জনাব শাদীদ বিসিক (BSCIC) থেকে হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ নিয়ে পাটজাত ব্যাগ ও গৃহসজ্জার পণ্য তৈরি শুরু করেন। উদ্ভাবনী শক্তি ও নৈপুণ্যের কারণে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। চাহিদা বৃদ্ধির কারণে তার প্রতিষ্ঠানে নতুন ৪০ জন কর্মী নিয়োগ দেন এবং উক্ত প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণ করেন। শাদীদ পাশাপাশি অনলাইনে ও টেলিভিশনে পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানোর ব্যবস্থা করেন। এতে তার পণ্যের চাহিদা আমেরিকাসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি সেখানে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন।

Updated: 1 year ago
উত্তরঃ

শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী প্রকৃত ভোক্তার নিকট পৌছানোর ক্ষেত্রে যে ব্যক্তিগত বাধার সৃষ্টি হয় তা দূরীকরণের জন্য সম্পাদিত ক্রয়-বিক্রয়ের কাজকে পণ্য বিনিময় বলা হয়।

উত্তরঃ

শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকেই বাণিজ্য বলে।

বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই ব্যবসায়ের কাজ। বাণিজ্য মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। এর মাধ্যমে স্বত্ব বা মালিকানা হস্তান্তরিত হয়।

উত্তরঃ

জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান থেকে উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সেবা বলে। আর একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয় তাকে সমর্থনমূলক সেবা বলে। সমর্থনমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি উল্লেখযোগ্য।

উদ্দীপকের জনাব শাদীদ বিসিক থেকে হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ পেয়ে শিল্প গঠনে আগ্রহী হয়ে ওঠেন যা উদ্দীপনামূলক সহায়তার আওতাভুক্ত। তাছাড়া তার শিল্প গঠনের কাজ বাস্তবায়নের জন্যে তিনি বিসিক এর সমর্থন তথা সহায়তা গ্রহণ করেন। কেননা তিনি বিসিক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণ করেন। মূলত তিনি বিসিকের উদ্দীপনামূলক সহায়তায় শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী হোন এবং সমর্থনমূলক সহায়তায় শিল্প উদ্যোগ বাস্তবায়ন করেন।

তাই বলা যায়, জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান অর্থাৎ বিসিক থেকে উদ্দীপনামূলক সহায়তা ও সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।

উত্তরঃ

'পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারা বিশ্বে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন' উদ্দীপকের আলোকে বক্তব্যটি নিঃসন্দেহে যথার্থ।

পণ্য বণ্টনের ক্ষেত্রে ক্রয়-বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধার বেলায় অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত বাধা দেখা দেয়। এ সকল বাধা দূরীকরণের জন্য যথাক্রমে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার ইত্যাদি কার্যের সহযোগিতার প্রয়োজন পড়ে।

উদ্দীপকে জনাব শাদীদ বিসিক থেকে হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ নিয়ে পাটজাত ব্যাগ ও গৃহসজ্জার পণ্য তৈরি শুরু করেন। তিনি বিসিক থেকে ঋণ নিয়ে তার প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণ করেন। আর এই ঋণ নেওয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠানের অর্থগত প্রতিবন্ধকতা দূর করেন যা বিনিময় সহায়ক কার্যাবলির অন্তর্ভুক্ত। তাছাড়া তিনি অনলাইনেও টেলিভিশনে পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানোর জন্য বিজ্ঞাপন দেন যা বিনিময় সহায়ক কার্যাবলির আওতাভুক্ত। আর বিজ্ঞাপনের প্রেক্ষিতে তার পণ্য সম্পর্কে বিশ্বাবসীর চাহিদা সৃষ্টি হয় যা তাকে পণ্য রপ্তানির সুযোগ করে দেয়। বিজ্ঞাপনের সাথে পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিবহনের মাধ্যমে তিনি বিদেশে পণ্য রপ্তানি করেন। আর এ পরিবহন ও পণ্য বিনিময় সহায়ক কর্মকান্ডের পর্যায়ভুক্ত। তাছাড়া বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাংক ও বিমার সহায়তা প্রয়োজন যেগুলো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলির মধ্যে গণ্য। সর্বোপরি তাকে ক্রেতার চাহিদা মোতাবেক ফরমায়েশ যথাসময়ে বাস্তবায়নের জন্য পণ্য গুদামজাতকরণেরও সহায়তা নিতে হয় যা পণ্য বিনিময় সহায়ক কর্মকাণ্ডের আওতাভুক্ত বলে পরিগণিত। মূলত তিনি সারাবিশ্বে পণ্য রপ্তানি করতে পণ্য বিনিময় সহায়ক কর্মকাণ্ডের সহায়তায়ই সক্ষম হয়েছেন।

সুতরাং বলা যায়, 'পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারাবিশ্বে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন' উদ্দীপকের আলোকে বক্তব্যটি নিঃসন্দেহে যথার্থ।

185

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে গাছ বড় হয়, সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না। সাগরে মাছ পাওয়া যায়, খাদ্য-খানা দেয়া ও যত্ন আবশ্যক হয় না। কিন্তু যখন বনায়ন করা হয়, মাছ চাষ করা হয় তখন অনেক সেবা- যত্নের প্রয়োজন পড়ে । ফরেস্ট অফিসার লাগে, ফিশারি অফিসার লাগে এবং আরও কত কিছুর প্রয়োজন পড়ে- যার সহযোগিতা ব্যতিত এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকের দিনে কার্যকর সহায়ক সেবা ছাড়া কোনো জিনিসই সঠিকভাবে গড়ে তোলা, লালন-পালন ও পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি প্রযোজ্য। একটা দেশে ব্যবসায় কতটা স্বচ্ছন্দ্বের সাথে গড়ে উঠবে, পরিচালিত হবে-তার সাথে এই সহায়ক সেবা সম্পর্কযুক্ত। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আগামী দিনে ব্যবসায় গড়তে ও ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জনে এই সহায়ক সেবাগুলো সম্পর্কে ধারণা লাভ এবং কী, কোথায়, কিভাবে ও কতটা পাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য ।

চিত্র : ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালনকারী ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক ভবন

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে

২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৩. বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যাকরতে পারবে

৪. এসএমই ফাউন্ডেশন (SME) থেকে প্রাপ্ত সহায়তাব্যাখ্যা করতে পারবে

৫. বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতেপারবে

৬. শিল্প ও বণিক সমিতি এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৭. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৮. ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

Related Question

View All
উত্তরঃ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে প্রদত্ত ঋণকে এসএমই ঋণ বলা হয়। এই ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠা বা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে সাহায্য করে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং পরোক্ষভাবে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এসএমই ঋণ প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক বা নিম্ন আয়ের মানুষের কাছে মূলধনের সহজলভ্যতা নিশ্চিত করা হয়। এর ফলে তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন উৎপাদনমুখী বা সেবামূলক কর্মকাণ্ড শুরু করতে পারে, যা তাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন কর্মসংস্থান এবং আয় সৃষ্টির মাধ্যমে ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয়, ফলে দারিদ্র্যের হার হ্রাস পায় এবং অর্থনৈতিক বৈষম্য কমে আসে।

Satt AI
Satt AI
2 weeks ago
485
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews