জাতীয় আয় Y = ∑r + Ew + ∑i + ∑ n যেখানে r = খাজনা, w = মজুরি, i = সুদ, n = মুনাফা, ∑ = যোগফল। 

Updated: 9 months ago
উত্তরঃ

সামগ্রিক আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হলে তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়।

উত্তরঃ

দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয়।
যে পদ্ধতিতে শুধু চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবার বাজার দাম জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করা হয়, তাকে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি বলে। এ পদ্ধতি গ্রহণের ফলে জাতীয় আয়ে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের দাম অন্তর্ভুক্ত থাকে না। এর ফলে দ্বৈত গণনার সমস্যাও উদ্ভব হয় না। সুতরাং দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্যই জাতীয় আয় পরিমাপে শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার দাম অন্তর্ভুক্ত করা হয়।

উত্তরঃ

জাউদ্দীপকটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে।
আয় পদ্ধতি অনুযায়ী উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনের উপাদানগুলো একটি অর্থবছরে তাদের পারিতোষিক হিসেবে যে অর্থ আয় করে তার সমষ্টিকে সামগ্রিক আয় বলে। উৎপাদনের প্রধান উপাদানগুলো হলো- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অতএব দেশে কোনো একটি অর্থবছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সমীকরণের মাধ্যমে-
ΑΙ = Er + Ew + Σί+ Σp [যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, ∑ = সমষ্টি।]

সুতরাং উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটিই ব্যবহৃত হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি ব্যবহৃত হয়েছে। জাতীয় আয় পরিমাপের এ পদ্ধতিটি অন্যান্য পদ্ধতি অপেক্ষা উত্তম হওয়ায় অনেক উন্নত দেশে এ পদ্ধতিটি ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ পদ্ধতির কার্যকারিতা নানা কারণে সীমাবদ্ধ।

আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কেবল উৎপাদনশীল কাজের দ্বারা সৃষ্ট আয় জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল কাজের পার্থক্য সুস্পষ্ট নয়। এ পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপকালে যাবতীয় হস্তান্তর পাওনা ও আয় বাদ দিতে হয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক ও রাজনৈতিক কারণে অনেক হস্তান্তর পাওনার হিসাবই রাখা হয় না। এক্ষেত্রে একই আয় দু'বার গণনা হলে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যার সৃষ্টি হয়।
জাতীয় আয় পরিমাপের সময় একই খাত যাতে একাধিকবার হিসাব করা না হয় তা নিশ্চিত করা দরকার। উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির কিছু কিছু খাতের মধ্যে পার্থক্য করা যায় না। এক্ষেত্রে একই খাত একাধিকবার গণনা করায় জাতীয় আয় সঠিকভাবে গণনা করা যায় না। জাতীয় আয় পরিমাপকালে বিদেশে অবস্থানকারী দেশি নাগরিকদের আয় জিডিপিতে ধরা হয় না। কিন্তু উন্নয়নশীল দেশে চোরাপথে প্রবাসীদের অনেক আয়ই দেশে প্রবেশ করে জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাছাড়া বে-আইনি কার্যকলাপের ফলে সৃষ্ট আয়ের হিসাব আয় পদ্ধতি অনুসারে জাতীয় আয়ের মধ্যে গণ্য করা হয় না। কিন্তু উন্নয়নশীল অনেক দেশেই বে-আইনি কার্যকলাপ ব্যাপকভাবে চলে এবং সৃষ্ট আয় জাতীয় আয়ের মধ্যে চলে আসে।
সুতরাং বলা যায়, উপরে

135
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলে।

341
উত্তরঃ

ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না, বরং ব্যয়যোগ্য আয় থেকে সে ভোগ করে।
একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তি তার আয়ের যে অংশটুকু ব্যয় করতে সক্ষম হয়, তাকে ব্যয়যোগ্য আয় বলে। সাধারণত, ব্যক্তিগত আয় থেকে সরকারকে প্রদেয় কর ও নিট ব্যবসায় সঞ্চয় বাদ দিয়ে হস্তান্তর পাওনা যোগ করলে তার ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। আর দেশের একজন নাগরিক হিসেবে কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না। তাই বলা হয়, ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।

573
উত্তরঃ

উদ্দীপকের তথ্য ব্যবহার করে ভোগ সূচি তৈরি করে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে ভোগ অপেক্ষকটির রেখা অঙ্কন করা হলো

জাতীয় আয় (Y)

ভোগ ব্যয়বিন্দু (Y, C)

বিন্দু (Y, C)

১০০

a

১০০

১৯০

b

২০০

২৮০

c

৩০০

৩৭০

d

৪০০

৪৬০

e

উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) শূন্য হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300 ও 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 190, 280, 370 ও 460 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।

309
উত্তরঃ

উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। নিচে তা উদ্দীপক অনুযায়ী বিশ্লেষণ করা হলো:
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ, আয় শূন্য হলেও এ ভোগ ব্যয় বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়কেই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ বলে।

প্রদত্ত ভোগ অপেক্ষকে Y = 0 হলে,

C = ১০০ + ০.৯Y

বা, C =১০০ +০.৯ ×০ [*: Y = ০ ]

বা, C = ১০০ + ০

বা, C = ১০০

C = ১০০একক।

এটিই হলো চলতি বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আর যেহেতু স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না, তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় ১০০ এককে বজায় থাকে।

310
উত্তরঃ

একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে অসংখ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, এগুলোর জন্য ভোক্তা সাধারণ, বিনিয়োগকারী ও সরকার যে ব্যয় করতে প্রস্তুত থাকে তার সমষ্টিই হলো সামগ্রিক ব্যয়।

608
উত্তরঃ

প্রবাসীরা নিজ দেশের ভৌগোলিক সীমার বাইরে কর্মরত থাকে বিধায় তাদের আয় নিজ দেশের GDP-তে অন্তর্ভুক্ত হয় না।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি-বিদেশি জনগণ মিলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। আর প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কর্মরত থাকে বিধায় GDP-এর সংজ্ঞা অনুসারে তাদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না। বরং তাদের আয় GNP-তে অন্তর্ভুক্ত হয়।

298
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews