জনাব সূহা একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা প্রস্তুত, পরিকল্পনা গ্রহণ এবং বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত। সম্প্রতি তিনি কারখানায় অত্যাধুনিক তিনটি মেশিন স্থাপন করেন। পুরাতন মেশিনচালকগণ নতুন মেশিন চালানোয় পারদর্শী নয়। এতে উৎপাদন বৃদ্ধির পরিবর্তে উৎপাদন কাজে বিঘ্ন ঘটছে। যার কারণে তিনি মেশিনচালকদের দক্ষতা বৃদ্ধির চিন্তা করছেন ।

Updated: 9 months ago
উত্তরঃ

POSDCORB-এর পূর্ণরূপ হলো P = Planning, O = Organizing, S = Staffing, D Directing, CO = Co-ordinating, R = Reporting, B = Budegeting.

উত্তরঃ

ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়। ব্যবস্থাপনার অস্তিত্ব সর্বক্ষেত্রেই বিদ্যমান। সকল সমাজেই ব্যবস্থাপনার কাজের ধরন ও প্রকৃতি মোটামুটি একই ধরনের। তাই ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয়।

অপরের দ্বারা এবং অপরাপর লোকের মাধ্যমে দক্ষতার সাথে কার্যসম্পাদনের একটি প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। দলীয় কার্যক্রম বা উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনা একটি অপরিহার্য উপাদান। সর্বজনীনতা হচ্ছে সর্বক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতা বা গ্রহণযোগ্যতা। এদিক থেকে বিবেচনা করলে ব্যবস্থাপনা একটি সর্বজনীন প্রক্রিয়া। কেননা, ক্ষুদ্র বা বৃহৎ সকল প্রতিষ্ঠানেই ব্যবস্থাপনার প্রয়োগ সমভাবে গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

মেশিনচালকদের দক্ষতা বৃদ্ধির কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে সম্পৃক্ত।

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে। একজন কর্মীকে কর্মীসংস্থান প্রক্রিয়ায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়। একটি প্রতিষ্ঠান সবসময় প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারবে এমন নয়। তাই নিয়োগের পরে এবং কর্মরত অবস্থায় পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা সবিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে কর্মী বা নির্বাহীর জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং কার্যক্ষেত্রে উৎসাহের সৃষ্টি হয়।

উদ্দীপকে জনাব সূহা সম্প্রতি কারখানায় অত্যাধুনিক তিনটি মেশিন স্থাপন করেন। পুরাতন মেশিনচালকগণ নতুন মেশিন চালানোয় পারদর্শী নয়। এতে উৎপাদন বৃদ্ধির পরিবর্তে উৎপাদন কাজে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। যার কারণে তিনি মেশিনচালকদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করেন। যা কর্মীসংস্থান কাজের আওতাভুক্ত। সুতরাং উদ্দীপকে বর্ণিত মেশিনচালকদের দক্ষতা বৃদ্ধির কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে সম্পৃক্ত।

উত্তরঃ

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। এ পর্যায়ের ব্যক্তিবর্গের কর্মপ্রয়াস বা প্রচেষ্টাকে প্রশাসন বলে। যারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন এবং যাদের অধীনে সংগঠন এবং ব্যবস্থাপনা উক্ত উদ্দেশ্য বাস্তবায়ন করে তাই প্রশাসন। প্রশাসন প্রতিষ্ঠানে নীতি ও উদ্দেশ্য ঠিক করে এবং তা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা ও সংগঠনের সহায়তা গ্রহণ করে।

উদ্দীপকে জনাব সূহা একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা প্রস্তুত, পরিকল্পনা গ্রহণ এবং বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত। এ ধরনের কার্যক্রম উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা করে থাকে, যাদের প্রশাসক বলা হয়।

তাই বলা যায়, “উদ্দীপকে জনাব সূহা কর্তৃক সম্পাদিত কার্যাবলি প্রশাসনের অন্তর্ভুক্ত”- উক্তিটি যুক্তিযুক্ত।

146

“নীতি-নৈতিকতা মেনে চলা উচিত'- এ আপ্তবাক্য সকল সমাজেই প্রচলিত । তাই নিঃসন্দেহে নীতি এমন ইতিবাচক বিষয় যা মেনে চললে এর দ্বারা সংশ্লিষ্ট সবাই উপকৃত হতে পারে । নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা । প্রতিটা ক্ষেত্রে কিভাবে করলে কাজটা সুন্দরভাবে সম্পাদন করা যাবে দীর্ঘদিনে এ ধরনের প্রতিষ্ঠিত সত্য হিসেবে কিছু উপায়-পদ্ধতি বেরিয়ে এসেছে যাকে নীতি হিসেবে দেখা হয়ে থাকে । ব্যবস্থাপনার নীতিগুলো কী হতে পারে অনেকেই এ নিয়ে দীর্ঘদিনে প্রতিষ্ঠিত সত্যগুলো তুলে ধরার প্রয়াস পেয়েছেন । হেনরি ফেওল প্রদত্ত ১৪টি মূলনীতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ । একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণ থাকা উচিত তাও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আগামী দিনে যারা যোগ্য ব্যবস্থাপক হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় নিঃসন্দেহে এ সকল জ্ঞান তাদের যোগ্য ব্যবস্থাপক হতে সহায়তা করবে ।

চিত্র : ব্যবস্থাপনার উন্নয়নের দু'জন প্রধান দিকপাল হেনরি ফেয়ল (বামে) ও এফ.ডব্লিউ. টেলর (ডানে)

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ বর্ণনা করতে পারবে ।

৩. এফ. ডব্লিউ, টেলর ও হেনরি ফেয়লের অবদান ব্যাখ্যা করতে পারবে।

৪. আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ও গুণাবলি বর্ণনা করতে পারবে ।

৫. আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।

৬. ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে ।

৭. সংগঠন, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে।

৮. বাংলাদেশে ব্যবস্থাপনা ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে ।

Related Question

View All

ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)

উত্তরঃ

ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)

Pritom Debnath
Pritom Debnath
6 months ago
574
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews