জনাব সাইফুল একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি স্থানীয় ব্যাংক 'গোমতীর' সাথে লেনদেন করে সন্তুষ্ট। ব্যাংক একদিকে উত্তম সেবা দিচ্ছে অন্যদিকে মুনাফাও তুলনামূলক ভালো দিচ্ছে। কিন্তু তার বন্ধু দুলাল গোমতী ব্যাংকের সাথে লেনদেনে বিশেষ করে টাকা বিভিন্ন স্থানে পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তিনি 'প্রগতি' ব্যাংকে হিসাব খোলেন। প্রগতি ব্যাংকের মাধ্যমে তিনি দ্রুত দেশে-বিদেশে অর্থ আদান-প্রদান করতে সমর্থ হন। উল্লেখ্য যে, প্রগতি ব্যাংকটি প্রধান অফিসের নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে। 

Updated: 1 year ago
উত্তরঃ

কোনো দেশের যে ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত থাকে সেসব ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব সাইফুল একক ব্যাংকের সাথে লেনদেন করছেন।

একক ব্যাংক একটি কেন্দ্রীয় অফিসের অধীনে পরিচালিত হয়। এ ব্যাংকের প্রধান অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না। এটি সীমিত এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে।

উদ্দীপকে জনাব সাইফুল একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি স্থানীয় গোমতী ব্যাংকে লেনদেন করে সন্তুষ্ট। কারণ ব্যাংকটি উত্তম সেবা ও ভালো মুনাফা দিচ্ছে। কিন্তু তার বন্ধু দুলাল গোমতী ব্যাংকের সাথে লেনদেন করে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠাতে পারছেন না। এর মূল কারণ ব্যাংকটি। শুধু একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। এই একটি অফিস ছাড়া ব্যাংকটির আর কোনো শাখা নেই। অর্থাৎ উদ্দীপকের "গোমতী” নামক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে একক ব্যাংকের বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সাইফুল একক ব্যাংকের সাথে লেনদেন করছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের 'গোমতী' ব্যাংক হলো একক ব্যাংক এবং 'প্রগতি' ব্যাংক হলো শাখা ব্যাংক।

একক ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, একটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বেশ কিছু শাখা খোলার মাধ্যমে শাখা ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। দেশ-বিদেশে শাখা ব্যাংকের একাধিক শাখা থাকে। শাখাগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি পর্যাপ্ত ব্যাংকিং সেবা দেয়।

উদ্দীপকে জনাব সাইফুল স্থানীয় 'গোমতী' ব্যাংকে লেনদেন করেন। ব্যাংকটি উত্তম সেবা ও অধিক মুনাফা প্রদান করে থাকে। কিন্তু জনাব দুলাল উক্ত ব্যাংকে লেনদেন করতে সমস্যায় পড়েছেন। কারণ তিনি দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠাতে পারছেন না। তাই তিনি 'প্রগতি' ব্যাংকে হিসাব খোলেন। এ ব্যাংকের মাধ্যমে তিনি দ্রুত দেশ-বিদেশে অর্থ আদান-প্রদান করতে পারেন।

উদ্দীপকের প্রগতি ব্যাংক একটি শাখা ব্যাংক। দেশের বিভিন্ন এলাকায় এ ব্যাংকের কার্যক্রম বিস্তৃত থাকে। একাধিক শাখা থাকায় এ ব্যাংক সহজেই গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিতে পারে। এ ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যুকৃত চেকের অর্থ সংগ্রহ করা যায়। এর মাধ্যমে দেশ-বিদেশের ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক লেনদেন সহজতর হয়। অন্যদিকে 'গোমতী' ব্যাংক হলো একক ব্যাংক। এ ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। উভয় ব্যাংকের তুলনামূলক বিশ্লেষণ করে বলা যায়, 'প্রগতি' নামক শাখা ব্যাংকটি অধিক জনপ্রিয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
203

Related Question

View All
উত্তরঃ

KYC ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত KYC ফর্ম। এর মাধ্যমে গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক KYC ফর্ম সংরক্ষণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
308
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।

উদ্দীপকের রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকেই রূপসা ব্যাংক লি. মুনাফা অর্জন করে। তাই বলা যায়, রূপসা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
331
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন। এটি মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, আর্থিক নীতি প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে। তাছাড়া ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি কেন্দ্রীয় ব্যাংকের কাজ।

উদ্দীপকে উল্লিখিত মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের মেঘনা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। পরবর্তীতে সে অনুযায়ী আর্থিক নীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজে সাহায্য করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি রাখে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক লি. দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
266
উত্তরঃ

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পন্ন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
313
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
277
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews