জনৈক সমালোচকের মতে- ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারীসমাজ ছিল অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ। নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদ-বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য। অবরুদ্ধ জীবন-যাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন। এদেরকে আলোর জগতে আনার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর বক্তব্য- 'আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীভাবে? কোনো এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে- একই।'

Updated: 10 months ago
উত্তরঃ

"বিজয়-লক্ষ্মী নারী' অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'নারী' কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী-পুরুষের সম-অধিকার ও সম-মর্যাদাকে বুঝিয়েছেন।

পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী ও পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কবি এ বিষয়টি উদাহরণসহ 'নারী' কবিতায় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চায়। তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে। প্রকৃতপক্ষে তা করা অন্যায়। কারণ, পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সমাজ, সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে। এসব দিক বিচারে কবির কাছে তাই নারী এবং পুরুষের কর্ম, মূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী। কবি সমঅধিকারের চেতনাকেই এখানে সাম্যের গান হিসেবে আখ্যায়িত করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জনৈক সমালোচকের মতটি 'নারী' কবিতায় বর্ণিত নারীদের অবরুদ্ধ জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলিম নারীরা ছিল অবরোধবাসিনী। অশিক্ষা ও কুসংস্কার এর পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছে।

জনৈক সমালোচকের মতটি কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতার অবরুদ্ধ জীবনযাপনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারীসমাজ ছিল অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ। নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদবুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য। অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন। ফলে তাদের জীবন ছিল দাসীর মতো। অন্যদিকে 'নারী' কবিতায়ও বলা হয়েছে এমন একটা সময় ছিল যখন নারীদের দাসী মনে করা হতো। তাদের বন্দি করে রাখা হতো। তাই বলা যায় যে, উদ্দীপকের সমালোচকের মতটি 'নারী' কবিতার নারীদের অবরুদ্ধ জীবনের দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"বেগম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতারই প্রতিধ্বনি"- উক্তিটি যথার্থ।

সাম্যবাদীরা নর-নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তাদের মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান।

উদ্দীপকে নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদবুদ্ধিতে পিছিয়ে থাকা অবরুদ্ধ নারীদের কথা বলা হয়েছে। এদেরকে আলোর জগতে আনার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন। তার মতে সমাজের অর্ধাঙ্গ হলো নারী। তাদের ফেলে রাখলে সমাজ উঠতে পারবে না। দুই পায়ের একটাকে নারী কল্পনা করলে সে পা বেঁধে রেখে অন্য পা দিয়ে হাঁটা সম্ভব নয়। কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতায়ও উদ্দীপকের এই প্রতিধ্বনি শোনা যায়। কবির মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। বিশ্বের যাবতীয় কল্যাণকর সৃষ্টির পেছনে নারীদের প্রেরণা, ত্যাগ ও অবদান রয়েছে।

নারী ও পুরুষের স্বার্থ অভিন্ন। সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে উন্নতি আশা করা যায় না। উদ্দীপকের এই বিষয়টি 'নারী' কবিতার জগতের যে বড় বড় জয় ও বড় বড় অভিযানের কথা বলা হয়েছে, নারীদের ত্যাগ ও শ্রমের যে কথা বলা হয়েছে তারই প্রতিধ্বনি। তাই বলা যায় যে, বেগম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতারই প্রতিধ্বনি। সুতরাং উক্তিটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
135

                                              সাম্যের গান গাই—

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান

মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

 

                                            সে-যুগ হয়েছে বাসি,

যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী।

বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,

কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি৷

নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে

আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে

                                             যুগের ধর্ম এই—

পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

                                                              [সংক্ষেপিত]

Related Question

View All
উত্তরঃ

'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
328
উত্তরঃ

মানবসভ্যতার অগ্রগতি সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলেছেন।

এক সময় নারীরা ছিল অবরোধবাসিনী। নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হতো। অনেক দিন আগে সে যুগ শেষ হয়েছে। বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এর পেছনে পুরুষের পাশাপাশি নারীদের অবদান কম নয়। শিক্ষা ও সচেতনতায় যুগেরও পরিবর্তন হয়েছে। কিন্তু তবুও নারীসমাজের যথার্থ মূল্যায়ন হয়নি। বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলতে কবি এ কথাই বুঝিয়েছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
519
উত্তরঃ

আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।

উদ্দীপকের আনোয়ারা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করেছেন এবং সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ কৃতিত্বের সাথে শেষ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে সহযোগিতাও পেয়েছেন পুরুষ সহকর্মীদের কাছ থেকে। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। 'নারী' কবিতায় কবি এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন। কবি নারী-পুরুষের সম অধিকারে বিশ্বাসী। পুরুষের অবদানের পেছনে থাকে নারীর ত্যাগ। মানুষ যেন ত্যাগকে সম্মান করে তাই তিনি চান। কারণ কবি মনে করেন নারীকে যে পুরুষ ঠকাবে সেই একদিন ঠকবে। তাই বলা যায় যে, আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
184
উত্তরঃ

"উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বাত্ময়।"- মন্তব্যটি যথার্থ।

সাম্যের দৃষ্টি দিয়ে দেখলে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসেই মানবসভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে।

উদ্দীপকে আনোয়ারা নামে একজন নারীর কৃতিত্বের কথা বলা হয়েছে। তিনি নারী হয়েও জাতিসংঘসহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য-সহযোগিতা পেয়েছেন। অন্যদিকে 'নারী' কবিতার কবি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, বিশ্বে মানুষের শাশ্বত কল্যাণে যা কিছু সৃষ্টি হয়েছে, তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। আবার বিশ্বে যত পাপ-তাপ ও বেদনার অশ্রুবারি এসেছে, তাতেও নারী-পুরুষের সমান ভাগ রয়েছে।

উদ্দীপকে নারীর মর্যাদা ও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি আলোচ্য কবিতার কবি প্রত্যাশা করেন। তার প্রত্যাশার প্রতিফলন উদ্দীপকে ঘটলেও নারী কবিতায় আরও বেশি বাঙ্ঘয়। কারণ সেখানে তিনি শুধু নারীর অধিকার নয়, তার অবদান ও সভ্যতায় দৃঢ় অবস্থার কথাও প্রকাশ করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বেশি বাঙ্ময়। সুতরাং মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
189
উত্তরঃ

"বিজয়-লক্ষ্মী নারী' অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
365
উত্তরঃ

'নারী' কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী-পুরুষের সম-অধিকার ও সম-মর্যাদাকে বুঝিয়েছেন।

পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী ও পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কবি এ বিষয়টি উদাহরণসহ 'নারী' কবিতায় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চায়। তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে। প্রকৃতপক্ষে তা করা অন্যায়। কারণ, পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সমাজ, সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে। এসব দিক বিচারে কবির কাছে তাই নারী এবং পুরুষের কর্ম, মূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী। কবি সমঅধিকারের চেতনাকেই এখানে সাম্যের গান হিসেবে আখ্যায়িত করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
320
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews