জাতীয় প্রেসক্লাবে 'স্বাধীনতা' শীর্ষক সেমিনারে অধ্যাপক আতিকুর রহমান বলেন, স্বাধীনতার অর্থ যা খুশি তা করা বা স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি করা না হয়। অর্থাৎ অন্যের ক্ষতি না করে নিজের অধিকার প্রতিষ্ঠা করা। সবশেষে প্রধান বক্তা বলেন, স্বাধীনতার মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। এ পার্থক্যের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার পার্থক্য অন্যতম। 

Updated: 9 months ago
উত্তরঃ

অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

যে আইনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জাতীয়তার সমস্যা, সীমানা বিরোধ, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক বন্দি বিনিময়, যুদ্ধ পরিচালনা ইত্যাদি বিষয়ে চুক্তি ও সন্ধি স্থাপন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের প্রধান বক্তা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে বলেছেন। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
রাজনৈতিক স্বাধীনতা: রাষ্ট্রের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের
স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। অধ্যাপক লাস্কির মতে, "রাষ্ট্রের শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক স্বাধীনতা বলে" রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। যেমন- গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা।

অর্থনৈতিক স্বাধীনতা : অর্থনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের জনগণের
অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও উপার্জন করাকে বোঝায়। অর্থাৎ, জনগণের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহের উপর্যুক্ত পরিবেশ প্রাপ্তির ও অর্থনৈতিক চাহিদা পূরণের নিশ্চয়তাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। অধ্যাপক লাস্কির মতে, "দৈনন্দিন রুজিরোজগারের যুক্তিসংগত নিরাপত্তা ও সুযোগ থাকাকেই অর্থনৈতিক স্বাধীনতা বলে।" যেমন- কর্মের স্বাধীনতা, অবকাশ যাপনের স্বাধীনতা, উপর্যুক্ত মজুরি লাভের অধিকার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে স্বাধীনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ 'Liber'। এটি ল্যাটি শব্দ 'Liberty' থেকে এসেছে। 'Liber' শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। শব্দগত অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কাজ করাকে বোঝায়। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে ব্যক্তির ইচ্ছা বা খেয়াল-খুশিমতো কাজ করাকে বোঝায় না। পৌরনীতিতে স্বাধীনতা বলতে অন্যের কাজে ব্যাঘাত সৃষ্টি না করে নিজের কাজ করাকে বোঝায়। স্বাধীনতা মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল তার 'On Liberty' নামক গ্রন্থে বলেন, "মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্ন মুখী প্রকাশই হলো স্বাধীনতা।" তিনি আরও বলেন, "নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তিই সার্বভৌম।"

হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)-এর মতে, "স্বাধীনতা বলতে
খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়।"
অধ্যাপক লাস্কি নেতিবাচক ও ইতিবাচক উভয় অর্থে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। নেতিবাচক অর্থে স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, "স্বাধীনতা বলতে বোঝায় সে সকল সামাজিক অবস্থার ওপর থেকে বাধা-নিষেধের অপসারণ, যা আধুনিক সভ্যজগতে মানুষের সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক।"
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, স্বাধীনতা বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এমন কতকগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
60
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন।

আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
205
উত্তরঃ

আইনের শাসন গণতন্ত্রের ভিত্তি। মমতাজ সাহেব গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠায় লেখনী ধারণ করেন।

তিনি আইনের শাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মূল্যবোধের বিকাশের মূল হিসেবে দেখেছেন। যথাযথ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসনের মাধ্যমে 'সকল নাগরিক সমান' এ নীতি প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগে সমান সুযোগের ভিত্তিতে সবাই বিচার লাভ করবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে সবাই নিরাপত্তা লাভ করবে। আইনের শাসনের এ বিষয়গুলো মূলত গণতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতান্ত্রিক মূল্যবোধ প্রধানত সংখ্যাগুরুর মতামতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। এতে সংখ্যালঘুরাও সমান সুযোগ পাবে, মত প্রকাশের সমান অধিকার থাকবে। আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করে, গণতন্ত্র চর্চাকে পরিশীলিত করে এবং সুশাসন নিশ্চিত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
178
উত্তরঃ

প্রচলিত সাধারণ অর্থানুসারে আইন হলো কতকগুলো বিবিবিধান যা মানুষ সামাজিক প্রাণী হিসেবে মানতে বাধ্য থাকে। অন্যদিকে, স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ক্ষমতাকে বোঝায়। আপাতদৃষ্টিতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী দুটি বিষয়। কিন্তু মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি আমাদেরকে বলতে চাচ্ছে যে, আইন স্বাধীনতার সহায়ক।

বস্তুত আইন ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন আছে বলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। উইলোবি এজন্যই বলেছেন যে, "আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।" অন্যদিকে, স্বাধীনতা না থাকলে আইন অর্থহীন হয়ে যায়। কেননা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলে আইনের প্রয়োগ সম্ভব হয় না। আইন আছে বলেই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের বলেই স্বাধীন বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার অর্থহীন হয়ে যায়। আইনের মাধ্যমে প্রাপ্ত অধিকার দ্বারাই জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে। আইন না থাকলে দুর্বলের স্বাধীনতা রক্ষা করা কতটা সম্ভব হতো তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এজন্যই বলা যায়, সাংবাদিক মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
223
উত্তরঃ

আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
216
উত্তরঃ

মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলিকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ-স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
204
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews