প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরণসমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
ব্যবস্থাপনা সম্পূর্ণ পেশা নয়।
বিশেষ ডিগ্রিসংবলিত ব্যক্তিবর্গ যারা রাষ্ট্রস্বীকৃত নিজস্ব সংঘের সদস্য হয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে কোনো বৃত্তিতে লিপ্ত থাকে তাদের ঐ কাজ বা বৃত্তিকে পেশা বলে। বর্তমানকালে ব্যবস্থাপনা সুসংবদ্ধ জ্ঞানের সাথে অনেকটা সম্পৃক্ত হলেও ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি ব্যক্তিবর্গের ন্যায় এর কোনো রাষ্ট্রস্বীকৃত সংঘ নেই। তাই ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা বলা যায় না।
জনাব সিদ্দিক ব্যবস্থাপনার নিম্নস্তরে কর্মরত।
মধ্য স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্নস্তরের ব্যবস্থাপনা বলে। এ স্তরের উপরে থাকে মধ্যস্তরের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক।
উদ্দীপকে জনাব সিদ্দিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন-ভাতাদি কম হওয়ায় তাঁর অধীনস্থ শ্রমিক- কর্মীরা জনাব সিদ্দিকের নিকট বেতন বৃদ্ধির আবেদন করেন। জনাব সিদ্দিক বিষয়টি বিক্রয় ব্যবস্থাপককে অবহিত করেন। এ থেকে বোঝা যায়, তিনি প্রতিষ্ঠানের একজন ফোরম্যান বা সুপারভাইজার। প্রতিষ্ঠানের ফোরম্যান, সুপারভাইজাররা নিম্ন স্তরের ব্যবস্থাপক। সুতরাং জনাব সিদ্দিক ব্যবস্থাপনার নিম্নস্তরে কর্মরত।
কমিটি সংগঠন কাঠামোর ভিত্তিতে বেতনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে। যা প্রতিষ্ঠানের প্রেক্ষাপট অনুযায়ী যৌক্তিক।
কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের ওপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধা করার দায়িত্ব অর্পণ করা হয়।
উদ্দীপকে জনাব সিদ্দিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন-ভাতাদি কম হওয়ায় তাঁর অধীনস্থ শ্রমিক- কর্মীরা জনাব সিদ্দিকের নিকট বেতন বৃদ্ধির আবেদন করেন। বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈন অবগত হলে তিনি হিসাব ও অর্থ বিভাগের প্রধানসহ ৪ সদস্যের একটি দল গঠন করেন। অর্থাৎ একটি কমিটি গঠন করেন যাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরূপণ করে বেতনসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি ও পেশ করা। যার ওপর ভিত্তি করে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মচারিরা ন্যায্য বেতন-ভাতাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং কমিটি সংগঠন কাঠামোর ভিত্তিতে যে বেতনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে, তা অত্যন্ত যুক্তিযুক্ত বা যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!