ব্যবসায় সামাজিক প্রতিষ্ঠান।
ব্যবসায় পরিচালনাগত বিষয়ে স্থায়ীভাবে মেনে চলা বিশ্বাস, ধ্যান- ধারণা, মতামত প্রভৃতি হলো ব্যবসায়িক মূল্যবোধ।
সমাজকে ঘিরেই ব্যবসায়ের কাজ পরিচালিত হয়। এতে মূল্যবোধ রক্ষার মাধ্যমে ব্যবসায়ী সমাজের মানুষের আস্থা অর্জন করেন। ব্যবসায়ী যথাযথভাবে গ্রাহকের আস্থা অর্জন করতে পারলে তিনি বেশি সফল হতে পারেন।
জনাব সহিদের ব্যবসায় পরিচালনায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক কাজটি করাই নৈতিকতা। আর ব্যবসায়ে বিভিন্ন পক্ষের (সমাজ, রাষ্ট্র, ক্রেতা ও ভোক্তা প্রভৃতি) প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করে ব্যবসায় পরিচালনা করা ব্যবসায় নৈতিকতার অন্তর্গত।
উদ্দীপকের জনাব সহিদ একজন ফল ব্যবসায়ী। তিনি অত্যন্ত সততার সাথে ব্যবসায় পরিচালনা করেন। তাই তিনি ফলে কোনো ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। এছাড়া, তিনি ধারে পণ্য কিনলে বা ঋণ নিলে সময়মতো পরিশোধ করেন। এসব কাজের মাধ্যমে জনাব সহিদের ব্যবসায় পরিচালনা করার বিষয়টি নৈতিকতাকে নির্দেশ করে। তাই বলা যায়, জনাব সহিদ নৈতিকতা মেনে ফলের ব্যবসায় পরিচালনা করেন।
"জনাব সহিদ সততা ও নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ে সফলতা অর্জনে সক্ষম হবেন”- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
মূল্যবোধ ও নৈতিকতা শব্দ দু'টির ধারণা প্রায় অবিচ্ছেদ্য। মূল্যবোধ বলতে সমাজের মানুষের কাছে অনুকরণীয় জ্ঞানবোধ এবং আচরণকে বোঝায়। আর নৈতিকতা হলো মানব আচরণের মানদণ্ড। এর মাধ্যমে ভালো-মন্দের পার্থক্য করা যায়। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা মূল্যবোধ ও নৈতিকতারই অংশ।
উদ্দীপকের জনাব সহিদ একজন সৎ ফল ব্যবসায়ী। তিনি সব সময় ক্রেতাদের আস্থা অর্জনের চেষ্টা করেন। এজন্য তিনি কখনোই ফলে রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। এছাড়া, তিনি যথাসময়ে ধার পরিশোধ করেন।
জনাব সহিদের এ ধরনের কাজের জন্য ক্রেতারা তার ব্যবসায়ের প্রতি আস্থাশীল হবে। এটি তার ব্যবসায়ের সুনাম বাড়াতে সহায়তা করবে। এতে তার ব্যবসায়ের বিক্রিও বাড়বে। যথাসময়ে ঋণ পরিশোধ করে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দেন। ফলে সমাজের বিভিন্ন পক্ষ তার সাথে ব্যবসায়িক লেনদেন করতে উৎসাহিত হবে। পাওনাদাররাও তাকে বিশ্বাস করবে। এতে তার ব্যবসায়ের প্রতি সবার ইতিবাচক ধারণা তৈরি হবে। এভাবে সততা ও নিষ্ঠার মাধ্যমে জনাব সহিদ ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন।
Related Question
View Allইথস শব্দের অর্থ মানব আচরণের মানদণ্ড।
পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে মুনাফা বাড়ানোর জন্য অর্থ উপার্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি ও প্রবৃদ্ধি হয়। তাই মজুতদারি না করে সমাজে সঠিকভাবে পণ্য বণ্টন করা উচিত।
উদ্দীপকে ব্যবসায় নৈতিকতার কারণে সাহিদ মানসিক প্রশান্তিতে আছে। ব্যবসায় নৈতিকতা ব্যবসায় জগতে ব্যবসায়ীর আচরণকে সঠিকপথে পরিচালিত করে। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেক কাজ জড়িত থাকে। এসব কাজ সুন্দর, সুষ্ঠু ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
উদ্দীপকে সাহিদ ও নাদিম দুজনই ব্যবসায়ী। সাহিদ স্বচ্ছতার সাথে ব্যবসায় করে সীমিত মুনাফা অর্জন করেন। তিনি ভেজাল ও নিম্নমানের পণ্য সরবরাহ করেন না। আর নাদিম চাকচিক্যের আড়ালে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। কম মুনাফা অর্জন করলেও সাহিদ জানে তার ব্যবসায়ের সুনামহানি হবে না। ভালো মানের পণ্য সরবরাহের কারণে সাহিদ মানসিকভাবে অনেক সুখী। আর সৎ ভাবে ব্যবসায় পরিচালনা করায় তার কাজে নৈতিকতারই প্রতিফলন হচ্ছে।
নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও ভবিষ্যতে এ ব্যবসায়ে টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি।
নৈতিকতা ব্যবসায়ের অপরিহার্য উপাদান। যেকোনো ব্যবসায়ের সাফল্য লাভে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিকতা মেনে না চললে ব্যবসায়ে টিকে থাকা যায় না।
উদ্দীপকে নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও তার ব্যবসায়ের স্থায়িত্ব কম হবে। কারণ অনৈতিকভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য ক্রেতা বা ভোক্তারা বারবার কেনে না। ভেজাল ও নিম্নমানের পণ্যের মাধ্যমে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হলে ঐ পণ্য মানুষ আর কিনবে না।
তাছাড়া বাইরের চাকচিক্য বজায় রেখে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করলে ক্রেতা বা ভোক্তারা একসময় তা জানতে পারবে এবং ঐ প্রতিষ্ঠানের পণ্য প্রত্যাখ্যান করবে। তাই বলা যায়, নাদিম অনৈতিকতা ও ভেজাল মিশ্রণ করে ব্যবসায় পরিচালনা করার জন্য ভবিষ্যতে তার ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশের বায়ু দূষণ করে।
ব্যবসায়ের ক্ষেত্রে ভালো ব্যবস্থাকে নেওয়া ও মন্দটিকে এড়িয়ে চলা হলো ব্যবসায় নৈতিকতা।
ব্যবসায়ের নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রেতাদের সাথে উত্তম আচরণ করা প্রভৃতি ব্যবসায় নৈতিকতার আওতায় পড়ে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
