জামালপুর জেলার দেওয়ানগঞ্জের যমুনা পাড়ের দরিদ্র চাষী রহিম। গত বৎসর যমুনার তীব্র ভাঙনে সর্বস্বান্ত হয়ে সে ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করে। কিন্তু এখানকার অত্যধিক লোক দেখে বিস্মিত হয়। লোকে লোকারণ্য, বসে বসে চিন্তা করে তার ফেলে আসা এলাকার জনসংখ্যা ও বসতির ধরন ও এখানকার জনসংখ্যা ও বসতির ধরন নিয়ে।

 

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকলেই তাকে কাম্য জনসংখ্যা বলে।

উত্তরঃ

অধিক জন্মহার ও মৃত্যুহার পৃথিবীর জনসংখ্যা পরিবর্তনের ধারার প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য।

সূদুর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। এ সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল কম। এই পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম ও মৃত্যুর হার উভয় খুব বেশি ছিল।

উত্তরঃ

যমুনা নদীর পাড় ভাঙনের ফলে রহিম মিয়া ঢাকায় চলে আসতে বাধ্য হয়। এখানে অভিবাসনের বিকর্ষণমূলক কারণ জড়িত। অর্থাৎ সে প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে অভিবাসন করে বা অভিবাসী হয়।
অভিগমনের এ ধরনের অন্যান্য বিকর্ষণমূলক কারণের মধ্যে রয়েছে:

বিকর্ষণমূলক কারণ:

i.
জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা
ii.
সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য
iii.
অর্থনৈতিক মন্দা।
iv.
ব্যবসা-বাণিজ্যে ক্রমাগত ক্ষয়ক্ষতি

উত্তরঃ

রহিম মিয়ার বসবাসকৃত অঞ্চল দুটির জনসংখ্যায় ঘনত্বের তারতম্য অপ্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রবাবিত।

রহিম মিয়ার বর্তমান বসবাসকৃত এলাকা তথা ঢাকার জনবসতির ঘনত্ব মূলত অপ্রাকৃতিক নিয়ামক দ্বারা প্রভাবিত। অর্থাৎ ঢাকায় আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সুবিধাদি ব্যাপক থাকায় এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যধিক। অন্যদিকে যমুনা তীরবর্তী অঞ্চল বসবাসের জন্য প্রাকৃতিকভাবে উপযোগী হলেও নদী ভাঙনের মতো দুর্যোগ এবং সামাজিক সুযোগ- সুবিধার অভাব; সর্বোপরি কৃষি নির্ভরতা সেখানে ঘন জনবসতি গড়ে উঠতে দেয় নি। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো-

খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সেখানে জনসংখ্যার ঘনত্ব অধিক হয়। ঢাকায় প্রাকৃতিক সুযোগ সুবিধা না থাকলেও সামাজিক সুবিধাবলি পাওয়ার জন্য অভিবাসনের মাধ্যমে। জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। যেমন- উদ্দীপকে রহিম মিয়া জীবিকার প্রয়োজনে এখন ঢাকা শহরে রিকশা চালায়। এছাড়া শিক্ষা, সংস্কৃতি আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও বিকাশের সুযোগ যে সব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনবসতিও বেশি। উপরন্তু শিল্পাঞ্চলে, যেখানে কাজের সুযোগ সৃষ্টি হয় এবং যে সকল অঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সে সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকায় বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে উঠার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি।
সুতরাং বলা যায়, অপ্রাকৃতিক নিয়ামকের অনুকূল্যে ঢাকায় রহিমের গ্রামের
বাড়ি তথা যমুনা পাড়ের
জনবসতি থেকে জনঘনত্ব
অনেক বেশি।
অনুরূপ

204

বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিষেধক আবিষ্কার, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানীয় জলের ব্যবহার ও শিক্ষার প্রসার ঘটেছে। ফলে নবজাতক ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলোতে জন্মহার বৃদ্ধি কিছুটা কমলেও উন্নয়নশীল দেশগুলোতে এ হার কমেনি। এর ফলে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে। পরিমিত শ্রমশক্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয় আবার জনাধিক্যতা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল বা জনবিরল করে তোলে। জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা। এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Related Question

View All
উত্তরঃ

নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।

464
উত্তরঃ

বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।

বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews