জনাব হায়দার চাকরি থেকে অবসর নিয়ে ছেলের বাড়িতে থাকা শুরু করেন। এক পর্যায়ে তিনি বয়স এবং শারীরিক অসামর্থ্যের কারণে ছেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু ছেলে ব্যস্ততার কারণে বাবাকে সময় দিতে না পেরে একটি প্রতিষ্ঠানে রেখে আসেন। সেখানে তার মতো আরো অনেক আশ্রয়হীন বয়স্ক ব্যক্তিরা জীবনযাপন করে থাকেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ

গ্রামীণ দরিদ্র ভূমিহীন পুরুষ ও মহিলাকে স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে ব্র্যাক।

যার দ্বারা তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং এক সময় স্বাবলম্বী হতে পারে। আড়ং-এ যে দ্রব্যগুলো পাওয়া যায় তা এ ঋণেরই অবদান। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্র্যাকের ঋণ বিতরণ ও আদায়ের পরিমাণ হলো ৮১,৬১০.৪৯ কোটি টাকা
এবং ৭৪,৪৬৫.৭০ কোটি টাকা।

উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির নাম হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান।

উদ্দীপকের জনাব হায়দার বয়স ও শারীরিক অসামর্থ্যের কারণে ছেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ছেলে ব্যস্ততার কারণে বাবাকে সময় দিতে পারে না। তাই একাকী ও অসহায় হায়দার সাহেবকে তার ছেলে একটি প্রতিষ্ঠানে রেখে আসেন। এ প্রতিষ্ঠানে জনাৰ হায়দারের মতো আরো অনেক আশ্রয়হীন বয়স্ক ব্যক্তিরা রয়েছেন।সংস্থাটি প্রবীণ হিতৈষী সংঘকে নির্দেশ করে। প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম উদ্দেশ্য হলো প্রবীণ বয়সে সবার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা এবং চিন্তামুক্ত, শান্তিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের দিকনির্দেশনা দেওয়া। এছাড়াও বার্ধক্যের কারণ, ধরন, প্রতিরোধ ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে অনুসন্ধান করা; প্রবীণদের অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন পাক্ষিক, পোস্টার, বই, জার্নাল ও পত্রপত্রিকা প্রকাশ করা। প্রবীণদের জন্য নিরাপত্তা, খাদ্য, বস্তু, চিত্তবিনোদন, পুনর্বাসন, আয় ইত্যাদির ব্যবস্থা করা। এছাড়া সে সব প্রবীণ যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য সুবিধাজনক কর্মসংস্থানের ব্যবস্থা করাও প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম উদ্দেশ্য। এছাড়া প্রবীণদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি ও সমষ্টি পর্যায়ে নীতি নির্ধারক, পরিকল্পনাকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাকে সচেতন করে তোলাও প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম উদ্দেশ্য।

উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রবীণ কল্যাণে বহুবিধ কার্যক্রম সম্পন্ন করে থাকে।

প্রবীণদের স্বাস্থ্য, কল্যাণ, সংগঠন ইত্যাদি বিষয়ে বিভিন্ন স্তরের মানুষকে অবহিত, সচেতন, উদ্যোগী ও সক্ষম করার লক্ষো প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত নানা ধরনের প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির আয়োজন করে আসছে। প্রবীণ হিতৈষী সংঘ একটি হাসপাতালও বটে। এখানে বহির্বিভাগে প্রবীণ রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদেরও বিভিন্ন বিষয়ে চিকিৎসা ও পরীক্ষা-- নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে অসচ্ছল বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

প্রবীণ হিতৈষী সংঘে ৫০ শয্যার চারতলা বিশিষ্ট একটি আবাসিক চিকিৎসা সুবিধা কেন্দ্র রয়েছে। এখানে অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাদের চিকিৎসা প্রদান করা হয়। ছয়তলা বিশিষ্ট একটি বৃদ্ধ নিবাস ইতোমধ্যে তৈরি হয়েছে। সেখানে ৫০ জন (কম-বেশি হতে পারে) প্রবীণের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য নিয়মিতভাবে ওপেন হাউস, ঈদ পুনর্মিলনি, বনভোজন, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঢাকা ব্যতীত রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট এ পাঁচটি বিভাগীয় শহরে এবং ৫৪টি শাখার মাধ্যমে সারাদেশে চিকিৎসা সেবা দানসহ উপার্জনধর্মী নানা কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করছে প্রবীণ হিতৈষী সংঘ।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রবীণ হিতৈষী সংঘ বাংলাদেশের প্রবীণদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন - করছে।

107

Related Question

View All
উত্তরঃ

বিবাহ সমাজে বংশের ধারা বজায় রাখে।

বিবাহিত পিতা-মাতার সন্তান বংশ সুরক্ষায় সক্ষম হয়। সন্তান পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হয়। বিবাহই সন্তানকে অবৈধ সন্তানের পরিচয়ের গ্লানি থেকে রক্ষা করে এবং পিতৃ পরিচয় দান করে। সন্তানের সামাজিক পরিচিতির নিয়ামক হলো বিবাহ। বিবাহ সমাজে সন্তানের পিতৃত্ব তথা অভিভাবকত্ব নির্ধারণ করে।

214
উত্তরঃ

রঞ্জ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

বর্তমান যুগে মানুষকে সভ্য সমাজে সমাজে টিকে থাকতে হয় সমাজে ভালোভাবে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা পূরণ করাই হলো মৌলিক মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেসব চাহিদাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ ব্যতীত পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

রঞ্জুর ক্ষেত্রেও দেখা যায়, সে প্রায়ই খাদ্যের অভাবে না খেয়ে থাকে এবং স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এগুলো সবই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রঞ্জু মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

192
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত এনজিওটি হচ্ছে ইউসেপ। ইউসেপের সকল কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে এর সফলতা আরো বৃদ্ধি করা হয়।

সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এ পেশায় একজন সমাজকর্মী তার কর্মক্ষেত্রে সমাজকর্মের বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। ইউসেপ বাংলাদেশে একটি বেসরকারি এনজিও সংস্থা। এটি দরিদ্র ও দুস্থ ছেলে-মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। এজন্য নানা ধরনের কর্মসূচি এখানে পরিচালিত হয়ে থাকে। ইউসেপে এর কার্যক্ষেত্রে সমাজকর্মের প্রায় সব কয়টি পদ্ধতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমত এখানে দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কেননা সাধারণ স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও দলগতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দলীয় গতিশীলতা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া সাধারণ শিক্ষার পর শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্থানান্তর করা হয়।

ব্যক্তি সমাজকর্মের মনো-সামাজিক অনুধ্যানের প্রক্রিয়ায় এটি করাহয়ে থাকে। সমষ্টি উন্নয়ন পদ্ধতি ইউসেপে এর ক্ষেত্রে প্রযোজ্য। কেননা শহরের বিশেষ একটি গোষ্ঠী বা সমষ্টির ভাগ্য উন্নয়নে ইউসেপে কাজ করে থাকে। এছাড়া ইউসেপের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা ধরনের গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। সমাজকর্মের বিভিন্ন কৌশলও ইউসেপে প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এ পেশার প্রতিটি পদ্ধতি প্রণীত হয়েছে সাহায্যার্থীর কল্যাণে। এ জন্য মানবকল্যাণধর্মী সব প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে। ইউসেপের কার্যক্রমেও তাই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।

209
উত্তরঃ

The History of Human Marriage' গ্রন্থের লেখক ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ও দার্শনিক এডভার্ড ওয়েস্টারমার্ক (Edvard Westermarck) |

383
উত্তরঃ

পুলিশ সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা।

সমাজকর্মের এ শাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশদের বিভিন্ন মনো-সামাজিক সমস্যা এবং প্রশাসনিক সমস্যার সমাধান ও মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে। বাংলাদেশে পুলিশ সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ বিভাগের সদস্যদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

204
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews