কোনো ফুল, ফলের বা পাতার গন্ধসার বা তরল সুগন্ধ দ্রব্য হলো এসেন্স।
শাকসবজি শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা শাকসবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন আছে।
ভিটামিন-বি আমাদের শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। মটরশুঁটি, বরবটি ও শিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও আমিষ জাতীয় খাদ্য থাকে, যা আমাদের শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে। নিয়মিত শাকসবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া শাকসবজি হৃদরোগ, বহুমূত্র, চর্মরোগ ইত্যাদি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।
উদ্দীপকে জলির কৃষিবিদ বন্ধু ফিরোজ তাকে উৎপাদিত টমেটো প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করার পরামর্শ দিল। খাদ্য পচে যাওয়া থেকে রক্ষার উপায় হলো খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করা। আমাদের দেশে কৃষিজ পণ্য সংরক্ষণের জন্য ভালো ব্যবস্থা নেই। যেমন- কোল্ড স্টোরেজের ব্যবস্থা, পরিবহনে ফ্রিজিং এর ব্যবস্থা ইত্যাদি। এগুলো না থাকায় কৃষিজ পণ্য কাটার পর বিক্রির আগ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তাই কৃষিজ পণ্য প্রক্রিয়াজাত করে যেমন- টমেটো কেচাপ তৈরি করে স্বাভাবিক তাপমাত্রায় বহুদিন রাখা যায়। আবার এসব পণ্য বিক্রি করে বেশি মূল্যও পাওয়া যায়।
কেচাপ তৈরিতে প্রথমে মধ্যম পাকা ও ত্রুটিমুক্ত টমেটো পানি দিয়ে ধুয়ে কেটে নিতে হয়। টুকরাগুলো একটি সসপেনে নিয়ে কাঠের হাতা দিয়ে পিষে পালপ বের করতে হয়। টমেটো পালপ ও অন্যান্য উপকরণগুলো মেপে নিতে হয়। এতে পেঁয়াজ ও রসুন কুঁচি এবং মরিচ, জিরা, গোল মরিচ, দারুচিনি ইত্যাদির গুঁড়া নিতে হয়। টমেটো পালপ ও এক-তৃতীয়াংশ চিনি একটি কড়াইয়ে নিয়ে জ্বাল দিতে হয়। কাপড়ের থলিতে আদা-রসুনসহ অন্যান্য মশলা পুটলি বেঁধে পালপের মধ্যে দিতে হয়। জ্বাল দেওয়া টমেটো এক- তৃতীয়াংশ হলে মশলার থলেটি চেপে রস বের করে সরিয়ে ফেলতে হয়। ২৪০ ব্রিক্স পর্যন্ত রান্না করার পর অ্যাসিটিক অ্যাসিড দিতে হয়। চুলা হতে নামিয়ে তৈরিকৃত কেচাপ জীবাণুমুক্ত বোতলে ছিপি এঁটে সংরক্ষণ করা যায়।
এভাবে ফিরোজ সবুজকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফসল চাষে সফলতা পেতে যথার্থ পরামর্শ দিল।
জলি তার উৎপাদিত টমেটোর মূল্য কমে যাওয়ায় তা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল। সে টমেটো কেচাপ তৈরি করে সংরক্ষণ করল। খাদ্য পচে যাওয়া থেকে রক্ষার উপায় হলো খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করা। অধিকাংশ কৃষিজ পণ্যই পচনশীল। তাই এসব পণ্য কাটার পর বিক্রির আগপর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করতে হবে।
অপরদিকে আমাদের দেশে কৃষিজ পণ্য সংরক্ষণের জন্য ভালো ব্যবস্থা নেই। যেমন- কোল্ড স্টোরেজের ব্যবস্থা, পরিবহনে ফ্রিজিং এর ব্যবস্থা ইত্যাদি। এগুলো না থাকায় কৃষিজ পণ্য কাটার পর বিক্রির আগ পর্যন্ত অনেক পণ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই কৃষিজ পণ্য প্রক্রিয়াজাত করে যেমন- আমের আচার, টমেটো কেচাপ, আলুর চিপস ইত্যাদি তৈরি করে এগুলো স্বাভাবিক তাপমাত্রায় বহুদিন রেখে বিক্রি করা যায়। আবার এসব পণ্য বিক্রি করে বেশি মূল্যও পাওয়া যায়।
অতএব বলা যায়, জলির গৃহীত পদক্ষেপটি কৃষিজ পণ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Related Question
View Allকারখানার কাঁচামাল যোগান দেওয়ার জন্য যে সকল ফসল উৎপাদন করা হয় তাদেরকে শিল্প ফসল বলে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে যে সভা বা বৈঠক করে তাকে উঠোন বৈঠক বলে।
উঠোন বৈঠক আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল। এই কৌশলের একটি প্রধান সুবিধা হলো যে এতে সকল ধরনের নারী-পুরুষ কৃষক স্থানীয়ভাবে অংশ গ্রহণ করতে পারে। তারা সেখানে • নিঃসংকোচে তথ্য বিনিময় করতে পারে।
ফাহাদ বিভিন্ন কৃষি তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করতে পারবে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কৃষি বিষয়ক নানান তথ্য ও সেবা দিয়ে কৃষকদের সাহায্য করে থাকে। ফাহাদ তার বাগানের ফল ও শাকসবজি সংরক্ষণের জন্য কৃষি তথ্য সার্ভিসের সাথে যোগাযোগ করে প্রক্রিয়াজাতকরণের তথ্য নেয়। এই ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের তথ্য বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোকেশনাল কৃষি ফার্ম, পলিটেকনিক ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকেও সরবরাহ করা হয়। এ সকল প্রতিষ্ঠানের পাশাপাশি 'এ টু আই' প্রকল্প, কৃষি তথ্য সংস্থা, কৃষি তথ্য সম্প্রসারণ অধিদপ্তরের গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেন্টারসমূহ হতেও সে তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়াও সে কৃষিতথ্য সংগ্রহের সবচেয়ে সহজ মাধ্যম ইন্টারনেটের থেকেও এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। বিভিন্ন ওয়েবসাইটে উল্লিখিত উৎসগুলো ছাড়াও ফাহাদ অভিজ্ঞ কৃষক, উঠোন বৈঠক বা কৃষক সভা থেকেও ফল ও শাকসবজি সংরক্ষণের তথ্য সংগ্রহ করতে পারবে।
ফাহাদ তাই এ সকল প্রতিষ্ঠান থেকে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণের তথ্য সংগ্রহ করতে পারবে।
ফাহাদকে তথ্য সার্ভিস সংস্থা প্রক্রিয়াজাত করে ফল ও শাকসবজি সংরক্ষণ করতে পরামর্শ দেয়।
বিভিন্ন উপায়ে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ করা যায়। যেমন- চিনি ও অ্যাসিড সংযোজন করে জ্যাম, জেলি, মোরব্বা ও ক্যান্ডি তৈরি করে বিভিন্ন ধরনের ফল ও সবজি সংরক্ষণ করা। প্রক্রিয়াজাতকৃত এইসব খাদ্যকে বেশ সুগন্ধযুক্ত ও দর্শনীয় করার জন্য অনেক রকম খাদ্য রং ও এসেন্স মিশ্রিত করা হয়।
জেলি তৈরির সময় ফলের রস ব্যবহার করা হয়। মিহি চালনী বা কাপড়ের সাহায্যে ফলের শাঁসকে ছেঁকে নেওয়া হয় বলে ফলের আঁশ বাদ পড়ে যায়। জ্যাম তৈরির সময় ফলের পাল্প ব্যবহার করা হয়। যে সকল ফল বা সবজিতে পেকটিন কম সে ক্ষেত্রে পালপের সাথে পেকটিন যোগ করে নেওয়া হয়। এছাড়া জ্যাম ও জেলির সাথে সাইট্রিক অ্যাসিডও মিশিয়ে নেওয়া হয়। ফল বা সবজির বড় টুকরা চিনির সিরায় ডুবিয়ে সিরা নিংড়িয়ে মোরব্বা তৈরি করা হয়। রকমারি মশলা মেশানো ফল বা সবজিকে খাওয়ার তেল বা ভিনেগারে ডুবিয়ে প্রক্রিয়াজাত করে আচার তৈরি করা হয়। মশলা হিসেবে আদা, রসুন, হলুদ, মরিচ, মেথি, কালজিরা ব্যবহার করা হয়। লবণ ও চিনি মিশিয়ে চাটনি তৈরি করা যায়। বিভিন্ন মশলা মিশিয়ে চাটনির স্বাদ ও সুগন্ধ বাড়ানো হয়।
উল্লিখিত যেকোনো পদ্ধতি প্রয়োগ করেই ফাহাদ তার ফল ও শাকসবজিগুলো প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে।
যে সকল ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে।
বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠে তাকে সামাজিক বন বলে। সামাজিক বনে বিভিন্ন ফলজ বৃক্ষ লাগানো হয়। সামাজিক বন মানুষের ফলের চাহিদা পূরণ, ভূমিক্ষয় রোধ হয়, কুটির শিল্প তৈরির কাঁচামাল, ঘরবাড়ি তৈরির কাঠ ও জ্বালানি কাঠ পায়। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। অতএব বলা যায়, সামাজিক বন জনগণের উপকার করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!