জনাব শিফাত সুরমা ব্যাংক লিমিটেড-এ তার হিসাবের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। ইদানিং প্রায়ই তাকে অর্থ লেনদেন করতে হয়। ব্যাংকিং সময়ের বাইরেও নগদ অর্থের চাহিদার কারণে তাকে প্রায় সমস্যায় পড়তে হয়। বিষয়টি তিনি ব্যাংক ব্যবস্থাপককে জানানোর পরও ব্যবস্থাপক এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি। তাই জনাব শিফাত ব্যবসায়িক সুবিধা প্রাপ্তির আশায় আরেকটি ব্যাংকে হিসাব খোলার চিন্তা করছেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

যেসব ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিলের দ্বারা ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

'চেক, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, পে-অর্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম। এই সব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে সুরমা ব্যাংকের প্রযুক্তির নীতি অনুসরণের অভাবে জনাব শিফাতকে সহায়তা করা যায়নি।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ব্যাংকের গ্রাহককে উন্নত সেবা দিতে হলে ব্যাংকগুলোকে অবশ্যই প্রযুক্তিগত উন্নয়ন সাধন করতে হবে। প্রযুক্তি নীতি অনুযায়ী ব্যাংকগুলো সেবাদানের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং প্রভৃতি সুবিধা দিয়ে থাকে।

উদ্দীপকের সুরমা ব্যাংক লিমিটেড-এ জনাব শিফাতের একটি হিসাব আছে। ইদানিং তাকে অনেক অর্থ লেনদেন করতে হয়। কিন্তু তিনি ব্যাংকিং সময়ের বাইরে কোনো লেনদেন করতে পারেন না। অনলাইন ব্যাংকিং বা এটিএম সুবিধা না থাকলে ব্যাংকের গ্রাহককে এ ধরনের সমস্যায় পড়তে হয়। এসব সুবিধা ব্যাংকের প্রযুক্তির নীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, প্রযুক্তি নীতি অনুসরণ না করায় সুরমা ব্যাংক তার গ্রাহককে সহায়তা করতে পারছে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রযুক্তিগত সুবিধা পেতে জনাব শিফাতের আরেকটি ব্যাংকে হিসাব খোলা সম্পূর্ণ যৌক্তিক হবে।

বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তার গ্রাহককে নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে আধুনিক ও প্রযুক্তিগত সেবা অন্যতম। ফলে গ্রাহক ঘরে বসে ব্যাংকিংসহ যেকোনো সময় যেকোনো জায়গায় টাকা পাঠাতে পারে। এভাবে প্রযুক্তির ব্যবহার ব্যাংকিং কার্যাবলিকে অনেক সহজ করেছে। উদ্দীপকের জনাব শিফাতের সুরমা ব্যাংক লিমিটেড-এ একটি হিসাব আছে। কিন্তু তা দিয়ে ব্যাংকিং সময়ের বাইরে লেনদেন করা যায় না। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপককে বলেও কোনো লাভ হয়নি। তাই তিনি ব্যবসায়িক সুবিধা পেতে আরেকটি ব্যাংকে হিসাব খোলার চিন্তা করছেন। সুরমা ব্যাংকটি প্রযুক্তি নীতি অনুসরণ না করায় এভাবে গ্রাহক হারাচ্ছে।

উদ্দীপকের জনাব শিফাতের ব্যবসায়িক কাজে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাণিজ্যিক ব্যাংকের সেবার মান ভালো হলে তা সহজে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখে। ফলে ব্যবসায়ীরা উপকৃত হয়। কিন্তু জনাব শিফাতের ব্যাংকটি অন্যান্য ব্যাংকের মত যথেষ্ট সেবা দিতে পারছেন না। অন্য ব্যাংকে এটিএম বুথ বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ২৪ ঘণ্টা টাকা-পয়সা লেনদেন করা যায়। কিন্তু জনাব শিফাতের ব্যাংকে তা করা যায় না। তাই জনাব শিফাতের আরেক ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্তটির সাথে আমি সম্পূর্ণ একমত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
120

Related Question

View All
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন কাঠামো নির্ধারণের একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
319
উত্তরঃ

গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর গারনিশি অর্ডার জারি করা হয়। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর কাছে দায়গ্রস্থ তবেই এরূপ নির্দেশ দিয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
252
উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। এ ব্যাংককে কেন্দ্র করে দেশের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে। এ ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে।

উদ্দীপকের 'ক' ব্যাংকটির মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে 'ক' ব্যাংক হস্তক্ষেপ করে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ কাজে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের সহায়তায় ঋণনীতি বাস্তবায়ন করে। সর্বোপরি দেশের দ্রব্য সামগ্রীর দাম কাম্য স্তরে রাখে। আর এসব কাজের মূল উদ্দেশ্যই জনকল্যাণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
215
উত্তরঃ

উদ্দীপকে 'ক' নামক কেন্দ্রীয় ব্যাংক ও 'খ' নামক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে থাকে। এ ব্যাংকই জনগণকে সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদান করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করে থাকে। উদ্দীপকে 'ক' ব্যাংকের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ। অন্যদিকে 'খ' ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 'খ' ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে উভয় ব্যাংক সহায়তা করে।

উদ্দীপকের 'ক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং 'খ' ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। 'ক' ব্যাংক জনকল্যাণে কাজ করলেও 'খ' ব্যাংক মুনাফা অর্জনে কাজ করে। 'ক' ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি প্রণয়ন করে। অন্যদিকে 'খ' ব্যাংক উক্ত নীতি বাস্তবায়নে 'ক' ব্যাংকে সহায়তা করে। 'ক' ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংককে প্রয়োজনে ঋণ সরবরাহ করে। আর 'খ' ব্যাংক মূলত সাধারণ জনগণকে ঋণ সরবরাহ করে অর্থনীতির চাকা সচল রাখে। দেশের যাবতীয় আর্থিক নীতিমালা প্রণয়ন করে 'ক' ব্যাংক। আর তা বাস্তবায়ন করা হয় 'খ' ব্যাংকের সহায়তায়। তাই বলা যায়, উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
200
উত্তরঃ

ব্যাংক কর্তৃক সম্পাদিত সব কাজকে ব্যাংকিং বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
281
উত্তরঃ

পরের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয়।

ব্যাংক প্রথমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে ঋণ হিসেবে গ্রাহকদের দেয়। ফলে একই সাথে ব্যাংক দেনাদার ও পাওনাদারের ভূমিকা পালন করে। তাই বলা যায়, ব্যাংক আমানত সংগ্রহ করে তা ঋণ হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে পরিচিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
388
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews