জনাব হারুন নতুন ধরনের প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে নতুন টর্চলাইট উৎপাদন করেন। এ প্রযুক্তি ব্যবহারের ফলে টর্চলাইটটি সূর্যালোক ও চন্দ্রালোকের মাধ্যমে চার্জ হয়। তিনি 'Harun Torch' নামে এই টর্চলাইট বাজারজাত করেছেন। তিনি এই নাম ও প্রতীক যথাযথ কর্তৃপক্ষের নিকট নিবন্ধন করেন। হারুনের বন্ধু রুবেল তাকে মেধাস্বত্ব সংরক্ষণের জন্য অপর একটি আইনেও রেজিস্ট্রি করতে বলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

BGMEA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Garments Manufacturers and Exporters Association.

উত্তরঃ

দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ও উন্নয়নে ব্যবসায়ের সহায়ক প্রতিষ্ঠানের সহযোগিতা অপরিহার্য।

পণ্যদ্রব্য ও সেবাকার্যের সুষ্ঠু উৎপাদন ও বণ্টন শিল্পীয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সাহায্য-সহযোগিতা করে তাকে সহায়ক সেবা বলে। দেশে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদনে সহায়ক প্রতিষ্ঠান প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়, কাঁচামাল সরবরাহ করে উৎপাদিত পণ্য/সেবা দেশে- বিদেশে বাজারজাতকরণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'Harun Torch' এর রেজিস্ট্রেশন ট্রেডমার্ক আইনের অধীনে করা হয়েছে।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে। রেজিস্ট্রিকৃত ট্রেডমার্কের অধিকারী উক্ত ট্রেডমার্কের ব্যবহারের জন্য একচেটিয়া অধিকার লাভ করে।

উদ্দীপকে দেখা যায়, জনাব হারুন নতুন ধরনের প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে 'Harun Torch' নামে টর্চলাইট বাজারজাত করছেন। তিনি এই নাম ও প্রতীক যথাযথ কর্তৃপক্ষের নিকট নিবন্ধন করেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'Harun Torch' এর রেজিস্ট্রেশন ট্রেডমার্ক আইনের অধীনে করা হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'Harun Torch' এর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আইন ও রুবেল কর্তৃক অপর আইন অর্থাৎ পেটেন্ট নিবন্ধন আইন উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে। রেজিস্ট্রিকৃত ট্রেডমার্কের অধিকারী উক্ত ট্রেডমার্কের ব্যবহারের জন্য একচেটিয়া অধিকার লাভ করে। আর পেটেন্ট হলো এক ধরনের স্বতন্ত্র মেধাসম্পদ যা মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজ। পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত যেকোনো পণ্য বা বস্তুর ওপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার যার ফলে তিনি এটি তৈরি, উন্নয়ন ও বিক্রয়ের পূর্ণ একক অধিকার ভোগ করে। পেটেন্টের ফলে একজন আবিষ্কারক তার আবিষ্কারের সুফল ভোগের বিষয়ে নিরাপত্তা বোধ করে এবং অন্যরাও আবিষ্কারের বিষয়ে মনোযোগী হয়।

জনাব হারুনের 'Harun Torch' এর ট্রেডমার্ক অথবা পেটেন্ট নিবন্ধনের মাধ্যমে জনাব হারুনের অধিকার সংরক্ষণ করা যায়। তবে ট্রেডমার্ক ও পেটেন্ট নিবন্ধনের মাধ্যমে সুবিধার তারতম্য পরিলক্ষিত হয়।

সুতরাং 'Harun Torch'-এর ট্রেডমার্ক আইন ও রুবেল কর্তৃক বর্ণিত পেটেন্ট আইনের মধ্যে পার্থক্য বিদ্যমান।

84

মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসায় বলে। অর্থাৎ কোনো কাজকে ব্যবসায় হতে হলে তার আইনগত বৈধতা অপরিহার্য। এই বৈধতা প্রমাণের সাথে দেশের আইনের যোগসূত্র রয়েছে । যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্য ও কার্যকরণ দেশের আইন বিরুদ্ধ হয় তবে তা ব্যবসায় হতে পারে না। ব্যবসায় গঠন ও পরিচালনা করতেও আইন মানার প্রয়োজন পড়ে। এজন্য আইনে নির্দিষ্ট বিভিন্ন অানুষ্ঠানিকতা পালন করতে হয়। ব্যবসায় সংক্রান্ত আইনের একটা বড় উদ্দেশ্য হলো ব্যবসায়ী ও এর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধিকার যেন ভঙ্গ না হয় তা নিশ্চিত করা। তাই এরূপ অধিকার কী রয়েছে তাও ব্যবসায়ীদের জানার প্রয়োজন পড়ে। ব্যবসায় এখন আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। তাই দেশের বাইরে ব্যবসায় করতে চাইলে সংশ্লিষ্ট দেশের ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন পড়ে। তাই ব্যবসায়ের ইনগত দিক সম্পর্কে ধারণা দেয়ার জন্যই মূলত এ অধ্যায়ের অবতারণা ।

চিত্র : দেশের আইন সুরক্ষায় অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকোর্ট

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক ব্যাখ্যা করতে পারবে 

২. পেটেন্ট ও ট্রেডমার্ক আইনের ধারণা ব্যাখ্যা করতেপারবে

৩. পেটেন্ট ও ট্রেডমার্ক এর সুবিধা বিশ্লেষণ করতে পারবে

৪ . পেটেন্ট ও ট্রেডমার্ক রেজিস্ট্রি করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৫ . কপিরাইট আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে

৬ . কপিরাইট নিবন্ধন করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. কপিরাইট ভঙ্গ করার পরিণতি বিশ্লেষণ করতে পারবে

৮. বিমার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

৯. ব্যবসায় প্রতিষ্ঠানে বিমা করার প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে

১০. ব্যবসায় ও পরিবেশ আইনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

১১. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে

১২. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণরোধে করণীয় চিহ্নিত করতে পারবে

১৩. আই এস ও (ISO) ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

১৪. বি এস টি আই ধারণা ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews