কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে।
প্রতিটি ব্যবসায়ের শুরু, এর কাজ চালু রাখা ও সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এতে ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সব কাজ হলো ব্যবসায় অর্থায়ন।
জনাব সাগর প্রকল্প নির্বাচনে মাইক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।
উদ্যোক্তার নিয়ন্ত্রণের আওতাভুক্ত উপাদানগুলোই মাইক্রোস্ক্রিনিং। পণ্যের বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক নিয়ে এটি আলোচনা করে। উদ্যোক্তা প্রকল্প নির্বাচনে এ উপাদানগুলোকে গুরুত্ব দেন।
উদ্দীপকের জনাব সাগর মেহেরপুরের গাংনীতে 'সাগর অয়েল মিল' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি প্রথমেই বাজার জরিপ করেছেন। এর মাধ্যমে তিনি ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ, বাজারে প্রতিযোগীদের অবস্থা সম্পর্কে ধারণা পেয়েছেন। এ ধরনের বাজার চাহিদা বা বিশ্লেষণ মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান। সুতরাং, জনাব সাগর প্রকল্প নির্বাচনে মাইক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।
জনাব সাগর প্রয়োজনীয় অর্থের অভাবে চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। কোনো প্রকল্প নির্বাচনের আগে প্রকল্পের আর্থিক দিক বিবেচনা করতে হয়। প্রকল্পের ব্যয় নিরূপণ, অর্থায়নের উপায়, মূলধন বিনিয়োগ থেকে পাওয়া সম্ভাব্য লাভ প্রভৃতি যাচাই করে প্রকল্প নির্বাচন বা বাছাই করতে হয়।
উদ্দীপকের জনাব সাগর বাজার বিশ্লেষণ করে ফলাফল অনুকূল দেখে কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠান পরিচালনা ও পণ্য উৎপাদনের জন্য তার পর্যাপ্ত অর্থের প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি চাহিদামতো পণ্য উৎপাদন করতে পারেননি।
কারখানাটিতে প্রতিদিন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রচুর খরচ হয়। এসব খরচ নির্বাহের জন্য প্রয়োজন অর্থের। এছাড়া পণ্যের গুণগত মান ধরে রাখা, ব্যবসায়ের সম্প্রসারণ ও উন্নয়নের জন্যও তার অর্থ প্রয়োজন। প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি এসব কাজ সফলভাবে করতে পারেন না। তাই বলা যায়, অর্থের সংকটের কারণে জনাব সাগর চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যর্থ হচ্ছেন।
Related Question
View Allপণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে।
ব্যবসায়ের যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝায়।
প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় কীরূপ যন্ত্র ব্যবহার করা হবে, কী ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয় নিয়ে ব্যবসায়ের যান্ত্রিক দিক আলোচনা করে। উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ হয়।
জনাব আরিফদের প্রকল্প বাস্তবায়নে স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহ করা প্রয়োজন।
স্থায়ীভাবে বা দীর্ঘদিন কোনো সম্পত্তি ব্যবহার করার জন্য স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। এ জাতীয় খরচ ব্যবসায় শুরুর সময়ে করতে হয়। আর চলতি মূলধনের মাধ্যমে ব্যবসায়ের দৈনন্দিন কাজ পরিচালনা করা হয়।
প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় ধরনের মূলধন আবশ্যক।
উদ্দীপকের জনাব আরিফ কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেন। প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ
না থাকায় তারা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। সাধারণত জমি, দালান, আসবাবপত্র কেনার জন্য প্রাথমিক ব্যয় নির্বাহ করতে হয়। প্রকল্প প্রণয়নের শুরুতেই এই ব্যয় নির্বাহ করতে হয়। আবার প্রকল্প চালু
হওয়ার পর উৎপাদন কাজ চালু রাখার জন্য প্রতিনিয়ত কাঁচামাল ক্রয়, অফিস পরিচালনা ও শ্রমিকদের মজুরি দেওয়ার জন্যও অর্থের প্রয়োজন। এই ব্যয়গুলোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়। তাই বলা যায়, প্রকল্প বাস্তবায়নে জনাব আরিফদের স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনই প্রয়োজন।
জনাব আরিফ ও তার বন্ধুরা ব্যবসায়ের প্রকল্প প্রণয়নে যথার্থ পথ অনুসরণ করেছেন-এ বিষয়ে আমি একমত।
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য পরিকল্পিত ও সুচিন্তিত পদ্ধতিতে কাজ করা হয়। ব্যবসায় প্রকল্প নেওয়ার প্রথমে পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা নির্ধারণ করতে হয়। এরপর এর বাস্তবায়ন পদ্ধতি, লাভ-ক্ষতির দিক নির্ণয় করতে হয়।
উদ্দীপকের জনাব আরিফ ও তার বন্ধুরা নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদা বিবেচনা করে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেন। তারা প্রকল্প নেওয়ার আগে পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদি একটি ছক তৈরি করেন। ছকে তারা প্রকল্পের পণ্যের বাজার চাহিদা, বাণিজ্যিক ও আর্থিক দিক প্রভৃতি তুলে ধরেন। ছকটির মাধ্যমে পুরো প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। তাই আমি মনে করি, জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছেন।
শিল্পের কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে।
ব্যবসায়ের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় মূলধন হলো চলতি মূলধন।
এ ধরনের মূলধনের মেয়াদ এক বছর পর্যন্ত হয়ে থাকে। এ মূলধনের সাহায্যে কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করা বা কেনা যায় না। সাধারণত ব্যবসায়িক কাজ চালু রাখার জন্য এ মূলধনের প্রয়োজন হয়। কাঁচামাল কেনা, মজুবি দেওয়া, ভাড়া ও পরিবহন খরচ প্রভৃতি হলো চলতি মূলধনের উদাহরণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
