মার্কিন যুক্তরাষ্ট্রের 'নিউজউইক' পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' আখ্যা দেয়।
৭ই মার্চ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বলে কবি এই ভাষণকে 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলেছেন।
১৯৭১ সালের ৭ই মার্চ বিকেলে লাখ লাখ মানুষ অপেক্ষা করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য। এ বিকেলেই তিনি সেই জনতার মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন- "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" এ বিকেলেই সেদিন মুক্তির দিকনির্দেশনা পেয়েছিল এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। তাই কবি এই বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলেছেন।
উদ্দীপকের সঙ্গে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সর্বস্তরের মানুষের সাড়া দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ।
বাংলাদেশের স্বাধীনতার পেছনে ছিল মুক্তিযুদ্ধের অবদান। মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বাঙালি জাতির গর্ব। আর এই জাতিকে সময়োচিত নেতৃত্বদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অগ্রগণ্য।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কবি স্বাধীনতাকামী মানুষের উপস্থিতি দেখিয়েছেন। কবিতায় ৭ই মার্চের ভাষণের দিকটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেদিন রেসকোর্স ময়দানে একত্র হয়। উদ্দীপকেও বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতাকামী মানুষের জেগে ওঠার দিকটি প্রকাশিত হয়েছে। মহান নেতার ডাকে ছাত্র-যুবক-কৃষক-মজুর সবাই অস্ত্র ধরেছে। ছিনিয়ে এনেছে বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বস্তরের মানুষের সাড়া দেওয়ার বিষয়টি উদ্দীপকটিকে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে।
"উদ্দীপকের গান এবং 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির বক্তব্য একই প্রজন্মের জন্য"- উক্তিটি যথার্থ।
বাঙালি জাতি সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছে তাঁদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কারণ বাঙালি বীরের জাতি। আর আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর হতে পারে সেজন্য তাদের মুক্তিযুদ্ধের সঠিক প্রেক্ষাপট জানার সুযোগ করে দিতে হবে।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মধ্য দিয়ে কবি আমাদের ১৯৭১ সালের ৭ই মার্চের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। জনসমুদ্রের জোয়ার জেগেছিল সেদিন ঢাকার রেসকোর্স ময়দানে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে 'রাজনীতির কবি' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে মঞ্চে উঠলেন। শোনালেন বাঙালির আশার বাণী। কবি সেই স্মৃতিকে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চেয়েছেন। উদ্দীপকের গানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ড়াকের বিষয়টি উঠে এসেছে। প্রকাশিত হয়েছে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি। বাংলাদেশের মুক্তিসংগ্রামে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েছিল লাখ লাখ মানুষ।
উদ্দীপকের গানটি নতুন প্রজন্মের জন্য। যাতে তারা একাত্তরের সঠিক চেতনায় নিজেদের এগিয়ে নিতে পারে। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার বক্তব্যেও একই চেতনা প্রকাশিত হয়েছে। তাই মন্তব্যটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!