প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, অর্থসংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে
মুনাফা সর্বোচ্চকরণ বলতে কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের মুনাফা বন্দি করাকে বোঝায়।
মুনাফাকে প্রতিষ্ঠানের আর্থিক দক্ষতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত বিক্রয় বৃদ্ধি করে, খরচ কমিয়ে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ করা যায়। মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না
শাহীনের বিনিয়োগে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতিটি লঙ্ঘিত হয়েছে।
পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদ বিনিয়োগ করবে যাতে ঝুঁকি হ্রাস পায়। এই নীতি অনুসরণ না করে কোনো ব্যবসায়ী যদি শুধু একটি প্রকল্পে বিনিয়োগ করে এবং কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয় তবে বিনিয়োজিত সব অর্থই নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
উদ্দীপকে জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যব ায় আরম্ভ করেন। তিনি সব টাকা দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। পোশাক শিল্পে অগ্নিকান্ডের ফলে তার লাভের পরিবর্তে মূলধন হ্রাস পায়। কারণ তিনি একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি বণ্টন না করে একটি প্রকল্পেই সব অর্থ বিনিয়োগ করেন এবং এ কারণেই ক্ষতির সম্মুখীন হন। এ অর্থে বলা যায়, শাহীনের বিনিয়োগে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতিটি লঙ্ঘিত হয়েছে।
জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি
কোনো ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করার নীতিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি বলে। সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতির ভূমিকা অপরিসীম। এই নীতি অনুসরণের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায়
উদ্দীপকের জনাব শাহীন ২৫,০০,০০০ টাকা মূলধনের সম্পূর্ণটাই আশা কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। হঠাৎ অগ্নিকান্ডের ফলে লাভের পরিবর্তে তার মূলধন হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার নিকট পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন
অর্থাৎ পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণের পরামর্শ দেন। এক্ষেত্রে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পর কোনো একটি প্রকল্প ক্ষতির সম্মুখীন হলে অন্যান্য প্রকল্পের আয় দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। অর্থাৎ উক্ত নীতি অনুসরণের ফলে ঝুঁকি বণ্টিত হবে। পরিশেষে বলা যায়, একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা সম্ভব। তাই জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ যৌক্তিক বলে আমি মনে করি।
Related Question
View Allব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায়।
ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত।
সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
উদ্দীপকে আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী শুধু একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে যাতে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। কারণ একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে সেক্ষেত্রে ঝুঁকি হ্রাসের সুযোগ থাকে না।
উদ্দীপকের আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প ঝুঁকিযুক্ত এবং কিছু প্রকল্প ঝুঁকিমুক্ত। সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কোনো প্রকল্প থেকে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে না পারলে কিংবা ক্ষতি হলে অন্য প্রকল্প থেকে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া একাধিক প্রকল্পে বিনিয়োগ করায় একটি প্রকল্পের মূলধন ক্ষতিগ্রস্ত হলেও প্রতিষ্ঠান দেউলিয়া হতে হবে না। তাই নিঃসন্দেহে বলা যায়, আলফা লি. অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছে।
উদ্দীপকের বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ হলো ঝুঁকি ও মুনাফা নীতি এবং তারল্য ও মুনাফা নীতি।
ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। অন্যদিকে, তারল্য ও মুনাফা নীতি অনুসারে চলতি ব্যয় বহনের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তরল সম্পদ রেখে মুনাফার প্রত্যাশায় অবশিষ্ট অর্থ বিনিয়োগ করা হয়। এর । ফলে অসচ্ছলতার ঝুঁকি হ্রাস পায়।
উদ্দীপকের বেটা লি, কাম্য পরিমাণ নগদ অর্থ রেখে অবশিষ্ট অর্থ অলস না রেখে কারবারে বিনিয়োগ করায় বলা যায় প্রতিষ্ঠানটি তারল্য ও মুনাফা নীতির যথাযথ অনুসরণ করে। অন্যদিকে প্রতিষ্ঠানটি অধিক মুনাফার প্রত্যাশায় অধিক ঝুঁকি নিয়ে একটি প্রকল্পে বিনিয়োগ করায় বলা যায়, ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেছে।
তারল্য ও মুনাফা নীতির সাথে ঝুঁকি ও মুনাফা নীতির পারস্পরিক । সম্পর্ক রয়েছে। যেমন- কোনো প্রতিষ্ঠান তারল্যের পরিমাণ বৃদ্ধি করলে মুনাফার হার কমে যায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়। কারণ চলতি ব্যয় বহনের অক্ষমতা থেকে অসচ্ছলতাজনিত ঝুঁকির সৃষ্টি হয়। আবার তারল্যের পরিমাণ কম থাকলে মুনাফার হার বৃদ্ধি পায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই তারল্য ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয়সাধন করে সিদ্ধান্ত নিতে হয়, যেন অসচ্ছলতাজনিত ঝুঁকি সৃষ্টি না হয়। সুতরাং বলা যায়, বেটা লি. কর্তৃক । গৃহীত অর্থায়নের নীতিসমূহের মধ্যে তুলনামূলক সম্পর্ক বিদ্যমান।
সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়।
সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়।
শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। ফার্মের মালিকদের সম্পদ পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। সম্পদ সর্বাধিকরণে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!