জনাব সুমন একজন ফল ব্যবসায়ী। তার ফলের দোকানটি ঢাকার নিউমার্কেট এলাকায় অবস্থিত। তিনি দিনাজপুর ও রাজশাহীর এলাকাসহ দেশের অন্যান্য সুবিধাজনক স্থান থেকে ফল ক্রয় করে থাকেন। তিনি শহরের বিভিন্ন এলাকার ফল ব্যবসায়ীর চাহিদা অনুযায়ী ছোট ছোট লটে ভাগ করে তা বিক্রয় করেন। ভোক্তাদের ভবিষ্যৎ চাহিদার কথা চিন্তা করে তিনি বর্তমানে কয়েক রকমের ফল সংরক্ষণ করে থাকেন। এতে করে একদিকে মুনাফা যেমন বৃদ্ধি পায়, অন্যদিকে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন। বর্তমানে জনাব সুমন ঢাকার বাইরেও ফল ব্যবসায় সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য → চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর নিকট পৌছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে।

উত্তরঃ

যে সকল মধ্যশ্বব্যবসায়ী পণ্যের মালিকানা স্বত্ব গ্রহণ না করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগসূত্রে স্থাপন করে পণ্য ক্রয়-বিক্রয়ে সহায়তা করে তাদেরকে দালাল বলে।
দালালরা প্রতিনিধি মধ্যস্বব্যবসায়ী। প্রতিনিধি মধ্যস্থব্যবসায়ীর মূল বৈশিষ্ট্য হলো- এরা সাধারণত নিজস্ব মূলধনে পণ্য ক্রয় করে না এবং পণ্যের মালিকানার দায়িত্বও গ্রহণ করে না। দালালদের মূল কাজ হলো ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে দিয়ে এক পক্ষ বা উভয় পক্ষের নিকট হতে কমিশন গ্রহণ করা। মালিকানা স্বত্ব গ্রহণ না করায় এদের ঝুঁকিও গ্রহণ করতে হয় না। কাজের জন্য এরা পারিশ্রমিক হিসেবে কমিশন পেয়ে থাকেন।

উত্তরঃ

উদ্দীপকের জনাব সুমন পাইকারি ব্যবসায়ী।
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদক বা বিভিন্ন উৎস থেকে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা পুনঃবিক্রেতার নিকট বিক্রয় করে তাদেরকে পাইকারি ব্যবসায়ী বলে।
উদ্দীপকের জনাব সুমন নিউমার্কেট এলাকার একজন ফল ব্যবসায়ী। তিনি দিনাজপুর ও রাজশাহীসহ দেশের অন্যান্য স্থান থেকে ফল ক্রয় করে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ছোট ছোট লটে ভাগ করে তা বিক্রয় করেন। সাধারণত পাইকারি ব্যবসায়ীরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করে অন্যান্য পাইকার বা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। এ অর্থে জনাব সুমনের ব্যবসায়ে পাইকারি ব্যবসায়ের সাদৃশ্যতা থাকায় তাকে নিঃসন্দেহেই পাইকারি ব্যবসায়ী বলা যায়।

উত্তরঃ

উদ্দীপকে জনাব সুমনের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষায় গৃহীত গুদামজাতকরণ কাজটি যথার্থ।
উৎপাদিত অথবা সংগৃহীত অথবা আমদানিকৃত পণ্যসামগ্রী ভবিষ্যতে বিক্রয়, ভোগ বা ব্যবহারের লক্ষ্যে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে।
অধ্যায়-
উদ্দীপকের নিউমার্কেটের ফল ব্যবসায়ী জনাব সুমন দেশের বিভিন্ন স্থান থেকে ফল ক্রয় করে ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন। বর্তমানে তিনি ভোক্তাদের ভবিষ্যৎ চাহিদার কথা চিন্তা করে কয়েক রকমের ফল সংরক্ষণ করেন। এতে একদিকে তার ব্যবসায়ে মুনাফা যেমন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে, তিনি চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারছেন। আর এ কাজটি সম্ভব হচ্ছে গুদামজাতকরণের কল্যাণেই।
সুতরাং বলা যায়, জনাব সুমন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষায় গুদামজাতকরণের যে ব্যবস্থাটি গ্রহণ করেছেন তা সঠিক ও যথার্থ হয়েছে।

153

Related Question

View All
উত্তরঃ

চূড়ান্ত ভোেগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে।

299
উত্তরঃ

পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা যে প্রক্রিয়া অবলম্বন করে তাই হলো মূল্য নির্ধারণ।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পণ্যমূল্য নির্ধারণ একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। পণ্যের মূল্য একদিকে যেমন ক্রেতাদের পণ্য ক্রয় সিদ্ধান্তে সহায়তা করে অন্যদিকে তা আবার বিক্রেতার লাভ-লোকসানের সাথেও জড়িত। এছাড়া প্রতিযোগিতামূলক ব্যবসায়ে টিকে থাকা, পণ্য মানে নেতৃত্ব দান, মুনাফা সর্বোচ্চকরণ, নগদ প্রবাহ নিশ্চিতকরণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বাজার শেয়ার বৃদ্ধি 'ইত্যাদি লক্ষ্যে মূল্য নির্ধারণ অতীব গুরুত্বপূর্ণ।

410
উত্তরঃ

ঢাকা ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থ কারবারি হিসেবে বিক্রয় প্রতিনিধির সহযোগিতা গ্রহণ করেছে।
উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে পরিবেশক বা বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করতে পারে। এতে বাজারের ওপর উৎপাদনকারীর নিয়ন্ত্রণ বজায় থাকে এবং নিজস্ব বিক্রয় কেন্দ্র খোলার বা লোক নিয়োগের ঝামেলা থেকেও উৎপাদনকারী রক্ষা পায়। বিক্রয় প্রতিনিধিরা বিক্রয়মূল্যের 'ওপর কমিশন পায়।
উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স মালয়েশিয়া হতে ইলেকট্রনিক্স সামগ্রীর যন্ত্রাংশ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি সারা দেশে পণ্য বিক্রয়ের কিছু প্রতিনিধির সহায়তা নেয়। তারা ঢাকা ইলেকট্রনিক্স এর নিকট হতে পণ্য সংগ্রহ করে নিজস্ব নিজস্ব কোনো বিক্রয় কেন্দ্র খোলার প্রয়োজন পড়ে না। উক্ত গুদামে রেখে বিক্রয় করে। অর্থাৎ এক্ষেত্রে ঢাকা ইলেকট্রনিক্স এর প্রতিনিধিরাই কমিশনের বিনিময়ে পণ্য বিক্রয় করে থাকে। সুতরাং ঢাকা ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রয় প্রতিনিধির সহযোগিতা গ্রহণ করেছে

203
উত্তরঃ

উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স এর ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ তথা বিপণন প্রসারের ব্যবস্থা গ্রহণ সঠিক ও যুক্তিসঙ্গত।

বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে, পুনঃপুন স্মরণ করায় এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিপণন প্রসারের লক্ষ্য নির্দিষ্ট বাজারের ক্রেতাদেরকে পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা এবং এ লক্ষ্যে বিপণন-প্রসারের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য বা সেবার বৈশিষ্ট্য ও প্রাপ্তির সম্ভাব্যতা তুলে ধরা হয়।
উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স মালয়েশিয়া হতে ইলেকট্রনিক্স সামগ্রীর যন্ত্রাংশ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের নিকট বিক্রয় করে থাকেন। বিক্রয়

প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির নিকট থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে রেখে বিক্রয় করে এবং অনাদায়ি পাওনা আদায়ে সহায়তা করে। এতে ব্যয় আনুপাতিক হারে অনেক কম হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাপক 'হারে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ অর্থাৎ বিপণন প্রসারের কথা ভাবছে। পণ্য বা সেবার চাহিদা সৃষ্টিতে এ প্রসার মুখ্য ভূমিকা পালন করবে। বিপণন প্রসার কার্যাবলির দ্বারা পণ্যের বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা হয়। এর ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সাথে এককপ্রতি উৎপাদন ব্যয় হ্রাসে সহায়ক হয়। এর ফলে মুনাফার পরিমাণও বেড়ে যায়। এছাড়া চাহিদার স্থিতিশীলতা রক্ষা, বাজার সম্প্রসারণ, পণ্যের উন্নয়ন, ভাবমূর্তি প্রতিষ্ঠা প্রভৃতিতে বিপণন প্রসার উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসার কার্যাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স এর ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।

218
উত্তরঃ

উৎপাদক ও পাইকারি ব্যবসায়িগণ কর্তৃক নিয়োজিত হয়ে যে প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে নিয়োগকর্তার পক্ষে পণ্যের অর্ডার সংগ্রহ করেন তাদেরকে ভ্রাম্যমাণ প্রতিনিধি বলা হয়।

411
উত্তরঃ

ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি সাধারণত দীর্ঘ হয়।
শিল্পপণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেখানে সীমিত সেখানে ভোগ্যপণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। তাই অধিকসংখ্যক ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ করার প্রয়োজন পড়ে। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্পপণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্যপণ্যের ক্রেতারা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার নিকট ভোগ্যপণ্য সরবরাহ দেওয়ার জন্য এরূপ পণ্যের বণ্টন ব্যবস্থায় মধ্যস্থব্যবসায়ীদের সংখ্যা অধিক হয়। তাই ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের তুলনায় সাধারণত দীর্ঘ হয়।

295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews