প্রতিষ্ঠানের কার্যবিভাজন, দায়িত্ব-কর্তৃত্ব নিরূপণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে।
যখন কোনো সংগঠনে সরলরৈখিক কর্তৃত্ব ও বিশেষজ্ঞের সমন্বয়ে গড়ে তোলা হয়, তাকে সরলরৈখিক ও উপদেষ্টা বা পদস্থকর্মী সংগঠন বলে।
যেসব প্রতিষ্ঠান বড় আকারের, সেসব প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে অনেক লোক কাজ করে। ফলে এ জাতীয় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা জটিল ব্যাপার, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহী ও উপদেষ্টাগণকে পাশাপাশি উপস্থাপন করা হয়, তাকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে। উপদেষ্টাগণের কাজ হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সুষ্ঠুভাবে অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ বা উপদেশ প্রদান করা। আর সরলরৈখিক নির্বাহীরা উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করে থাকেন। উপদেষ্টা নীতি প্রণয়ন, পরিকল্পনা ও গবেষণাধর্মী কাজে নিয়োজিত থাকেন। সরলরৈখিক কর্মকর্তা প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করেন। তিনি প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করেন এবং উপদেষ্টার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
জনাব সুমন কর্মকারের প্রতিষ্ঠানে প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো।
উদ্দীপকে জনাব সুমন কর্মকার তার প্রতিষ্ঠানে পাঁচ ধরনের পণ্য উৎপাদন করেন। উৎপাদন ব্যবস্থাপক জনাব সুজিত সাহা দক্ষতার সাথেই পণ্য উৎপাদনের যাবতীয় কাজ তদারকি করছিলেন। এখানে উৎপাদন বিভাগের উৎপাদন ব্যবস্থাপক তার অধস্তন ব্যক্তিবর্গের ওপর কর্তৃত্বের তদারকি কাজ করেন। তাই বলা যায়, জনাব সুমন কর্মকারের প্রতিষ্ঠানে প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো গ্রহণ করেন।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। সাধারণত উৎপাদন ব্যবস্থাপককে সহযোগিতা করার জন্য এ ধরনের বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। তারা সবসময় উৎপাদন ব্যবস্থাপকের নিকট তাদের কাজের জবাবদিহি করেন।
উদ্দীপকে জনাব সুমন কর্মকার তার প্রতিষ্ঠানে পাঁচ ধরনের পণ্য উৎপাদন করেন। উৎপাদন ব্যবস্থাপক জনাব সুজিত সাহা দক্ষতার সাথেই পণ্য উৎপাদনের যাবতীয় কাজ করছিলেন। বর্তমানে সুমন কর্মকার উৎপাদন ব্যবস্থাপকের কাজের চাপ কমানোর পাশাপাশি পণ্যের গুণগত মানের পরিবর্তন আনার জন্য প্রতিটি পণ্যের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেন। তারা সকলেই উৎপাদন ব্যবস্থাপক সুজিত সাহার নিকট তাদের কাজের জবাবদিহি করেন।
তাই বলা যায়, উদ্দীপকে পণ্যের গুণগত মানের পরিবর্তন আনা এবং প্রতিটি পণ্যের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা দিয়ে সংগঠনের যেমন পরিবর্তন এনেছেন অর্থাৎ সরলরৈখিক সংগঠন থেকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে পরিবর্তন করেন তেমনি তার প্রতিষ্ঠানের সাফল্য লাভের জন্য গৃহীত সংগঠন কাঠামোটি যথার্থ হয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!