পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণা ক্রয় করে তাদেরকে পুনঃবিক্রেতার বাজার বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে উঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতাসন্তুষ্টি বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে উঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়।
জনাব শামীমের প্রতিষ্ঠানটি শিল্পবাজারের আওতাভুক্ত।
উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়। এ বাজারে পণ্য বা সেবা ক্রয়ের ধরন হলো প্রাতিষ্ঠানিক। উদ্দীপকে জনাব শামীম একটি স্টিল ও প্লাস্টিক কারখানার মালিক। তার ফ্যাক্টরিতে চেয়ার, টেবিল, আলমারিসহ নানান জিনিসপত্র উৎপাদন করা হয়। অতঃপর তিনি তা বিভিন্ন খুচরা দোকানে বিক্রয় করেন। এসব জিনিসপত্র তৈরি করার জন্য তাকে স্টিল ও প্লাস্টিক ক্রয় করতে হয়। অতঃপর এগুলো প্রক্রিয়াকরণ করে তিনি টেবিল, চেয়ার, আলমারিসহ নানান দ্রব্যাদি তৈরি করেন। পরবর্তীতে এ দ্রব্যটি তিনি খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। অর্থাৎ তিনি একজন উৎপাদক এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করেন। এ এ অর্থে বলা যায়, জনাব শামীমের ব্যবসায় প্রতিষ্ঠানটি শিল্প বা ব্যবসায় বাজারের আওতাভুক্ত।
বিক্রয় বৃদ্ধিতে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য জনাব শামীমের বিজ্ঞাপন দেওয়ার কাজটি যথার্থ হয়েছে।
বিজ্ঞাপন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যসংক্রান্ত তথ্য পৌছে দেওয়ার একটি মাধ্যম। বিজ্ঞাপন মাধ্যম উৎপাদকের সাথে ভোক্তার দূরত্ব হ্রাস করে।
উদ্দীপকে জনাব শামীম একটি স্টিল ও প্লাস্টিক কারখানার মালিক।
তার ফ্যাক্টরিতে বিভিন্ন পণ্য যেমন- চেয়ার, টেবিল, আলমারি প্রভৃতি উৎপাদন করে তিনি তা বিভিন্ন দোকানে বিক্রয় করেন। বিক্রয় বৃদ্ধি ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিও, টেলিভিশন, পত্রিকা, বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকেন।
এক্ষেত্রে বিজ্ঞাপন প্রদানের কারণে তার পণ্যের বর্তমান ক্রেতা ছাড়াও সম্ভাব্য ক্রেতাগণও তার পণ্য সম্পর্কে জানতে পারবে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ায় অধিক সংখ্যক ক্রেতার নিকট তার পণ্যের বিজ্ঞাপনটি পৌছাবে। ফলে তার পণ্যের বাজার আরও বিস্তৃত হবে। তাছাড়া উৎপাদক জনাব শামীম এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এমনকি অনেক ভোক্তা জনাব শামীমকে অর্ডারও প্রদান করবে। এতে তার মুনাফা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং ব্যবসায় সম্প্রসারণ করাও সহজ হবে। সামগ্রিকভাবে তার বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে।
সুতরাং বলা যায়, জনাব শামীমের বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
Related Question
View Allচূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের - সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।
যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়।
শিল্প বাজারের ক্রেতারা হলো উৎপাদক। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ার কারণে তারা কোনো না কোনোভাবে ভোক্তা বাজারের সদস্য। কিন্তু শিল্প বাজারের সদস্যরা উৎপাদন কিংবা পুনঃবিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে। তাই শুধুমাত্র উৎপাদক এবং মধ্যস্থব্যবস্থায়ীরাই এ বাজারের সদস্য। এ কারণে শিল্প বাজারের সদস্য সংখ্যা ভোক্তা বাজারের চেয়ে কম হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।
চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে।
উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির চূড়ান্ত ক্রেতাদের উদ্দেশ্যে গাড়ি উৎপাদন ও বাজারজাত করে থাকে; যারা ভোক্তাবাজারের প্রকৃত সদস্য। এ অর্থে বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তাবাজারের জন্য পণ্য বিপণন করছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের অন্তর্গত জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক হয়েছে।
বিভিন্ন জনসংখ্যাবিষয়ক চলক যেমন- বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম-বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ বলে। জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে জনগণের আয় ও ব্যয়ধাঁচ অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
উদ্দীপকের 'নাইগা' জাপানের একটি প্রখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি সমাজের মানুষের আয়কে ভিত্তি হিসেবে ধরে বাজার বিভক্তিকরণ করেছে; যা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক। বিভক্তিকরণের অন্তর্গত। এতে সমাজের সকল শ্রেণির মানুষ গাড়ি ক্রয় করতে পারবে এবং প্রতিষ্ঠানটিও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে।
সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক ও বাস্তবসম্মত হয়েছে বলে আমি মনে করি।
ভোক্তাদের সন্তুষ্টিবিধানের উদ্দেশ্যে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে।
বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়।
বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক।
বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো:

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!