আল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (স.) প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকেই ইবাদত বলে।
মুসাফিরের জন্য ফরজ সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করা হয়েছে। কারণ মুসাফির দেশ-বিদেশ সফর করলে শরীর ক্লান্ত থাকে। তাই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, "যখন তোমরা দেশ- বিদেশে সফর করবে, তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই।" মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ।
জাকিরের কাজে ইমানের চিহ্ন ও সালাতের প্রাধান্য ফুটে উঠেছে। কারণ জাকির খেলা বাদ দিয়ে মাগরিবের সালাতে যোগ দিয়েছে।
সালাত ইসলামের দ্বিতীয় বুকন বা স্তম্ভ। ইমান আসার পর প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর ওপর সালাত আদায় করা ফরজ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, সালাত হলো জান্নাতের চাবি। তিনি আরও বলেছেন, যে স্বেচ্ছায় সালাত ছেড়ে দিল সে কুফরি করল। এজন্য জাকির যখনি মসজিদে মাগরিবের আযান শুনতে পেল, তখনই খেলা ত্যাগ করে মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করে নিল, এর মাধ্যমে সে তার ইমানের পরিচয় সবার সামনে তুলে ধরল। অপরদিকে সে খেলার চাইতে সালাতকে প্রাধান্য দিল।
জারির মাগরিবের সালাত আদায় করতে মসজিদে যায়নি। সে মনে করে জামাআতে সালাত আদায় না করলে কোনো অসুবিধা নেই। তার এ বিষয়টি জানতে পেরে শিক্ষক মহোদয় তাকে উদ্দেশ্য করে বলেন, তোমার ধারণাটি সঠিক নয়। এজন্য পরকালে তোমাকে সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন হতে হবে।
জারির সালাত আদায় না করে থাকলে কুফর হবে, কারণ মহানবি (স.) বলেছেন, যে ইচ্ছাকৃত নামায পরিত্যাগ করল সে কুফরি করল। তবে সে যদি একাকী নামায আদায় করে তাহলে তা আদায় হিসেবে গণ্য হবে। তবে জামাআতে সালাত আদায় করার সুযোগ থাকা সত্ত্বেও জামাআতে শরিক না হওয়ার জন্য গুনাহগার হবে। কেননা জামাআতের সাথে সালাত আদায় করার জন্য রাসুলুল্লাহ (স.) খুব তাগিদ দিয়েছেন। সেজন্য ফকিহগণ জামাআতে সালাত আদায় করার বিধানকে ওয়াজিব হিসেবে সাব্যস্ত করেছেন।
তবে ওজর বা সমস্যা থাকলে ওয়াজিব সাব্যস্ত হবে না। এতদসত্ত্বেও জারির জামাআতে সালাত আদায় না করাকে কোনো অসুবিধা মনে করে না বিধায় সে অবশ্যই গুনাহগার হবে। আর এজন্যই শিক্ষক মহোদয় উক্ত উক্তি করেছেন।
Related Question
View Allআল্লাহ প্রদত্ত ও রাসুলুল্লাহ (স.) প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাই ইবাদত।
'মুসাফির' আরবি শব্দ। এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরিয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে পনের দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে।
জমির উদ্দিনের মনোভাবে ইসলামের ফরজ ইবাদত পালনে অবহেলা ও উদাসীনতা প্রকাশ পায়।
আমরা জানি, পাঁচ ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, স্বাধীন, মুসলিম পুরুষের ওপর জুমার সালাত আদায় করা ফরজ। আর এর অস্বীকারকারী কাফির। অবহেলা করে কেউ এ সালাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে।
জমির উদ্দিন সারাদিন মাঠে কাজ করেন। নামাযের সময় হলে খেতের পাশে কাপড় বিছিয়ে নামায আদায় করেন। জুমার দিনে মসজিদে না গিয়ে যোহর সালাত আদায় করেন। এক্ষেত্রে তিনি কাজের অজুহাত দাঁড় করান। সুতরাং জমির উদ্দিনের কাজকে আমরা ফিসক হিসেবে গণ্য করতে পারি। কারণ তিনি জুমার সালাত অস্বীকার করেননি। বরং কাজের ক্ষতি হবার কথা বলে নামাযে অবহেলা করেছেন।
উদ্দীপকে উল্লিখিত জহির উদ্দিনের বক্তব্যটি হলো, "জুমার নামায আদায় করার জন্য শরিয়তের কিছু বিধান রয়েছে।" জুমার নামায বিষয়ে জহির উদ্দিনের এ বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে সম্পূর্ণ যৌক্তিক ও যথার্থ।
পাঁচ ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, স্বাধীন, মুসলিম পুরুষের ওপর জুমার সালাত আদায় করা ফরজ। জুমার ওয়াক্তে প্রথমে মসজিদে গিয়ে তাহিয়্যাতুল ওযু ও দুখুলুল মসজিদ দুই দুই রাকাআত করে নফল সালাত আদায় করতে হয়। ফরজের আগে চার রাকাআত কাবল্লাল জুমা ও পরে চার রাকাআত বা'দাল জুমা আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। জুমার সালাতের জন্য দুটি আযান দেওয়া হয়। প্রথম আযান মসজিদের বাইরে মিনারে, দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দিতে মিম্বরে বসলে দেওয়া হয়। জুমার দুই রাকাআত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন। মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা, অনর্থক কিছু করা নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে দুই রাকাআত ফরজ সালাত অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয়। জুমার ফরজের জন্য জামাআত শর্ত। জামাআত ছাড়া জুমার সালাত হয় না।
সুতরাং বলা যায়, পাঠ্যবইয়ের আলোকে জহির উদ্দিনের উল্লিখিত বক্তব্য যথার্থ।
যে ব্যক্তি এক বা একাধিক রাকাআত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাআতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে।
'মুসাফির' আরবি শব্দ। মুসাফিরের আভিধানিক অর্থ ভ্রমণকারী এবং শরিয়তের ভাষায় কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে এবং ১৫ দিনের কম অবস্থান করলে তাকে মুসাফির বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!