জনাব হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। একারণে তিনি পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করেন। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভালো হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। 

Updated: 1 year ago
উত্তরঃ

যাত্রীসাধারণ ও পণ্যসামগ্রী একস্থান হতে অন্যস্থানে স্থানান্তরের কাজকে পরিবহন বলে।

উত্তরঃ

উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

উত্তরঃ

জনাব হাফিজুর রহমানের লিচু উৎপাদনের ক্ষেত্রে সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে।
প্রাকৃতিক পরিবেশ বলতে কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া, জলবায়ু, ভূমি, নদ-নদী, প্রভৃতিকে বোঝায়। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য হয়ে ওঠে। বিপণন পরিবেশের এ উপাদানটি ব্যবসায়কে পরোক্ষভাবে প্রভাবিত করে।
উদ্দীপকে জনাব হাফিজুর রহমান দিনাজপুরে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমিতে একটি লিচু বাগান করেন। এ বাগান করার মূল কারণ হচ্ছে, এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী। তাই এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। মাটি কিংবা জলবায়ু উভয়ই প্রাকৃতিক পরিবেশের উপাদান। এ মাটির ধরন, গুণাগুণ এবং অনুকূল জলবায়ু লিচু চাষকে পরোক্ষভাবে প্রভাবিত করে। ফলে লিচু চাষে ফলনও বেশি হয়। এরূপ ফলন প্রাকৃতিক উপাদানের আনুকূল্যতার কারণে সম্ভব হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের কথা বলা হয়েছে।

উত্তরঃ

জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা হ্রাসে করণীয় হচ্ছে লিচু গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা।

গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদন সময় থেকে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করা হয়। সঠিক গুদামজাতকরণের মাধ্যমে পণ্যমান ঠিক রেখে সময়গত উপযোগ সৃষ্টি করা সম্ভব হয়।

উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দিনাজপুরে একটি লিচু বাগান আছে। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদন করা হয়। দিনাজপুরের মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় ওখানে লিচুর ফলনও ভালো হয়। এ বছর অবশ্য অন্যান্য বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। কিন্তু লিচু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাফিজুর রহমান চিন্তিত। এক্ষেত্রে তিনি গুদামজাতকরণের মাধ্যমে দুশ্চিন্তা হ্রাস করতে পারেন। সাধারণত লিচুর অতিরিক্ত ফলনের কারণে লিচুর দাম কমে যায়। তাছাড়া প্রচুর লিচু নষ্টও হয়। এ ধরনের ঝুঁকি হ্রাসে জনাব হাফিজুর রহমান গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করতে পারেন। যখন বাজারে লিচুর পর্যাপ্ত থাকবে না, তখন তিনি গুদামজাতকৃত লিচু বিক্রয় করতে পারবেন। ফলে মুনাফা অর্জনের সম্ভাবনাও বাড়বে। তাছাড়া গুদামজাতকরণের মাধ্যমে লিচুর মানও সঠিকভাবে সংরক্ষণ করা যাবে।

সুতরাং বলা যায়, গুদামজাতকরণের মাধ্যমে জনাব হাফিজুর রহমান তার দুশ্চিন্তা হ্রাস করতে পারেন।

144

Related Question

View All
উত্তরঃ

কভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।

269
উত্তরঃ

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

644
উত্তরঃ

মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়।

উদ্দীপকে মি. জমির ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন

232
উত্তরঃ

উদ্দীপকে শপিং সেন্টারের জন্য মি. জমিরের গৃহীত মোড়কীকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কীকরণ বলে। সঠিক মোড়কীকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়।
উদ্দীপকের মি. জমির নিজস্ব জমিতে বাঁধাকপি উৎপাদন করে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কাওরান বাজারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও শপিং সেন্টারগুলোতে মোটা কাগজের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ শপিং সেন্টারে বিক্রয়ের সময় বাঁধাকপিকে তিনি মোড়কীকরণের ব্যবস্থা করেন। এতে বাঁধাকপির মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে মি. জমির সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন।
সুতরাং বলা যায়, মি. জমির কর্তৃক শপিং সেন্টারের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে

242
উত্তরঃ

নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে ঐ পণ্যের মূল্য বলে।

273
উত্তরঃ

বিপণন মিশ্রণ হলো কতকগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি; যথা: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তা এবং তাদের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তারা আছে বলেই বিপণন কার্যের প্রয়োজনীয়তা রয়েছে। ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। চিত্রে বিষয়টি উপস্থাপন করা হ

473
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews