ক্রেডিট কার্ড এক ধরনের অর্থ পরিশোধ কার্ড, যা ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহককে ইস্যু করা হয়। কার্ড ধারকের নিজের প্রতিশ্রুত অর্থ যথা সময়ে পরিশোধের একটি উন্নত পদ্ধতির নাম ক্রেডিট কার্ড।
ই-ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি যেখানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে অতিদ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়।
ই-ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকিং কার্যাবলি যেমন- অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদি কাজ ইলেক্ট্রনিক পদ্ধতিতে করা হয়। ইলেক্ট্রনিক ব্যাংকের সেবা সুবিধার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র (ATM), ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদি।
জহুরার স্বামী মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে বিদেশ হতে টাকা পাঠিয়েছেন।
মোবাইল ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি পরিচালিত হয় তাকে মোবাইল ব্যাংকিং বলে।
উদ্দীপকে দেখা যায় জহুরার স্বামী আলমগীর হোসেন বিদেশ হতে টাকা পাঠিয়েছেন। তিনি মোবাইল নাম্বার ব্যবহার করে নির্দিষ্ট কোম্পানির এজেন্টের নিকট টাকা পাঠিয়েছেন। ব্যাংকে হিসাব না খুলেও টাকা পেয়ে জহুরা খুব খুশি। যেহেতু জহুরার স্বামী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে জহুরার নিকট টাকা পাঠিয়ে ব্যাংকিং সুবিধা গ্রহণ করেছেন। আর ব্যাংকিং সুবিধার পেক্ষিতে জহুরাও মোবাইল ব্যবহারের মাধ্যমে টাকা পেয়েছেন। তাই বলা যায়, জহুরার স্বামী মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে বিদেশ হতে টাকা পাঠিয়েছেন।
হ্যাঁ, এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে জহুরা মোবাইলে হিসাব খুলতে পারবে।
মোবাইল ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি পরিচালিত হয় তাকে মোবাইল ব্যাংকিং বলে। ব্যাংক মনোনীত ও সনদপ্রাপ্ত এজেন্টগণ গ্রাহকের নিকট হতে KYC ফরম পূরণ করিয়ে নিয়ে ছবিসহ জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেন এবং গ্রাহকের পছন্দমতো ৪ (চার) ডিজিট-এর একটি PIN নম্বর প্রদান করেন। এ নম্বরই হবে গ্রাহকের একাউন্ট নম্বর, যা গ্রাহকের মোবাইল নম্বরের সাথে Check Digit-এ যুক্ত করে দেওয়া হয়। অ্যাকাউন্ট নম্বরটি মাধ্যমেই গ্রাহক আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।
উদ্দীপকে দেখা যায়, জহুরার নিজের নামে ব্যাংক হিসাব না থাকা সত্ত্বেও তিনি স্বামীর প্রেরিত অর্থ উত্তোলন করতে পেরেছেন। তবে জহুরাও পদ্ধতি মোতাবেক নিজ নামে মোবাইল ব্যাংকিং এ হিসাব খুলতে পারবে।
সুতরাং বলা যায়, জহুরা মোবাইলে হিসাব খুলতে পারবেন।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!