BGMEA-এর পূর্ণরূপ হলো Bangladesh Garments Manufacturers and Exporter Association Authority। অর্থাৎ বাংলাদেশ পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান।
বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার ফলে পরিবেশে যে দূষণের সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে।
দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাববিস্তার করে বিধায় পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ। সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। পরিবেশের বায়ু, পানি, শব্দ ও মাটি দূষণের ফলে মানুষের শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকান্ড ব্যাহত করে। তাই পরিবেশ দূষণরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উদ্যোক্তার নেতৃত্ব গুণের অভাবে সোবহান বাজারে চাহিদা মেটাতে ব্যর্থ হন।
ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়।
উদ্দীপকের জনাব সোবহান "একের ভিতর তিন" নামে একটি নতুন কলম বাজারে চালু করেন। কলমটির বাজারে ব্যাপক চাহিদা আছে। কারখানার যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও কর্মীদের আচরণকে প্রভাবিত করে উৎপাদনমুখী করে পর্যাপ্ত পরিমাণ কলম উৎপাদন করতে না পারায় তিনি বাজারের চাহিদা মেটাতে ব্যর্থ হন। তিনি যদি কর্মীদেরকে উৎসাহিত করতে পারতেন তাহলে তিনি কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদন করে বাজার চাহিদা মেটাতে পারতেন। আর যেহেতু তিনি কর্মীদেরকে উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে উদ্যোক্তার নেতৃত্ব গুণের অভাবে সোবহান বাজারে চাহিদা মেটাতে ব্যর্থ হন।
উদ্দীপকে কোরবানের কার্যাবলি ব্যবসায়ের নৈতিকতা বিবর্জিত অর্থাৎ অনৈতিক।
নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতিনীতি সম্পর্কিত ব্যবহারকে বোঝায়। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি আইনকানুন ইত্যাদি মেনে চলে, তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। কোনো ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ বা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
উদ্দীপকের কোরবান নামক একজন ব্যবসায়ী সোবহানের উদ্ভাবিত কলমের ব্যাপক চাহিদা দেখে তার বিনা অনুমতিতে উক্ত পণ্য নকল করে উৎপাদন শুরু করেছেন। আর নিঃসন্দেহে এরূপ কর্মকাণ্ড অনৈতিক। কেননা এতে প্রকৃত উৎপাদকের স্বার্থের হানি ঘটে। তাছাড়া নিম্নমানের নকল পণ্য একই নামে বাজারজাতকরণের ফলে ভোক্তাগণ প্রতারিত হয়। সর্বোপরি মূল উৎপাদকের ব্যবসায়িক সুনাম হানি ঘটে যা নিঃসন্দেহে অনৈতিক। সুতরাং বলা যায়, উদ্দীপকে কোরবানের কার্যাবলি ব্যবসায়ের নৈতিকতা বিবর্জিত।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!