জনাব সৈকত একজন ব্যবসায়ী। ব্যবসায়ের প্রয়োজনে তিনি প্রায়ই ব্যাংক থেকে ঋণ নেন। সৈকত তার ব্যবসায় দেশীয় সীমানা ছাড়িয়ে বিদেশেও সম্প্রসারিত করেছেন। তাই তাকে দেশে-বিদেশে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। দেশে উন্নত ব্যাংক ব্যবস্থা থাকায় তার আর্থিক লেনদেন সম্পাদন অনেক সহজ হয়ে উঠেছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

বাংলাদেশে শাখা ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত।

উত্তরঃ

একটি প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না। একটি প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলি সম্পাদন করে।
যেমন: জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব‍্যাংক লিমিটেড ইত্যাদি।

উত্তরঃ

উদ্দীপকে সৈকত শাখা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন।
শাখা ব্যাংক একটি প্রধান অফিসের অধীনে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংকের দেশে-বিদেশের বিভিন্ন স্থানে শাখা থাকে। তাই এ ব্যাংককে বৃহদায়তন ব্যাংকও বলা হয়।
উদ্দীপকে জনাব সৈকত একজন ব্যবসায়ী। তিনি প্রায়ই ব্যাংক থেকে ঋণ নেন। ব্যবসায়ের আওতা বড় হওয়ায় তাকে দেশ-বিদেশে বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। এক্ষেত্রে শাখা ব্যাংকের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় যেকোনো স্থান থেকে লেনদেন করতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে সৈকতের ব্যাংকটি হলো শাখা ব্যাংক।

উত্তরঃ

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংক হিসেবে উদ্দীপকে জনাব সৈকতের ব্যাংকটি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
একটি অফিসের অধীনে একাধিক শাখা পরিচালনা করাই শাখা ব্যাংকের কাজ। শাখা ব্যাংকের আলাদা কোনো সত্তা নেই। একটি প্রধান অফিসের অধীনে এ ব্যাংকগুলোর কাজ পরিচালিত হয়।
উদ্দীপকে জনাব সৈকত একজন ব্যবসায়ী। তার একটি শাখা ব্যাংকে হিসাবে রয়েছে। তিনি উক্ত ব্যাংকের মাধ্যমে দেশ-বিদেশে বিভিন্ন সময় লেনদেন করতে পারেন। দেশে এইরকম উন্নত ব্যাংক ব্যবস্থা থাকায় তার আর্থিক লেনদেন সম্পাদন করা সহজ হয়েছে।
শাখা ব্যাংক দেশ-বিদেশ বিস্তৃত থাকে। তাই শাখা ব্যাংকের মাধ্যমে অনেক সহজে আর্থিক লেনদেন করা যায়। ফলে গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা বাড়ে। এছাড়া এ ব্যাংক প্রতিষ্ঠার ফলে গ্রামগঞ্জে কলকারখানা স্থাপন ও সম্প্রসারণের পরিমাণ বেড়ে যায়। বেশি বেশি শাখা খোলার মাধ্যমে বেকার লোকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এতে দেশের মাথাপিছু ও জাতীয় আয় বেড়ে যায়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই বলা যায়, শাখা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে

97

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের গঠন, কর্মপরিধি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে ব্যাংকিং ব্যবসার শ্রেণিবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসায় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায়টি খুবই কার্যকর হবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংকের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারব।
  • ব্যাংক ব্যবসার মূলনীতিসমূহ চিহ্নিত করতে পারব ।
  • ব্যাংকের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারব
  • সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।

Umme Hafsa
Umme Hafsa
1 year ago
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews