করতে ভয় পাওয়া, অর্থ সংকট, মানসিক দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি) সম্মুখীন হন। এগুলো সমাধানের ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখতে পারে।

উত্তরঃ

হ্যাঁ, কোনো রোগীর পরিপূর্ণ সুস্থতা আনতে চিকিৎসা সমাজকর্মী হিসেবে জনাব শাকিল কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সাধারণত চিকিৎসকরা যেকোনো রোগীর অসুস্থতার ধরনের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা শুধু রোগ নির্ণয়ের ওপর নির্ভর করে না। এক্ষেত্রে রোগীর আর্থ-সামাজিক, পারিবারিক এবং মানসিক অবস্থাও বিবেচনায় আনতে হয়। একজন চিকিৎসা সমাজকর্মী মূলত এ বিষয়গুলো নিয়ে কাজ করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এর পরিবেশ ও নিয়ম-কানুন সম্পূর্ণ অপরিচিত থাকে। ফলে প্রাথমিকভাবে অনেক রোগী হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী রোগীদের সহায়তা করতে পারেন। এছাড়া দারিদ্র্যের কারণে অনেক রোগীই চিকিৎসার ব্যয়ভার বহন করতে ব্যর্থ হন। এক্ষেত্রে সমাজকর্মীরা রোগীর জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করতে পারেন। অনেক সময় রোগীরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে ভয় পান।
এক্ষেত্রে জনাব শাকিল রোগীকে মানসিক সমর্থন দিয়ে সহজ-স্বাভাবিক করে তুলতে পারেন। এছাড়া রোগী সম্পর্কে যাবতীয় তথ্য (যেমন- ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিভিন্ন তথ্য, বন্ধুমহল কিংবা কর্মস্থলে তার অবস্থান, মানসিক হতাশা বা হীনমন্যতা ইত্যাদি) সংগ্রহ করে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চিকিৎসককে সহায়তা করতে পারেন।

পরিশেষে বলা যায়, রোগীর চিকিৎসা গ্রহণ করতে আসার সময় থেকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ - ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে জনাব শাকিলের মতো সমাজকর্মীর অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ ঘটানোর সুযোগ রয়েছে।

112
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মার্কিন সমাজবিজ্ঞানী শার্লট টোলে মৌল মানবিক চাহিদাকে ৬ ভাগে ভাগ করেছেন।

335
উত্তরঃ

মৌল মানবিক চাহিদা হিসেবে বর্তমানে বাংলাদেশে বাসস্থান পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়।
নিরাপদে বসবাসের জন্য বাস্থানের বিকল্প নেই। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাসস্থান সংকট বাড়ছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের প্রায় ২৫% মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা ৪.৯ জন, শহরে ৪.৮ এবং গ্রামে ৪.৯ জন। তবে বাংলাদেশ সরকার শহর এলাকার বাসস্থান সংকট কমিয়ে আনতে পূর্বাঞ্চল এলাকায় বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

368
উত্তরঃ

উদ্দীপকে মৌল মানবিক চাহিদা শিক্ষাকে নির্দেশ করা হয়েছে, যা পূরণ না হলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব প্রভৃতি। বর্তমানে জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮) এবং এদেশের শতকরা ২৪.৩ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব, অসচেতনতা, শিক্ষা উপকরণের অভাব প্রভৃতি কারণে মৌলিক চাহিদা হিসেবে শিক্ষার উদ্দীপকে দেখা যায়, কানাইপুর একটি অনগ্রসর এলাকা। এর বাসিন্দারা পড়াশোনার ব্যাপারে উদাসীন, এলাকার অবকাঠামোগত অবস্থাও অনুন্নত। শিক্ষার অভাবের কারণে বাসিন্দাদের মধ্যে কুসংস্কার, ভুল চিকিৎসা, অলৌকিকতায় বিশ্বাস প্রভৃতি সমস্যা রয়েছে। অথচ শিক্ষা মানুষকে আধুনিক করে তোলে এবং আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। কিন্তু অধিক জনসংখ্যা ও দারিদ্র্যের কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের পক্ষে এই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার অভাবে তারা নিরক্ষর ও অজজ্ঞ থেকে যাচ্ছে। যার প্রভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, বাল্যবিবাহ নারী নির্যাতন, অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তেমনি উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে এ ধরনের পরিস্থিতি বিদ্যমান।

249
উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উক্তিটির যথার্থতা রয়েছে।
বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিক জনসংখ্যা, বেকারত্ব, কুসংস্কারে বিশ্বাস, অসচেতনতা প্রভৃতির মতো সামাজিক সমস্যা শিক্ষা অর্জনের পথকে বাধাগ্রস্ত করছে। একজন বিদ্যালয় সমাজকর্মী তার দক্ষতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে এসব সমস্যা দূরীকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন।

উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে কুসংস্কারে বিশ্বাস, ভুল চিকিৎসার প্রচলনসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। এর পেছনে নিরক্ষরতা ও অজ্ঞানতাসহ সামগ্রিক অবস্থা দায়ী। এক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেন। পারিবারিক ও আর্থিক সংকট, পড়াশোনায় অমনোযোগিতা, স্কুলে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ, মানসিক চাপসহ বিভিন্ন কারণে এখনো অসংখ্য শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এ সংখ্যা কমিয়ে এনে শতভাগ শিক্ষার্থীর হার নিশ্চিত করতে বিদ্যালয় সমাজকর্মের জ্ঞানের উপযোগিতা আছে একজন বিদ্যালয় সমাজকর্মী অনিয়মিত শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের স্কুলের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখেন। সেই সাথে তিনি পড়াশোনায় অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে মানসিক সমর্থন দিয়ে থাকেন।

উপরের আলোচনা থেকে বলা যায়, কানাইপুর এলাকার মানুষের শিক্ষার চাহিদা পূরণে একজন বিদ্যালয় সমাজকর্মী কার্যকর ভূমিকা রাখতে পারেন।

235
উত্তরঃ

১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সাইকিয়াট্রিক কোর্স প্রথম চালু হয়।

367
উত্তরঃ

শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বাধা দূর করার জন্য বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, পরিবার এবং সমষ্টির বিভিন্ন সংস্থার সাথে কাজ করতে পারেন। তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ও দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাতে পারেন।

321
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews