বুকের হাড় বেঁকে যাওয়া রিকেটস রোগের লক্ষণ।
মানুষের জন্য সামুদ্রিক মাছ অতীব গুরুত্বপূর্ণ। মানুষের দেহের জন্য প্রয়োজনীয় আমিষের অন্যতম প্রধান উৎস হচ্ছে এই মাছ। এছাড়া মাছের তেল ও কলিজা দেহের জন্য খুবই উপকারী। সামুদ্রিক 'মাছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণের উৎস যা মানুষের গলগন্ড রোগ প্রতিরোধে সহায়তা করে।
উদ্দীপকে জনাব 'X' এর ভর ৯৫ কেজি। নিম্নে জনাব 'X' এর প্রতিদিন কতটুকু শর্করার প্রয়োজন হবে তা ব্যাখ্যা করা হলো-বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শর্করার দৈনিক চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের ৪.৬ গ্রাম হয়ে থাকে। অর্থাৎ জনাব 'X' এর প্রতিদিন শর্করার প্রয়োজন হবে (৯৫ ৪.৬) গ্রাম বা ৪৩৭ গ্রাম।
উদ্দীপকে জনাব 'X' যে খাদ্যগুলো খান না তা হলো- রঙিন সবজি, টক জাতীয় ফল। এগুলো ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ খাদ্য। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ খাদ্যগুলো না খাওয়ার কারণে তার শরীরে যে সব সমস্যা হতে পারে নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
ভিটামিন A-এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এ অবস্থাকে জেরস্থালমিয়া রোগ বলে। এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। ভিটামিন A-এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয়। অন্যদিকে ভিটামিন 'সি'-এর অভাবে হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না। হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ত্বক খসখসে হয়, চুলকায়, ত্বকে ঘা হলে সহজে শুকাতে চায় না। রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সর্দি, কাশি সহজে আক্রমণ করে। গ্রন্থি ফুলে যায় এবং মুখে ব্যথা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!