মূলত হাসি-ঠাট্টা-কৌতুক ও অবাস্তব সব ঘটনা নিয়ে 'জাগো সুন্দর' নাটিকাটি রচিত হলেও এর মধ্যে জোরালোভাবে ফুটে উঠেছে দেশপ্রেম; দেশের মুক্তি ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার চেতনা। নাটিকার চরিত্রগুলো সব শিশু-কিশোর হলেও তারা কল্পনার জগতে থেক যেতে চায়নি। সমুদ্র তলদেশ ঘুরে এলেও, চাঁদের দেশ ও মঙ্গলগ্রহে যেতে চাইলেও তারা শেষ পর্যন্ত নেমে আসতে চেয়েছে মাটির পৃথিবীতে।
জাগো সুন্দর' নাটিকাটি গড়ে উঠেছে কঙ্কণ, কল্পনা, বেণু, ওৎকার ও কামাল চরিত্রের সমন্বয়ে। তারা প্রত্যেকেই শিশু-কিশোর চরিত্র। তবে এই শিশু-কিশোরদের মধ্য দিয়েই অত্যন্ত প্রখরভাবে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের চেতনা তুলে ধরেছেন কাজী নজরুল ইসলাম। শিশুরা সাধারণত কল্পনাপ্রবণ হয়ে থাকে। অদেখাকে দেখা এবং অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা থাকে তাদের মধ্যে। কিন্তু এ নাটিকার মধ্যে লক্ষ করা যায়, প্রত্যেকটি শিশু-কিশোর কল্পনাজগতে বিরাজ করে সমুদ্রের তলদেশ, চাঁদের দেশ ও মঙ্গলগ্রহে ঘুরে আসার কথা। তারা শেষপর্যন্ত মাটির পৃথিবীতেই বিরাজ করতে চায়। কামাল সওদাগর হয়ে বাণিজ্য করে দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়। ওৎকার গাঁয়ের রাখাল ছেলে হয়ে থাকতে চায় মাটি ও মানুষের সান্নিধ্যে। ঘুম-জাগানো পাখি বেণুর উদ্ধৃতির মধ্য দিয়ে দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটাতে দেখা যায়। কল্পনা যখন তাকে জিজ্ঞেস করে তার কাছে কী ভালো লাগে- চাঁদের দেশ না মাটির পৃথিবী, সে উত্তরে বলে মাটির পৃথিবী। কারণ হিসেবে সে জানায় মাটির পৃথিবীকে সে খুব ভালোবাসে, একে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না তার। মাটির পৃথিবীকে তার কাছে মায়ের মতো মনে হয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র সংগ্রামের চেতনা ফুটে উঠেছে কঙ্কণের মধ্য দিয়ে। সে পৃথিবীতে গান গেয়ে প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে চায়। তার গানের ধুয়া তথা সংগ্রামের চেতনা সারা পৃথিবীর মানুষ নিজেদের মধ্যে ধারণ করবে। তবে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেই ক্ষান্ত থাকবে না সে। পুরানো পৃথিবীকে চিরতাজা করে তুলতে কর্মের মধ্য দিয়ে আনয়ন করবে নতুন দিনের, যা তার ও তাদের প্রবল দেশপ্রেমকেই প্রস্ফুটিত করে তোলে।
সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, কাজী নজরুল ইসলামের 'জাগো সুন্দর' নাটিকাটির প্রতি ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে দেশপ্রেম, দেশের মুক্তি ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা।
Related Question
View Allবেণু পুকুরের কাছে নামিয়ে দিতে বলেছে।
বেণু কল্পনাকে সকাল বেলার ঘুম-জাগানো পাখি হতে ইচ্ছে করে বলে জানিয়েছে।
'জাগো সুন্দর' নাটিকায় কল্পনা বেণুর কাছে তার ইচ্ছার কথা জানতে চায়। বেণু তখন তার ইচ্ছার কথা জানায়। সে বলে- "আমি হবো সকাল বেলার পাখি/ সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি। সূয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে/ 'হয়নি সকাল, ঘুমো এখন' মা বলবেন রেগে।” বেণু তখন মাকে বলবে যে, তুমি আলসে মেয়ে, তুমিই ঘুমিয়ে থাক। সকাল হয়নি বলে কি সকাল হবে না? আর আমরা না জাগলে কেমনে সকাল হবে? তখন ঝরনা-মাসি যদি তাকে খুকি বলে ডাকে সে তাকে বলবে- সে খুকি নয়, সে ঘুম-জাগানো পাখি।
উদ্দীপকটি 'জাগো সুন্দর' নাটিকার ন্যাড়ার নাম বদল করে 'চাকাম-ফুসফুস' রাখার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
নাম মানুষের পরিচয়ের প্রধান দিক। প্রিয়জনরা অনেক সময় প্রকৃত নামে না ডেকে অন্য একটা ছোট নামে ডাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির আচরণ অনুসারে সেই নামকরণ হয়ে থাকে।
উদ্দীপকে পটলবাবু তার বাড়ির চাকর চিরঞ্জীবকে চেরা বলে ডাকেন। আর পাড়ার লোকেরা তার নাম দিয়েছে পটলচেরা। কারণ সে পটলবাবু ওরফে প্রোফেসর পি. সি. চাকলাদারের সন্তানহীন সংসারে সব সময়ের সঙ্গী চিরঞ্জীব। এ বিষয়টি 'জাগো সুন্দর' নাটিকার ন্যাড়ার নাম বদল করে 'চাকাম-ফুসফুস' রাখার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একটু ভয়ের কথা শুনলে ন্যাড়ার ফুসফুস চুপসে গিয়ে বুকে গর্ত হয়ে যায় এবং মুখ শুকিয়ে গিয়ে চাকাম চুকুম শব্দ করতে থাকে। এ কারণে ওংকার ন্যাড়াকে 'চাকাম-ফুসফুস' নাম দিয়েছে।
উদ্দীপকে 'জাগো সুন্দর' নাটিকার একটি বিষয়ের প্রতিফলন ঘটেছে, পুরো বিষয় প্রতিফলিত হয়নি। মন্তব্যটি যথার্থ।
কল্পনাশক্তি মানুষের অমূল্য সম্পদ। কল্পনায় মানুষ আকাশ-পাতাল, সাগর-নদী, অজানা-অচেনা দেশে-নৃগরে ঘুরে আসতে পারে।
'জাগো 'সুন্দর' নাটিকায় কিশোর কঙ্কণের দল স্বপ্ন-কল্পনায় এক পরির সহযোগিতায় সাগর তলের অজানা দেশে যায়। তারা রকেটে চেপে চাঁদের দেশে ও মঙ্গল গ্রহে যেতে চায়। তারা হতে চায় সওদাগর, বিজ্ঞানী, সকাল বেলার পাখি, গ্রামের রাখাল ছেলে প্রভৃতি। স্বপ্নে পরির পুষ্পরথে চড়ে কল্পনার বহু দেশ ঘুরে আসে। উদ্দীপকে এসব বিষয়ের কোনোটিই প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল নাটিকার কিশোর কঙ্কণের দলের ন্যাড়ার নায় 'চাকাম- ফুসফুস' রাখার দিকটি প্রকাশ পেয়েছে। এখানে চিরঞ্জীবের নাম চেরা বা পটলচেরা রাখা হয়েছে।
জাগো সুন্দর' নাটিকায় পরি কল্পনা কিশোর দলকে বড় হয়ে সাগর জয় করতে বলেছে। কিশোর দলটি ঘরের ছাদে একসঙ্গে ঘুমিয়ে স্বপ্নে চাঁদ ও মঙ্গল গ্রহে যেতে চেয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
কল্পনাশক্তি মানুষের এক অমূল্য সম্পদ। এই কল্পনাশক্তি ব্যবহার করে রচিত হয়েছে 'জাগো সুন্দর' নাটিকা। নাটিকার অন্যতম চরিত্র কঙ্কণের কল্পনার মধ্যে বিরাজ করে এক পরি। কঙ্কণ তার কল্পনার মাধ্যমে ভেবেছে মনের ভেতরে এক ডানাওয়ালা সুন্দরী পরি বাস করে। সেই পরি জাদু জানে এবং সে এক নিমেষে কঙ্কণকে নিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে। গত রাতে সে ছাদে বসে চাঁদের দিকে চেয়ে কল্পনা করেছে তার মনের মধ্যকার সেই পরি তাকে নিয়ে এক নিমেষে চাঁদের দেশে উড়ে যাবে। তাই বলা যায়, কঙ্কণের মনের পরি ছিল আলাদিনের চেরাগের মতো। আলাদিনের দৈত্য যেমন তার মনিবের সব ইচ্ছে নিমিষেই পূরণ করে দিতে পারত তেমনই কঙ্কণের মনের পরিও নিমেষেই তাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারত।
'জাগো সুন্দর' নাটিকাটি রচিত হয়েছে কঙ্কণ নামে এক কিশোর ও তার দলের কয়েকজনের কল্পনাশক্তিকে আশ্রয় করে। শিশুরা কল্পনাপ্রবণ হয়ে থাকে। এ নাটিকায় দেখা যায়, কল্পনা, কঙ্কণ, ওংকার, কামাল ও বেণু কল্পনালোকের মধ্য দিয়ে সমুদ্রতলে বেড়িয়ে এসেছে, যেতে চায় চাঁদের দেশ ও মঙ্গলগ্রহে। কিন্তু তারা শেষ পর্যন্ত মাটির পৃথিবীকে ভালোবেসে মাটির পৃথিবীতেই থাকতে চায়।
স্বভাবতই কল্পনাপ্রবণ শিশুরা ভালোবাসে স্বপ্ন দেখতে। তাদের চোখে থাকে অদেখাকে দেখার ও অজানাকে জানার অসীম আকাঙ্ক্ষা। 'জাগো সুন্দর' নাটিকার প্রত্যেকটি চরিত্রই শিশু-কিশোর। তাদের মধ্যেও রয়েছে অদেখাকে দেখার ও অজানাকে জানার অসীম আকাঙ্ক্ষা। তারা তাদের কল্পনাশক্তির মধ্য দিয়ে সমুদ্রতলদেশ থেকে ঘুরে আসে। ভ্রমণ করে আসে মঙ্গলগ্রহ ও চাঁদের দেশ থেকে। তবে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় নাটিকাটিতে যতই হাসি-ঠাট্টা ও অবাস্তব কাহিনি থাকুক না কেন, নাটিকাটির মূলে রয়েছে স্বাধীনতার মূলমন্ত্র। কাজী নজরুল ইসলাম ঔপনিবেশিক শাসন থেকে স্বদেশকে মুক্ত করতে এ নাটিকার মধ্যে কৌতুকের ছলে বপন করে দিয়েছেন স্বাধীনতার বীজ। স্বদেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে বেণু হতে চায় 'ঘুম জাগানো পাখি', চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল বলে সকল মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে কঙ্কণ হতে চায় মাটির রাজা, ওংকার হতে চায় গাঁয়ের রাখাল ছেলে। অর্থাৎ কল্পনায় বিরাজ করলেও শেষ পর্যন্ত সবাই থাকতে চায় মাটির পৃথিবীর সান্নিধ্যে। খেয়াল করলে দেখা যায়, এ নাটিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় হচ্ছে শিশুরা সমুদ্রতল বিজয় করে, চাঁদের দেশে ও মঙ্গলগ্রহে ঘুরে এসে পৃথিবীতেই অবস্থান করতে চায়। এই মাটির পৃথিবীকে তারা তুলনা করেছে মায়ের সঙ্গে। যা সম্ভব হয়েছে লেখকের প্রবল দেশপ্রেমের চেতনা থেকে।
পরিশেষে বলা যায়, হাসি-ঠাট্টা, কৌতুক ও কিছু অবাস্তব ঘটনার অবতারণা থাকলেও 'জাগো সুন্দর' নাটিকার মধ্যে সবকিছু ছাপিয়ে লেখক মাটির পৃথিবীকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে মাটির পৃথিবীতেই বিরাজ করতে চেয়েছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
