সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কী পরিমাণ হবে এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এর ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সরকারি অর্থায়ন বলে।
সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্বকেই সামাজিক দায়বদ্ধতা বলে।
ব্যবসায়ের সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকে যেমন- শেয়ারমালিক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সরকার, ঋণদাতা প্রভৃতি। এ সকল স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে দায়বদ্ধতা তাকে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলে।
উদ্দীপকের সাদমানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের ঝুঁকি-মুনাফা নীতির অন্তর্ভুক্ত।
ঝুঁকি মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার ততো বেশি হবে। কারণ একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন তিনি অধিক মুনাফা প্রত্যাশা করে। বিনিয়োগকারীদের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায়।
উদ্দীপকে দেখা যায়, জনাব সাদমান অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতেও প্রস্তুত। তার এ ধরনের ঝুঁকি গ্রহণের মানসিকতা তাকে ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করতে উৎসাহিত করে। যে কারণে তিনি অধিক ঝুঁকি গ্রহণে অধিক মুনাফা প্রাপ্তির প্রত্যাশা করে। তাই বলা যায়, জনাব সাদমান এর গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতির অন্তর্ভুক্ত।
জনাব সাদিক যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান তবে তিনি ট্রেজারি বন্ড ক্রয় করবেন।
সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড দেউলিয়াত্ব ঝুঁকিমুক্ত। উদাহরণস্বরূপ বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ৫ বছর এবং ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। ট্রেজারি বন্ড হতে নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ পাওয়া যায়। এটি ঝুঁকিমুক্ত এবং আয় নিশ্চিত।
উদ্দীপকে জনাব সাদিক তার সঞ্চিত অর্থ কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। জনাব সাদিক ঝুঁকি নিতে আগ্রহী না। তাই তিনি আয় কম হলেও নিশ্চিত মুনাফার আশা করেন এবং তার বিনিয়োগ অর্থ সুরক্ষিত করতে চান।
ট্রেজারি বন্ড হতে নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ পাওয়া যায় এবং এ ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ ঝুঁকিমুক্ত। ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যু হয় বিধায় মূলধন হারানোর সম্ভাবনা থাকে না। সুতরাং জনাব সাদিক যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তার ট্রেজারি বন্ড ক্রয় করা উচিত।
Related Question
View Allব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়সমূহকে বোঝায়।
ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত।
সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
উদ্দীপকে আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী শুধু একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে যাতে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। কারণ একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে সেক্ষেত্রে ঝুঁকি হ্রাসের সুযোগ থাকে না।
উদ্দীপকের আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প ঝুঁকিযুক্ত এবং কিছু প্রকল্প ঝুঁকিমুক্ত। সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান কোনো প্রকল্প থেকে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে না পারলে কিংবা ক্ষতি হলে অন্য প্রকল্প থেকে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া একাধিক প্রকল্পে বিনিয়োগ করায় একটি প্রকল্পের মূলধন ক্ষতিগ্রস্ত হলেও প্রতিষ্ঠান দেউলিয়া হতে হবে না। তাই নিঃসন্দেহে বলা যায়, আলফা লি. অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছে।
উদ্দীপকের বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ হলো ঝুঁকি ও মুনাফা নীতি এবং তারল্য ও মুনাফা নীতি।
ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। অন্যদিকে, তারল্য ও মুনাফা নীতি অনুসারে চলতি ব্যয় বহনের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তরল সম্পদ রেখে মুনাফার প্রত্যাশায় অবশিষ্ট অর্থ বিনিয়োগ করা হয়। এর । ফলে অসচ্ছলতার ঝুঁকি হ্রাস পায়।
উদ্দীপকের বেটা লি, কাম্য পরিমাণ নগদ অর্থ রেখে অবশিষ্ট অর্থ অলস না রেখে কারবারে বিনিয়োগ করায় বলা যায় প্রতিষ্ঠানটি তারল্য ও মুনাফা নীতির যথাযথ অনুসরণ করে। অন্যদিকে প্রতিষ্ঠানটি অধিক মুনাফার প্রত্যাশায় অধিক ঝুঁকি নিয়ে একটি প্রকল্পে বিনিয়োগ করায় বলা যায়, ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেছে।
তারল্য ও মুনাফা নীতির সাথে ঝুঁকি ও মুনাফা নীতির পারস্পরিক । সম্পর্ক রয়েছে। যেমন- কোনো প্রতিষ্ঠান তারল্যের পরিমাণ বৃদ্ধি করলে মুনাফার হার কমে যায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়। কারণ চলতি ব্যয় বহনের অক্ষমতা থেকে অসচ্ছলতাজনিত ঝুঁকির সৃষ্টি হয়। আবার তারল্যের পরিমাণ কম থাকলে মুনাফার হার বৃদ্ধি পায় এবং অসচ্ছলতাজনিত ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই তারল্য ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয়সাধন করে সিদ্ধান্ত নিতে হয়, যেন অসচ্ছলতাজনিত ঝুঁকি সৃষ্টি না হয়। সুতরাং বলা যায়, বেটা লি. কর্তৃক । গৃহীত অর্থায়নের নীতিসমূহের মধ্যে তুলনামূলক সম্পর্ক বিদ্যমান।
সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়।
সম্পদ সর্বাধিকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়।
শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। ফার্মের মালিকদের সম্পদ পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। সম্পদ সর্বাধিকরণে অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!