বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ-২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা ২০ ভাগ।
নারী-পুরুষের ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকাকে 'জেন্ডার সচেতনতা' বলে।
একজন কর্মী নারী বা পুরুষ যা-ই হোক না কেন উভয়ের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। এতে প্রতিষ্ঠানে নারী-পুরুষ পক্ষপাতহীনতা বজায় রাখতে হবে। কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব না করাই জেন্ডার সচেতনতার মূল বিষয়।
জনাব হামিদ সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন করার মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ মেনে চলেন।
সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি কিছু জনকল্যাণমূলক কাজ করা হয়। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান হওয়ার কারণে এটি পালন করতে হয়।
উদ্দীপকের জনাব হামিদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি ব্যবসায় নৈতিকতার সবদিক রক্ষা করে মূল্যবোধের সাথে তার ব্যবসায় পরিচালনা করে থাকেন। এ থেকে বোঝা যায়, তিনি তার ব্যবসায়ের সাথে জড়িত সব পক্ষের (যেমন: ক্রেতা-বিক্রেতা প্রভৃতি) প্রতি দায়িত্ব পালন করছেন। আর এ কাজগুলো সামাজিক দায়বদ্ধতার আওতাভুক্ত। সঠিক দাম, সঠিক ওজন, ভালো মানের পণ্য সরবরাহ প্রভৃতি সামাজিক দায়বদ্ধতার উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। জনাব হামিদ সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ রক্ষা করে তার ব্যবসায় পরিচালনা করেন।
জনাব হামিদ ব্যবসায়ের ক্ষেত্রে স্বল্প মূল্য, সঠিক ওজন, মানসম্মত পণ্য সরবরাহ ইত্যাদি অনুসরণ করেন।
পণ্যের সঠিক দাম এর চাহিদা বাড়াতে সহায়তা করে। আবার, মানসম্মত ও সঠিক ওজনের পণ্য সরবরাহ করার মাধ্যমে ক্রেতাদের বিশ্বাস অর্জন করা সহজ হয়।
উদ্দীপকের জনাব হামিদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি ব্যবসায় নৈতিকতার সব দিক রক্ষা করে তার ব্যবসায় পরিচালনা করেন। এক্ষেত্রে মূল্যবোধ ও নৈতিকতার বিষয়টি তাকে সঠিক পথে চলার দিকনির্দেশনা দেয়। তার বন্ধু রতনও তাকে এ ব্যাপারে উৎসাহ দেন। নৈতিকতার নীতিগুলো অনুসরণ করার ফলে তাকে পণ্য সঠিকভাবে কেনা-বেচা করতে হয়। তিনি পণ্যগুলো স্বল্প ও যৌক্তিক মূল্যে বিক্রি করেন। ফলে তার ব্যবসায়ের ক্রেতার সংখ্যা বেড়ে যায়। আবার, তিনি পণ্য সরবরাহ করার ক্ষেত্রে ওজন সঠিকভাবে দেন, যা ক্রেতাদের স্বার্থ রক্ষা করে। এছাড়া তিনি মানসম্মত পণ্য কেনা-বেচার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছেন। তার এসব কাজ তার ব্যবসায়ের সাফল্যের পেছনে ইতিবাচক ভূমিকা পালন করে। উপরোক্ত আলোচনা থেকে আমরা জনাব হামিদের ব্যবসায়ে নৈতিকতার অনুসরণীয় উপাদানগুলো সম্পর্কে জানতে পারি।
Related Question
View Allইথস শব্দের অর্থ মানব আচরণের মানদণ্ড।
পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে মুনাফা বাড়ানোর জন্য অর্থ উপার্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি ও প্রবৃদ্ধি হয়। তাই মজুতদারি না করে সমাজে সঠিকভাবে পণ্য বণ্টন করা উচিত।
উদ্দীপকে ব্যবসায় নৈতিকতার কারণে সাহিদ মানসিক প্রশান্তিতে আছে। ব্যবসায় নৈতিকতা ব্যবসায় জগতে ব্যবসায়ীর আচরণকে সঠিকপথে পরিচালিত করে। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত করা থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সাথে অনেক কাজ জড়িত থাকে। এসব কাজ সুন্দর, সুষ্ঠু ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
উদ্দীপকে সাহিদ ও নাদিম দুজনই ব্যবসায়ী। সাহিদ স্বচ্ছতার সাথে ব্যবসায় করে সীমিত মুনাফা অর্জন করেন। তিনি ভেজাল ও নিম্নমানের পণ্য সরবরাহ করেন না। আর নাদিম চাকচিক্যের আড়ালে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। কম মুনাফা অর্জন করলেও সাহিদ জানে তার ব্যবসায়ের সুনামহানি হবে না। ভালো মানের পণ্য সরবরাহের কারণে সাহিদ মানসিকভাবে অনেক সুখী। আর সৎ ভাবে ব্যবসায় পরিচালনা করায় তার কাজে নৈতিকতারই প্রতিফলন হচ্ছে।
নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও ভবিষ্যতে এ ব্যবসায়ে টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি।
নৈতিকতা ব্যবসায়ের অপরিহার্য উপাদান। যেকোনো ব্যবসায়ের সাফল্য লাভে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিকতা মেনে না চললে ব্যবসায়ে টিকে থাকা যায় না।
উদ্দীপকে নাদিম বর্তমানে প্রচুর মুনাফা করলেও তার ব্যবসায়ের স্থায়িত্ব কম হবে। কারণ অনৈতিকভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য ক্রেতা বা ভোক্তারা বারবার কেনে না। ভেজাল ও নিম্নমানের পণ্যের মাধ্যমে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হলে ঐ পণ্য মানুষ আর কিনবে না।
তাছাড়া বাইরের চাকচিক্য বজায় রেখে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করলে ক্রেতা বা ভোক্তারা একসময় তা জানতে পারবে এবং ঐ প্রতিষ্ঠানের পণ্য প্রত্যাখ্যান করবে। তাই বলা যায়, নাদিম অনৈতিকতা ও ভেজাল মিশ্রণ করে ব্যবসায় পরিচালনা করার জন্য ভবিষ্যতে তার ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশের বায়ু দূষণ করে।
ব্যবসায়ের ক্ষেত্রে ভালো ব্যবস্থাকে নেওয়া ও মন্দটিকে এড়িয়ে চলা হলো ব্যবসায় নৈতিকতা।
ব্যবসায়ের নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রেতাদের সাথে উত্তম আচরণ করা প্রভৃতি ব্যবসায় নৈতিকতার আওতায় পড়ে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
