একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অধিবাসীগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধনের সাহায্যে যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার চলতি বাজার মুল্যের সমন্টিকে জাতীয় আয় বলে।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allকোনো দেশের মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনসামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় আয় বলে।
জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
জীবনযাত্রার মানের সাথে ব্যয়যোগ্য আয়ের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান।
কেননা জাতীয় আয় থেকে সকল প্রকার কর, ব্যবসায়ের অবণ্টিত মুনাফা এবং মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে তার সাথে
হস্তান্তরযোগ্য আয় (যেমন- বেকার ভাতা, বৃদ্ধ বয়সের পেনশন) যোগ করে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। তাহলে এই ব্যয়যোগ্য আয় দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলে দেশের বেকার সমস্যার সমাধান করতে সক্ষম হবে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই বলা যায়, ব্যয়যোগ্য আয়ের সাথে জীবনযাত্রার মান সম্পর্কিত।
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজারমূল্যরে মোট জাতীয় উৎপাদন বলে।
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হলো।
এখানে
GNP = মোট জাতীয় উৎপাদন
C- মোট ভোগ ব্যয় ৩,০০০ কোটি ডলার
1= মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার
G = মোট সরকারি ব্যয় ২,০০০ কোটি ডলার
X = মোট রফতানি ৩,০০০ কোটি ডলার
M = মোট আমদানি ২,০০০ কোটি ডলার
আমরা জানি,
GNPC+1+G+(X-M)
= ৩,০০০ + ৩,০০০ + ২,০০০+ (৩,০০০-২,০০০)
= ৮,০০০ + ১,০০০ = ৯,০০০ কোটি ডলার
উদ্দীপকের প্রতিষ্ঠানের মোট জাতীয় উৎপাদন ৯,০০০ কোটি ডলার
কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মোট আয়ের সমষ্টিকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
উদ্দীপকে উল্লিখিত ক ও খ দেশের মাথাপিছু আয় নির্ণয় করা হলো:
'ক' দেশের মাথাপিছু আয় নির্ণয় :
এখানে,
GNP = মোট জাতীয় উৎপাদন
C = মোট ভোগ ব্যয় ৩,০০০ কোটি ডলার
1 = মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার
G = মোট সরকারি ব্যয় ২,০০০ কোটি ডলার
X = মোট রফতানি ৩,০০০ কোটি ডলার
M = মোট আমদানি ২,০০০ কোটি ডলার
D = অবচয় বা মূলধনজনিত ব্যয় ৪০০ কোটি ডলার
আমরা জানি,
GNPC+I+G+(X-M)
=৩.০০০+৩.০০০+২.০০০+(৩.০০০+২.০০০)
= ৮.০০০+১.০০০
= ৯.০০০ কোটি ডলার
এখন,
জাতীয় আয় (NI) = GNP - D
= ৯.০০০-৪০০
= ৮,৬০০ কোটি ডলার
সুতরাং,
মাথাপিছু আয় = জাতীয় আয় ডলার
জনসংখ্যা
দেশের মাথাপিছু আয় নির্ণয় :
এখানে
GNP = মোট জাতীয় উৎপাদন
C = মোট ভোগ ব্যয় ২,০০০ কোটি ডলার
1= মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় ২,৫০০ কোটি ডলার
G = মোট সরকারি ব্যয় ১,৫০০ কোটি ডলার
X = মোট রফতানি ২,৫০০ কোটি ডলার
M = মোট আমদানি ১,২০০ কোটি ডলার
D = অবচয় বা মূলধনজনিত ব্যয় ৩০০ কোটি ডলার
আমরা জানি,
GNPC+I+G+ (X - M)
= ২,০০০ + ২,৫০০ + ১,৫০০ + (২,৫০০ – ১,২০০)
= ৬,০০০ + ১,৩০০= ৭,৩০০ কোটি ডলার
এখন,
জাতীয় আয় (NI) = GNP-D
= ৭,৩০০ - ৩০০
= ৭,০০০ কোটি ডলার
সুতরাং
মাথাপিছু আয় = জাতীয় আয় == ৩,৫০০ ডলার
জনসংখ্যা
ক ও খ দেশের মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, খ দেশের তুলনায় ক দেশের মাথাপিছু আয় (৪,৩০০ -৩,৫০০) = ৮০০ ডলার বেশি। এক্ষেত্রে খ দেশের তুলনায় ক দেশের অর্থনৈতিক অবস্থা ভালো বলে প্রতীয়মান হয়।
কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধনের সাহায্যে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মোট আয়ের সমষ্টিকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
মাথাপিছু আয় পরিমাপ করার জন্য প্রথমে দেশের মোট জাতীয় আয় পরিমাপ করতে হয়। অতঃপর মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে দেশের প্রতিটি ব্যক্তির আয় নির্ণয় করা হয় এবং এটি মানুষের জীবনযাত্রার মানকে নির্দেশ করে। মাথাপিছু আয় পরিমাপের সূত্রটি নিম্নরূপ:
মাথাপিছু আয় = জাতীয় আয়
জনসংখ্যা
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!