প্রাণিজ তন্তুর মূল উপাদান প্রোটিন।
বিভিন্ন খনিজ দ্রব্য এককভাবে বা সংমিশ্রণ অবস্থায় প্রক্রিয়াজাত করে যে তত্ত্ব প্রস্তুত করা হয় তাকে খনিজ তত্ত্ব বলে। যেমন- সিলিকা, লাইমস্টোন এবং অন্যান্য খনিজ উপাদান একত্র করে গঠন করা হয় গ্লাস তত্ত্ব।
জামান সাহেবের পরিবারের ব্যবহৃত তত্ত্বটি হলো তুলা।
তুলা তত্ত্ব তাপ সুপরিবাহী এবং এর শোষণ ক্ষমতা ভালো। আরামদায়কতার জন্য এ তত্ত্বর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। জামান সাহেবের পরিবারের প্রত্যেক সদস্যই পরিধান ও গৃহে ব্যবহারের জন্য সুতি কাপড় পছন্দ করেন। এই সুতি কাপড় তুলা তত্ত্ব থেকে তৈরি হয়। তুলা তত্ত্বর তিনটি বৈশিষ্ট্য হলো।
1. তুলা তত্ত্বর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এ তত্ত্ব উচ্চ তাপ সহ্য করতে পারে। ফুটন্ত পানিতে রাখলে এই তত্ত্বর কোনো ক্ষতি হয় না। ক্ষার দিয়ে সুতি বস্ত্র ধোয়া যায়।
ii. তুলা তত্ত্বর বস্ত্র শক্তিশালী এসিডে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মৃদু এসিডে ক্ষতিগ্রস্ত হয় না। ব্লিচিং করা যায়, তবে ব্লিচিং এর ফলে কাপড়ের আয়ু হ্রাস পায়।
iii. অনেক দিন যাবত সূর্যালোকের সংস্পর্শে থাকলে সুতি বস্ত্র হলুদ রঙ ধারণ করে এবং দুর্বল হয়ে যায়। স্যাঁতসেঁতে অবস্থায় রাখলে সুতি বস্ত্রে তিলা পড়ে।
উদ্দীপকের আলোকে বলা যায়, বর্তমানে পোশাক তৈরিতে তুলা তত্ত্ব ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তুলা তত্ত্ব থেকে সুতি কাপড় তৈরি হয়। পোশাক-পরিচ্ছদে তুলা তত্ত্ব ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কেননা, এর রয়েছে বহুবিধ ব্যবহার ক্ষমতা। এই তত্ত্বর মূল্য তুলনামূলকভাবে কম। তাই এই তত্তুর তৈরি কাপড়, বিছানার চাদর, শাড়ি, লুঙ্গি, গামছা, মশারি, লেপ, সোফার কাপড়, ন্যাপকিন, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি দামে সাশ্রয়ী। সুতি কাপড়ের যত্ন নেওয়া সহজ। পরিধেয় গুণাবলি ভালো হওয়ায় ভোক্তার কাছে এর চাহিদাও বেশি। সুতি কাপড় বেশ তাপ সহ্য করতে পারে; এজন্য ইস্ত্রি করার সময় খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হয় না। এ কাপড় গরম পানি দিয়ে প্রয়োজনে সিদ্ধও করা যায়। সুতি কাপড় মানবদেহের জন্য অত্যন্ত উপযোগী, স্বাস্থ্যসম্মত এবং সব ঋতুতে ব্যবহার করা যায়। মূলত আরামদায়কতার জন্যই সুতি কাপড় তত্ত্বর রাজা হিসেবে সমাদৃত।
Related Question
View Allবীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাই বীজ তন্তু। যেমন: তুলা, ক্যাপক।
বীজের চারপাশে যে আশগুলো অবস্থান করে তাই বীজ তন্তু।
সাংশ্লেষিক তন্তু এক ধরনের কৃত্রিম তন্তু।
প্রাকৃতিকভাবে সেলুলোজ ভিত্তিক নয় এমন পদার্থ যেমন- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে রাসায়নিক পদার্থের বিক্রিয়া ঘটিয়ে যে পদার্থ সৃষ্টি করা হয় এবং যার মধ্যে তন্তুর গুণাবলি বিদ্যমান থাকে তাকে সাংশ্লেষিক তন্তু বলে। যেমন- নাইলন, পলিয়েস্টার, ভিনিয়ন, সরন ইত্যাদি তন্তু।
নাজমা বেগম রেয়ন তন্তুর কাপড় ব্যবহার করছেন।
রেয়ন তন্তুর অন্যতম গুণ হলো এর উজ্জ্বলতা। বিভিন্ন মাত্রায় এরূপ উজ্জ্বল তন্তু বাজারে পাওয়া যায়। এছাড়া বহুমুখী ব্যবহারের জন্য এই তন্তু বেশ জনপ্রিয়।
রেয়ন তত্ত্বর রং ধারণ ক্ষমতা ভালো এবং এটি বাজারে সস্তা বস্ত্রের মধ্যে অন্যতম। এ তত্ত্বর বস্ত্র মজবুত, উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হয়। এগুলো সহজে ধোয়া ও যত্ন নেওয়া যায় বলে নাজমা বেগম এ তত্ত্বর কাপড় ব্যবহার করছেন। তবে এটি পরতে সুতি তত্ত্বর মতো আরামদায়ক নয়। গরমে এ কাপড় পরলে বেশ গরম অনুভূত হয়। সুতরাং, উদ্দীপকের নাজমা বেগম রেয়ন তন্তুর কাপড় ব্যবহার করছেন।
নাজমা বেগমের সহকর্মীরা তাঁকে আরামদায়ক কাপড় পরার পরামর্শ দিলেন। তাঁদের পরামর্শটি সঠিক।
প্রতিদিনের কর্মব্যস্ততার জন্য আরামদায়ক পোশাক প্রয়োজন। রেয়ন তন্তুর পোশাক উজ্জ্বল, দীর্ঘস্থায়ী এবং মজবুত হলেও এটির ব্যবহার আরামদায়ক নয়।
নাজমা বেগম ইদানিং গরমে হাঁপিয়ে উঠছেন এবং তাঁর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এই অবস্থায় তাঁর সহকর্মীরা তাকে আরামদায়ক কাপড় পরার পরামর্শ দিলেন। এই পরামর্শটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। নাজমা বেগম পরিপাটি থাকতে পছন্দ করেন বলে কৃত্রিম তন্তু হতে তৈরি রেয়নের কাপড় ব্যবহার করেন। এটি প্রাকৃতিক তন্তুর তৈরি কাপড়ের মতো আরামদায়ক নয়। এর ঘাম শোষণ করার ক্ষমতাও কম। ফলে এ কাপড় শরীরে তাপ পরিবহনে বাধা সৃষ্টি করে। তাই এ কাপড় ব্যবহারের ফলে তাঁর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। যদি নাজমা বেগম আরামদায়ক ও তাপ সুপরিবাহী কাপড় ব্যবহার করতেন তবে তিনি অসুস্থ হতেন না।
তাই আমি মনে করি, তাঁর সহকর্মীদের দেওয়া পরামর্শটি যুক্তিযুক্ত।
বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাই বীজ তন্তু। যেমন: তুলা, ক্যাপক।
সাংশ্লেষিক তন্তু এক ধরনের কৃত্রিম তন্তু।
প্রাকৃতিকভাবে সেলুলোজ ভিত্তিক নয় এমন পদার্থ যেমন- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে রাসায়নিক পদার্থের বিক্রিয়া ঘটিয়ে যে পদার্থ সৃষ্টি করা হয় এবং যার মধ্যে তন্তুর গুণাবলি বিদ্যমান থাকে তাকে সাংশ্লেষিক তন্তু বলে। যেমন- নাইলন, পলিয়েস্টার, ভিনিয়ন, সরন ইত্যাদি তন্তু।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!