জনাব সাজিদ এক কাজে বাইরে গিয়ে তাৎক্ষণিক টাকার প্রয়োজন হওয়ায় তার ভাইয়ের কাছে টেলিফোন করে জানতে পারলেন যে ডেবিট কার্ড সাথে না থাকলেও তাৎক্ষণিকভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব। 

Updated: 9 months ago
উত্তরঃ

অনলাইন ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা যেখানে গ্রাহক একটি শাখায় হিসাব খুলে যেকোনো শাখার মাধ্যমে লেনদেন করতে পারেন

উত্তরঃ

দাগকাটা চেক অধিকতর নিরাপদ।
বাহক বা হুকুম চেকের বাম পাশের ওপরের কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা আঁকা চেক হলো দাগকাটা চেক। গ্রাহকের হিসাবে জমা করে এ চেকের অর্থ উত্তোলন করতে হয়। ফলে হারিয়ে বা চুরি হয়ে গেলে এ চেকের অর্থ তৃতীয় পক্ষ উত্তোলন করতে পারে না। এজন্য দাগকাটা চেক অধিকতর নিরাপদ

উত্তরঃ

জনাব সাজিদ উক্ত পরিস্থিতিতে এটিএম বুথ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন করেন।
মোবাইলের মাধ্যমে ব্যাংকের সাথে লেনদেন করার আধুনিক ব্যাংকিং ব্যবস্থা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত। এ ব্যবস্থায় ব্যাংক প্রথমে গ্রাহকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। তারপর তাকে এ ধরনের। ব্যাংকিং সেবা দিয়ে থাকে।
উদ্দীপকে জনাব সাজিদ এক কাজে বাইরে গেলে তাৎক্ষণিক টাকার প্রয়োজন পড়ে। তিনি ভাইয়ের কাছে টেলিফোন করে জানতে পারলেন যে ডেবিট কার্ড সাথে না থাকলেও তাৎক্ষণিকভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব মোবাইল ব্যাংকিং এ গ্রাহক এটিএম বুথ ও মোবাইল ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। এ জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হয় না। গ্রাহক প্রথমে এটিএম মেশিনে তার হিসাব নম্বর ও টাকার পরিমাণ লিখে। তাৎক্ষণিকভাবে ব্যাংক নিবন্ধিত মোবাইল নম্বরে একটি গোপন পিন পাঠায়। পিনটি মোবাইল থেকে নিশ্চিত করলে বুথ থেকে টাকা বের হয়। এ থেকে বলা যায়, জনাব সাজিদ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করে ডেবিট কার্ড ছাড়াও এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পেরেছেন।

উত্তরঃ

জনাব সাজিদের টাকা উত্তোলন পদ্ধতিতে গ্রাহকের পাশাপাশি পাশি ব্যাংক মালিকদেরও সুবিধা আছে। মোবাইল ব্যাংকিং এক ধরনের আধুনিক ব্যাংকিং সেবা। এ ব্যবস্থায়
গ্রাহক মোবাইলের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারে। এটি গ্রাহক ও ব্যাংকার উভয় পক্ষের জন্যই সুবিধাজনক।
উদ্দীপকে জনাব সাজিদ এক কাজে বাইরে যায়। তাৎক্ষণিক তার টাকার প্রয়োজন হয়। সে তার ভাইকে ফোন করে। তার ভাই তাকে বলল,

ডেবিট কার্ড সাথে না থাকলেও তাৎক্ষণিকভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। এখানে জনাব সাজিদের ভাই মূলত মোবাইল ব্যাংকিং সম্পর্কে ইঙ্গিত করেছে।
মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ধরাবাধা ব্যাংকিং সময়ের বাইরে লেনদেন করা যায়। এর জন্য গ্রাহকের ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। অন্যদিকে, দিন রাত ২৪ ঘণ্টা মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে ব্যাংক সেবার পরিধি বাড়িয়েছে। এতে ব্যাংকের মুনাফাও বাড়ছে। মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতে ব্যাংকারের সাহায্য লাগে না। এর ফলে ব্যাংকের খরচ কমছে। এভাবে মুনাফা বাড়িয়ে এবং খরচ কমিয়ে ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবসায় সফলতা অর্জন করছে। তাই এ পদ্ধতিতে গ্রাহক ও মালিক উভয়ই উপকৃত হচ্ছে বলে আমি মনে করি।

111

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews