জামাল ও কামাল কুয়েতে শ্রমিক হিসেবে কাজ করে। তারা সেখানে যা উপার্জন করে তার একটি অংশ দেশে পাঠায়। অন্যদিকে বৃটিশ নাগরিক টমাস বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। এ প্রতিষ্ঠান থেকেও প্রচুর অর্থ উপার্জিত হয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

যদি বিদেশি নাগরিকগণ কর্তৃক বিনিয়োগ ও শ্রম থেকে আয়ের চেয়ে দেশের নাগরিকগণ কর্তৃক বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে আয় বেশি হয়, তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হয়।

উত্তরঃ

বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না।

বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজকে বুঝায়। যেমন- মাদকদ্রব্য, জুয়াখেলা, কালোবাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়, রক্ত বিক্রি ইত্যাদি কাজের ফলে সৃষ্ট মূল্য মোট জাতীয় উৎপাদন গণনার সময় বিবেচনা করা হয় না।

উত্তরঃ

টমাস বাংলাদেশে বসবাসরত বৃটিশ নাগরিক, যার আয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা আয়ের অন্তর্ভুক্ত।

একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে। এক্ষেত্রে ভৌগোলিক সীমানার অভ্যন্তরে বিদেশি নাগরিক কর্মরত থাকলেও তাদের আয় যোগ করা হবে এবং, দেশীয় নাগরিক যদি ভৌগোলিক সীমানার বাইরে অর্থাৎ প্রবাসে অবস্থান করে তাহলে তার আয় মোট দেশজ আয় গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

উদ্দীপকে টমাস বৃটিশ নাগরিক হলেও সে বাংলাদেশে অবস্থান করছে এবং এ দেশে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যেহেতু টমাসের ব্যবসা প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অবস্থিত তাই এ প্রতিষ্ঠানে উৎপাদিত উপকরণের আয়ও মোট দেশজ উৎপাদন বা আয় গণনার সময় হিসাব করা হবে। কাজেই বলা যায়, টমাসের আয় দেশের জিডিপি-এর অন্তর্ভুক্ত।

উত্তরঃ

উদ্দীপকের জামাল ও কামালের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ে (GNI) এবং টমাসের আয় মোট দেশজ আয়ে (GDP) গণনা করা হয়।

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে। এক্ষেত্রে একটি দেশের নাগরিকরা বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তা নিট উপাদান আয়ের সাথে যোগ করা হয় এবং বিদেশি নাগরিকরা আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তা বিয়োগ করা হয়। অন্যদিকে মোট দেশজ আয় গণনার সময় দেশে অবস্থিত বিদেশিদের আয় হিসাব করা হলেও বিদেশে অবস্থানরত প্রবাসীদের আয় গণনাভুক্ত করা হয় না।

উদ্দীপকে জামাল ও কামাল কুয়েতে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। তারা দুজনেই দেশে রেমিট্যান্স আকারে প্রচুর পরিমাণ টাকা পাঠাচ্ছেন। কিন্তু তাদের আয় মোট জাতীয় উৎপাদনে (GNP) হিসাবভুক্ত করা হলেও ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করায় দেশজ আয়ে গণনা করা হয় না। অপরদিকে টমাসের আয় জিডিপিতে হিসাব করা হলেও জাতীয় আয়ে গণনার সময় বাদ দেওয়া হয়।
কাজেই বলা যায়, জামাল, কামাল ও টমাসের আয় দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখলেও তাদের আয় হিসাব করার ক্ষেত্রে উপরিউক্ত পার্থক্য পরিলক্ষিত হয়।

103

একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। অর্থাৎ দেশটি কী উন্নত, উন্নয়নশীল, না অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায় । কোনো দেশের জাতীয় আয় কত, তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। এ অধ্যায়ে বাংলাদেশে জাতীয় আয় গণনার পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হবে।

Related Question

View All
উত্তরঃ

কোনো দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় (Capital Consumption Allowance) বাদ দিলে যা থাকে, তাকে নিট জাতীয় আয় বলে।

234
উত্তরঃ

আয় পদ্ধতি অনুযায়ী সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশের উৎপাদন কাজে নিয়োজিত উপাদানসমূহের পারিতোষিক বা আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়।

উৎপাদনের মৌলিক উপাদান হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উপাদানগুলো থেকে প্রাপ্ত আয় হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। সুতরাং, আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে জাতীয় আয় হিসেবে গণ্য করা হয়।

282
উত্তরঃ

শিহাব বাংলাদেশের নাগরিক হওয়ায় তার উপার্জন রেমিটেন্স হিসেবে এদেশের মোট জাতীয় আয়ের (Gross National Income বা GNI) অন্তর্ভুক্ত হবে।

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। GNI হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দু'য়ের বিয়োগফলকে বোঝায়।

উদ্দীপকে দেখা যায়, শিহাব বাংলাদেশের নাগরিক। সে উপার্জনের প্রয়োজনে দীর্ঘদিন ধরে বাহরাইনে থাকে। সে তার উপার্জিত অর্থের কিছু অংশ দেশে প্রেরণ করে, যা মূলত রেমিটেন্স হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের সাথে যুক্ত হয়। কাজেই বলা যায়, শিহাবের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় রেমিটেন্স হিসেবে যোগ হয়।

255
উত্তরঃ

মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জিডিপি (Gross Domestic Product বা GDP)-তে অন্তর্ভুক্ত হলেও মোট জাতীয় আয়ে (Gross National Income বা GNI) অন্তর্ভুক্ত হবে না।
মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং বিদেশে কর্মরত তথা প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। সুতরাং মোট জাতীয় আয়=কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য + বিদেশে কর্মরত দেশীয়দের আয়- দেশে কর্মরত বিদেশিদের আয়। উদ্দীপকে দেখা যায়, মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক। তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি তার আয়ের কিছু অংশ ব্রিটেনে পাঠান। এ কারণে তার আয় বাংলাদেশের GNI তে অন্তর্ভুক্ত হয় না
বরং ব্রিটেনের GNI তে যুক্ত হয়। অর্থাৎ তার আয় এদেশের জাতীয় আয়কে
প্রভাবিত করে না।

তবে, বিদেশিদের আয় '(বিনিয়োগ ও শ্রম থেকে আয়) বিবেচ্য দেশের উন্নয়নে ভূমিকা রাখে। যা পরবর্তীতে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশীয়দের আয় বৃদ্ধি করে। কাজেই বলা যায়, মিসেস ব্রাউনির আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রত্যক্ষভাবে প্রভাবিত না করলেও পরোক্ষভাবে কিছুটা প্রভাবিত করে।

232
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয়, তার অর্থমূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলে।
মনে করি, বাংলাদেশের অভ্যন্তরে বছরে তিনটি দ্রব্য উৎপাদিত হয়। যেমন- ১০০ কুইন্টাল ধান, ১০০০টি জামা এবং ১০০০টি কলম উৎপাদিত হয়। এক্ষেত্রে, জিডিপি ১০০ কুইন্টাল ধান ধানের বাজার দাম + ১০০০টি জামা জামার বাজার দাম ১০০০টি কলম কলমের বাজার দাম।

239
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews