UNDP এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme |
আন্তর্জাতিক সংগঠন বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি
ঘটায়।
আন্তর্জাতিক সংগঠনের সদস্য সংখ্যা কত হবে তা সুনির্দিষ্ট নয়। একেকটি আন্তর্জাতিক সংগঠন সদস্য সংখ্যা ও লক্ষ্য-উদ্দেশ্যে স্বতন্ত্র এবং অন্যান্য সংগঠন থেকে আলাদা। অর্থনৈতিক, রাজনৈতিক, মানবকল্যাণমূলক প্রভৃতি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠন রয়েছে। এ সকল সংগঠন স্ব স্ব নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কার্যক্রম পরিচালনা করে থাকে।
উদ্দীপকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সমিতির কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে।
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দুর্যোগপ্রবণ দেশ। ভৌগোলিক আবহাওয়ার কারণে বন্যা, খরা, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি বহুবিধ দুর্যোগ এ দেশে আঘাত হানে। এ সকল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে রেডক্রিসেন্ট সমিতি নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
উদ্দীপকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সন্দ্বীপে একটি বিশেষ সংস্থার স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের কথা উল্লিখিত হয়েছে। স্বেচ্ছাসেবীরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়।
সংস্থাটি আশ্রয়প্রার্থীদেরকে জরুরি ভিত্তিতে অন্ন, বস্ত্র দিয়ে সাহায্য করে। এই কার্যক্রম বিশ্লেষণ করে সহজেই বলা যায়, সংস্থাটি আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সমিতি। বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় এই সংস্থাটি অনন্য ভূমিকা রেখে চলেছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার করা, ঝড়ের সময় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের মাঝে নানারকম ত্রাণ সহায়তা প্রদান করা প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম। এভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সাফল্যের সাথে মানবকল্যাণমূলক কাজ করে চলেছে।
বাংলাদেশে দুর্যোগ আক্রান্ত মানুষের কল্যাণে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সমিতির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
উদ্দীপকে রেডক্রিসেন্ট সমিতির দুর্যোগের পূর্বাভাস প্রদান এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদেরকে সহায়তা প্রদানের উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত। তাদের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়, যথা: (১) জরুরি ত্রাণ ও খাদ্য বিতরণ কর্মসূচি এবং (২) দুর্যোগ প্রতিরোধ ও পুনর্বাসন কর্মসূচি।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও খাদ্য বিতরণ করে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রেডক্রিসেন্ট সমিতি ৩৩টি কেন্দ্র স্থাপনের মাধ্যমে জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণের ব্যবস্থা করেছিল। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের দুর্গত মানুষের কল্যাণে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে আসছে। ১৯৮৮, ১৯৯৬ ও ১৯৯৮ ও ২০০৭ সালের বন্যায় এবং সিডর, আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ১৯৭৯ সালে কক্সবাজারে একটি রাডার কেন্দ্র স্থাপন করে। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটি বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করে।
পরিশেষে বলা যায়, দুর্যোগআক্রান্ত মানুষের কল্যাণে রেডক্রিসেন্ট সমিতি বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।
Related Question
View All১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
মানবহিতৈষী ব্যক্তি হেনরি ডুনান্ট (Henri Dunant) এর উদ্যোগে Red Cross Society প্রতিষ্ঠিত হয়।
২৪ জুন, ১৮৫৯ সালে ইতালির সলফ্যারিনো গ্রামে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ভয়াবহতা নিয়ে হেনরি ডুনান্ট A Memory of Solferino' নামক বইতে বিশ্বব্যাপী মানুষের কাছে যুদ্ধাহতদের সেবার জন্য একটি বিশ্ব সংস্থা গড়ে তোলার আহ্বান জানান। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি হেনরি ডুনান্ট অপর ৪ জন জেনেভাবাসীকে নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ১৮৬৩ সালের ২৬ অক্টোবর তারিখে এ কমিটি ১৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায়। এ সম্মেলনের মাধ্যমেই আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা লাভ করে।
সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।
এইডস একটি প্রাণঘাতী রোগ। এইডস রোগের ভাইরাস মানবদেহে প্রবেশ করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
এই রোগে আক্রান্ত হলে শরীরের ওজন দ্রুত কমতে থাকে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত অবসাদগ্রস্ততা, বিরতিহীন ডায়রিয়া, খাবারে অরুচি, শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
উদ্দীপকের সুরমার ক্ষেত্রে এই উপসর্গগুলোই দেখা দিয়েছে।
উদ্দীপকের সুরমার সন্তান জন্মের পর দ্রুত ওজন কমতে থাকে। প্রায় সপ্তাহখানেক জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ আরওউপসর্গ নিয়ে সুরমা ডাক্তারের কাছে যায়। তখন রক্ত পরীক্ষায় জানা যায় সে একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। সুরমার প্রাণঘাতী রোগটির উপসর্গগুলো ওপরে বর্ণিত এইডস রোগের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।
সুরমার সন্তানের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
এইডস এর বিস্তৃতি বন্ধে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সেভদ্যা চিলড্রেন বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বিশেষ করে যেসব শিশুর এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য সংস্থাটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এক্ষেত্রে সংস্থাটি যেসব কাজ করে তা হলো সমষ্টিকেন্দ্রিক সাহায্য প্রদান, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, মানসিক সমর্থন, পুষ্টিকর খাবার সরবরাহ ইত্যাদি। অসহায়, এতিম এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ওপর গুরুত্বারোপ করে এইডস বিষয়ে সেভদ্যা চিলড্রেন ব্যাপক কর্মসূচি পালন করে। ২০১৪ সালে সংস্থাটি HIV/AIDS কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ১১.৮ মিলিয়ন শিশুকে সহযোগিতা প্রদান করেছে। সুরমার সন্তানের ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা করতে পারে।
উদ্দীপকের সুরমা এইডসে আক্রান্ত হওয়ায় তার সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আর যেসব শিশু এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সুরক্ষায় সেভদ্যা চিলড্রেন নানামুখী কর্মসূচি গ্রহণ করে। যেহেতু সুরমার সন্তান এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে সেহেতু সংস্থাটি সুরমার সন্তানকে সহযোগিতা করতে পারে।
উপরের আলোচনা থেকে বলা যায়, সুরমার সন্তানের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে।
ওয়ার্ল্ড ভিশনের স্থায়ী কার্যালয় অবস্থিত নেত্রকোণার বিরিশিরিতে।
ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম হলো সংকট প্রতিরোধ ও পুনরুদ্ধার কার্যক্রম।
UNDP বিভিন্ন দেশে বিদ্যমান সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করে। পাশাপাশি সংঘাত ও দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কার্যক্রমেও সহায়তা দিয়ে থাকে। এছাড়া UNDP ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকারকে ঝুঁকি হ্রাস বিষয়সমূহ নির্ধারণ, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত নীতি প্রণয়ন এবং কর্মসূচির মান নির্ধারণে সহযোগিতা করে থাকে। UNDP নিরস্ত্রীকরণ, সেনা অপসারণ, মাইন অপসারণ, বাস্তুহারা লোকদের পুনর্বাসন এবং নির্যাতন রোধে কর্মসূচি পরিচালনা ইত্যাদি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!