জনাব শাহজাহান খান বিভিন্ন পণ্যের ব্যবসায় করেন। তিনি বিদেশ থেকে সাবান, টুথপেস্ট, দুধ ইত্যাদি পণ্য এনে দেশের বাজারে বিক্রয় করেন। তার পণ্যের চাহিদা ও বাজার দিন দিন বাড়ছে। সম্প্রতি তার একবন্ধু জাপান থেকে লিফট এনে দেশে ব্যবসায় করার কথা বলায় এ বিষয়টি নিয়েও তিনি চিন্তা-ভাবনা করছেন। 
 

Updated: 9 months ago
উত্তরঃ

কযেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে।

উত্তরঃ

যে সকল পণ্য সরাসরি চূড়ান্ত ভোগে ব্যবহৃত না হয়ে প্রক্রিয়াজাত করার উদ্দেশ্যে বা উৎপাদনের কাজে সহযোগিতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয় তাকে শিল্পপণ্য বলে।
শিল্পপণ্যের ক্রেতা মূলত উৎপাদক ফলে তাদের সংখ্যা সবসময় কম হয়। এ ধরনের পণ্য পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এবং এরূপ পণ্য প্রক্রিয়াজাতকরণ বা ব্যবহারের উদ্দেশ্য হলো ভোগ্যপণ্য উৎপন্ন করা। এ ধরনের পণ্যের ক্রেতা কম হওয়ায় বণ্টনপ্রণালী সংক্ষিপ্ত হয় এবং এরূপ পণ্য বিপণনে বিজ্ঞাপন বা বিপণন প্রসারের গুরুত্ব কম।

উত্তরঃ

সাবান ভোগ্যপণ্যের অন্তর্গত সুবিধা পণ্য।
ক্রেতারা যেসব পণ্য বা সেবা তাৎক্ষণিকভাবে কম প্রচেষ্টায় সুবিধাজনক স্থান থেকে বারবার ক্রয় করে তাকে সুবিধা পণ্য বলে। এরূপ পণ্য সবশ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় হওয়ায় ক্রেতারা কম মূল্যে নিকটবর্তী স্থান থেকে সহজেই ক্রয় করতে পারে। দুধ, সাবান, চাল, টুথপেস্ট, আইসক্রিম, ছাতা ইত্যাদি সুবিধা পণ্যের উদাহরণ।
উদ্দীপকের শাহজাহান খান বিভিন্ন পণ্যের ব্যবসায় করেন। তিনি বিদেশ থেকে সাবান, টুথপেস্ট, দুধ ইত্যাদি পণ্য এনে দেশের বাজারে বিক্রয় করেন। তার পণ্যের মান, গুণাগুণ ও মূল্য ক্রেতাকেন্দ্রিক হওয়ায় ক্রেতারা সহজেই তার পণ্য গ্রহণ করেছে। এতে বাজারে তার পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে সাবান নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য পণ্য হওয়ায় প্রায় সবশ্রেণির ব্যবহারকারীর কাছেই এটি সমান গ্রহণযোগ্যতা পেয়েছে। উল্লেখ্য যে, সাবান একটি সুবিধা পণ্য হওয়ায় ক্রেতারা যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজেই ক্রয় করতে পারে।

উত্তরঃ

লিফট শিল্পপণ্যের অন্তর্ভুক্ত মূলধনজাতীয় পণ্য হওয়ায় এ মুহূর্তে জাপান থেকে লিফট এনে দেশে ব্যবসায় করতে চাইলে তা শাহজাহান খানের জন্য খুব বেশি যৌক্তিক হবে বলে আমি মনে করি না।

যেসব শিল্পপণ্য দ্বারা মূল উৎপাদনকার্য পরিচালনা করা হয় তাকে মূলধনজাতীয় পণ্য বলে। এরূপ পণ্যের একক প্রতি মূল্য এবং স্থায়িত্ব 'অনেক বেশি হয়। ফ্যাক্টরি, লিফট, ইঞ্জিন, ফ্যাক্স মেশিন ইত্যাদি, মূলধনজাতীয় পণ্যের উদাহরণ।
উদ্দীপকের শাহজাহান খান ভোগ্যপণ্যের অন্তর্গত বিভিন্ন পণ্যের ব্যবসায় করেন। এসব পণ্যের মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, দুধ ইত্যাদি। তিনি এসব পণ্য বিদেশ থেকে বেশি পরিমাণে আমদানি করে এনে প্রক্রিয়াকরণ করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করেন। তার পণ্যের মান, গুণাগুণ ও মূল্য সঠিক ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী হওয়ায় ক্রেতারা সহজেই তা গ্রহণ করেছে। ফলে তার পণ্যের চাহিদা ও বাজার দ্রুত বাড়তে লাগল। এমন সময় তার এক বন্ধু পরামর্শ দিল জাপান থেকে লিফট এনে দেশের বাজারে ব্যবসায় করতে। এখানে শাহজাহান খানের বন্ধুর নতুন ব্যবসায়ের পরামর্শ নিঃসন্দেহে ভালো

বটে। কিন্তু এই মুহূর্তে তিনি যদি বর্তমান দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্যের ব্যবসায়ে পুরোপুরি মনোযোগ না দিয়ে শিল্পপণ্যের প্রতি মনোযোগ দেন এবং বিনিয়োগ করেন তাহলে তার বর্তমান ভোগ্যপণ্যের ব্যবসায়টি দ্রুত পতন স্তরে চলে যাওয়ার আশঙ্কা থাকবে।
পরিশেষে বলা যায়, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় জনাব শাহজাহান খানের জন্য এই মুহূর্তে জাপান থেকে লিফট ক্রয় করে এনে দেশে ব্যবসায় করার বিষয়টি ঠিক হবে না। তবে তার বর্তমান ব্যবসায়টি একটি স্থিতিশীল অবস্থায় পৌছার পর পৃথক ব্যবস্থাপনার অধীনে শিল্পপণ্যের ব্যবসায়ের বিষয়টি চিন্তা করা যেতে পারে বলে আমি মনে করি।

78
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

ভোক্তা ও ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম এমন কিছু যা বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাই পণ্য।

226
উত্তরঃ

পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং একপর্যায়ে বিক্রয় ও মুনাফার পরিমাণ উভয়ই কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি এবং সুনাম বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক কারণেই অধিক হারে বৃদ্ধি পায়। কিন্তু পূর্ণতা স্তরে পৌঁছানোর একপর্যায়ে বাজার থেকে পণ্যের চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পণ্যের চাহিদা ও বিক্রয়ের হার ধরে রাখার জন্য এ স্তরে পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহারের ভিন্নতা আনয়নের চেষ্টা করা হয়।

303
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত পণ্যটি শপিং পণ্য।

ক্রেতারা যেসব পণ্য বা সেবা পূর্বপরিকল্পনা অনুযায়ী পণ্যের ২০ মূল্য, গুণাগুণ ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং বা আসবাবপত্র, ফ্রিজ, গাড়ি, টেলিভিশন ইত্যাদি শপিং পণ্যের উনহফ উদ্দীপকের মিতু পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী একটি ডিপফ্রিজ ক্লার জন্য ঢাকা নিউমার্কেটে গেলেন। তিনি বিভিন্ন দোকান ঘুরে ও বিউ ব্র্যান্ডের ডিপফ্রিজ দেখে 'ট্রাইস্টার' ব্র্যান্ডের একটি ডিপফ্রিজ কিনলে সুতরাং মিতুর ডিপফ্রিজ কেনার সিদ্ধান্ত এবং অন্যান্য বৈশিষ্টা ে স্পষ্ট প্রতীয়মান হয় যে, উল্লিখিত ডিপফ্রিজটি একটি শপিং পণ্য

251
উত্তরঃ

উদ্দীপকের স্কাই শপের ব্যবস্থাপক কর্তৃক গৃহীত মূল্য নির্ধান পদ্ধতিটি হলো ব্যয়-যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি।

পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ বা পরিমিত পরিমাণ মুনাজ যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয় যোগ পদ্ধতিতে মূল্য নির্ধদ বলে। ব্যয় যোগ করে মূল্য নির্ধারণ করা প্রতিষ্ঠানের জন্য অি প্রচলিত ও সহজ একটি পদ্ধতি। সাধারণত খুচরা বিক্রেতা এবং ছো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ ধরনের মূল্যনীতি বেশি অনুসৃত হয়।
উদ্দীপকের স্কাই শপের ব্যবস্থাপক ক্রয়মূল্যের ওপর ১৫% লাতেও মিতুর কাছে একটি ডিপফ্রিজ বিক্রয় করলেন। অর্থাৎ ভাই শাগ ব্যবস্থাপক পণ্যটির ক্রয়মূল্য বা মোট খরচের ওপর ১৫% সা করতে চান। এজন্য তিনি মোট ব্যয় যোগ করে তার ওপর একা নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করেছেন; যেখানে ব্যয় যোগ পচ্ছায়া। মূল্য নির্ধারণের সাদৃশ্যতা রয়েছে।
সুতরাং বলা যায়, ট্রাইস্টার ডিপফ্রিজ অন্যান্য ফ্রিজের তুলনায় স্থায়িত বেশি এবং ১০ বছরের ওয়ারেন্টি যুক্ত হওয়ায় ব্যয় যোগ পদ্ধতিতে অর্থাৎ ১৫% লাভে ফ্রিজ বিক্রয়ের সিদ্ধান্তটি মঠিত। সময়োপযোগী হয়েছে।

202
উত্তরঃ

মানুষের দৈনন্দিন জীবনে যে সকল পণ্যগুলো অপরিহার্য হিসেবে বিবেচিত হয় তাকে প্রধান পণ্য বলে। যেমন- চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি হলো প্রধান পণ্য।

354
উত্তরঃ

ক্রেতা পণ্যকে কীভাবে গ্রহণ করে তার ওপর ভিত্তি করে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়।
প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা বা গ্রহণযোগ্যতা ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। যেমন কোনো শার্ট গুলিস্তানে ২০০ টাকায় বিক্রয় করা হলেও এলিফ্যান্ট রোডে সুসজ্জিত দোকানে ১০০০ টাকা বিক্রয় করা হয়। আবার, একই শার্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ২০০০ টাকায় বিক্রয় করা হয়।

354
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews