যে কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির সকল শেয়ার অথবা ৫০%-এর বেশি শেয়ার ক্রয় করে সেগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়।
কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনোকিছুর ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়।
কোম্পানি সংগঠন ব্যক্তি না হলেও এটি আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করে। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি, লেনদেন এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
উদ্দীপকে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত পত্রটির ধরন হলো নিবন্ধনপত্র কোম্পানি আইনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোনো কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ কোম্পানি নিবন্ধকের নিকট হতে নিবন্ধকের প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করেন তাকেই নিবন্ধনপত্র বলে।
উদ্দীপকের জনাব সিফাত ও তাঁর ১০ বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করার উদ্যোগ নেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হয়ে একটি পত্র ইস্যু করেন। পত্রটি পাওয়ার পর তাঁরা ব্যবসায় আরম্ভ করেন। কেননা নিবন্ধনপত্র প্রাপ্তির পরপরই যৌথমূলধনী কোম্পানির আওতাভুক্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায় আরম্ভ করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত পত্রটির ধরন হলো নিবন্ধনপত্র।
মূলধন সংগ্রহের জন্য উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিদ্যমান।
পাবলিক লিমিটেড কোম্পানিতে অধিক সদস্যসংখ্যা থাকার সুবাদে এবং যেকোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এ সংগঠন অর্থসংস্থানের মাধ্যমে অনেক বৃহদায়তন কোম্পানি হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্দীপকের কোম্পানিটি সম্প্রসারণের জন্য জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। কিন্তু উক্ত কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় তারা ইচ্ছে করলে তাদের কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থসংস্থান করতে পারবে না। তাই তাদের উচিত কার্যারম্ভের অনুমতি সংগ্রহপূর্বক বিদ্যমান প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা। কেননা কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহ করা সম্ভব হবে না।
সুতরাং আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরপূর্বক জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা অধিক যুক্তিযুক্ত।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!