জনাব হাসান 'স্পার্ক' নামক মশার কয়েল উৎপাদনলী একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে বিভিন্ন ছাড়িগ বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার হয়। থাকেন। হঠাৎ পণ্যটির বিক্রয় কমে যাওয়ার প্রেক্ষিতে কারণ অনুসন্ধানে দেখা যায়, গ্রাহকরা অভিযোগ করছেন পণ্যটি যায়।  আগের মতো কার্যকরী নয়। তাই জনাব হাসান কয়েল উৎপাদনের। ক্ষেত্রে বিভিন্ন প্রকার ত্রুটিবিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যারন্দ গ্রহণ করেন।

Updated: 1 year ago
উত্তরঃ

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো কাস্টমাইজেশন।

উত্তরঃ

যে পণ্য ভোগের ক্ষেত্রে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা নতুন কোনো উপযোগ সৃষ্টির প্রয়োজন নেই বা ভোক্তা তা ক্রয় করে ভোগের কাজে লাগাতে পারে তাই ভোগ্যপণ্য।
ভোগ্যপণ্য মূলত ভোক্তা বা- ব্যবহারকারীরা অব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় ও ব্যবহার করে, পুনঃবিক্রয় বা উৎপাদন ক্ষেত্রে পুনঃব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে না। উৎপাদনকারী এরূপ পণ্য ভোগের উপযোগী করেই বাজারে ছাড়ে। তাই পুনঃউৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা এরূপ পণ্য ক্রয়ের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে ভোক্তারা এ পণ্য ভোগ করে উপযোগ নিঃশেষ করে ফেলে। তাই বলা যায়, ভোগ্য পণ্য ক্রয়ের উদ্দেশ্য অব্যবসায়িক।

উত্তরঃ

উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান উৎপাদন নিয়ন্ত্রণের কাজটি করছেন।
উৎপাদন পরিকল্পনার সাথে সম্পাদিত কাজের তুলনা করে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সাথে সম্পর্কিত কার্যাবলিকে উৎপাদন নিয়ন্ত্রণ বলে। উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন কাজের ত্রুটি সংশোধন করা হয়।
উদ্দীপকে জনাব হাসান 'স্পার্ক' নামক মশার কয়েল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এ মাধ্যমে উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকলেও পণ্যটি আগের মতো কার্যকরী না থাকায় বিক্রয় কমে যায়। এমতাবস্থায় জনাব হাসান কারণ নির্ণয়পূর্বক ত্রুটি সংশোধনের ব্যবস্থা নেন। বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামতের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঐ অনুযায়ী পণ্য উৎপাদন করা এবং কোনো ত্রুটি থাকলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা উৎপাদন নিয়ন্ত্রণের আওতাভুক্ত কার্যাবলি। সুতরাং জনাব হাসান উৎপাদন নিয়ন্ত্রণের কাজটি করছেন।

উত্তরঃ

উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ মান নিয়ন্ত্রণের সাথে মিল আছে এবং এ কাজটি যথেষ্ট বলে আমি মনে করি। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের সাথে বর্তমান কাজের কোন অমিল বা ত্রুটি বিচ্যুতি লক্ষ করা গেলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক কাজই হলো মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত।
উদ্দীপকের জনাব হাসান একটি মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। হঠাৎ প্রতিষ্ঠানটিতে উৎপাদিত কয়েলের বিক্রয় কমে যাওয়ার প্রেক্ষিতে কারণ অনুসন্ধানে দেখা যায়-গ্রাহকরা অভিযোগ করছেন যে, পণ্যটি অর্থাৎ কয়েল আগের মতো কার্যকরী নয়। অর্থাৎ কয়েলের মান আগের মতো নেই। তাই জনাব হাসান কয়েল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এ কাজটি মান নিয়ন্ত্রণ হিসেবে বিবেচিত। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা হয় যা ক্রেতাসন্তুষ্টি অর্জনে সহায়তা করে। অর্থাৎ এই কাজটি প্রতিষ্ঠানের ক্রেতা ধরে রাখতে বা স্থায়ী ক্রেতা তৈরিতে। সাহায্য করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গ্রাহকরা কয়েলের মান নিয়ে যে অভিযোগ করছেন তা নিরসনের লক্ষ্যে মান নিয়ন্ত্রণের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথার্থ এবং যথেষ্ট বলে বিবেচিত হয়।

170

Related Question

View All
উত্তরঃ

মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে অথচ দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে সেবা বলে।

290
উত্তরঃ

খচূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্রেতাকেন্দ্রিক। আর তাই ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।

481
উত্তরঃ

উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না।

উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী ■ এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো - খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। হোটেল পদ্মার এসব কার্যক্রম সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।

328
উত্তরঃ

শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এ বক্তব্যের সাথে আমি একমত।

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এই বক্তব্যের সাথে আমি একমত।

223
উত্তরঃ

চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।

279
উত্তরঃ

মানুষের অভাব পূরণে সক্ষম ঐসকল বস্তুগত পণ্যসামগ্রী যেগুলো দেখা যায় ও স্পর্শ করা যায় সেগুলোকে পণ্য বলে।
পণ্য স্পর্শযোগ্য এবং এর আকার-আকৃতি, ওজন এবং স্বাদ ও গন্ধ আছে। এটি মানুষের প্রয়োজন মেটায় ও অভাব পূরণ করে। পণ্যকে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা যায় এবং একে ধরা যায়।
যেমন- গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। যার বস্তুগত কোনো অবয়ব নেই অথবা ওজন, আকার-আকৃতি নেই তাকে পণ্য বলা যাবে না।

559
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews