WTO হচ্ছে World Trade Orgarization.
TMSS (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) একটা এনজিও যা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ বিশেষত নারীদের উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি মূলত দরিদ্র ও বিত্তহীন মহিলাদের মধ্যে কাজ করে। তাদেরকে ঋণ সহায়তা ও প্রশিক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটি দোকান পরিচালনা, হাঁস-মুরগি প্রতিপালন ও খামার পরিচালনা, মাছ চাষ, নার্সারি প্রতিষ্ঠা ও কুটিরশিল্পের বিভিন্ন কাজে সহায়তা দিয়ে আত্মকর্মসংস্থানে সহায়তা করে।
উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।
ইউরোপীয় দেশসমূহের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ ইউনিয়নের সদস্যসংখ্যা ২৭। ২০০২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা 'ইউরো' চালু করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭ রাষ্ট্রের মধ্যে জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, গ্রিস, সুইডেন, স্পেন প্রভৃতি উল্লেখযোগ্য।
উদ্দীপকে দেখা যায়, জার্মানি, ফ্রান্স ও ইটালি প্রভৃতি দেশ অর্থনৈতিক ও ব্যবসায়িক সমৃদ্ধির জন্য বিশ্বখ্যাত অর্থনৈতিক জোট গঠন করে। যেখানে সদস্য দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে মুক্ত বাণিজ্য কার্যক্রম অব্যাহত রেখেছে। যেহেতু জার্মানি, ফ্রান্স ও ইটালি ইউরোপীয় ইউনিয়ন নামক অর্থনৈতিক জোটের সদস্য এবং উক্ত দেশগুলো ইউরো নামক মুদ্রা ব্যবহার করে অবাধ ও মুক্ত বাণিজ্য সুবিধা লাভ করে। তাই বলা যায়, উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক জোটের কথা বলা হয়েছে।
হ্যাঁ, আমার মতে উন্নয়নশীল দেশগুলোর জন্য এ জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন অনুসরণীয় হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলো নিজেদেরকে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে বড় ও সফল একটি আঞ্চলিক সংস্থা যা সবার নিকট ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল।
EU এর মূল কার্যাবলি ও হলো ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে এবং বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণমূলক সহযোগিতা বাড়াতে সম্মিলিত ভূমিকা পালন করে। তাই EU ভুক্ত দেশগুলো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। ফলে ধনী দেশগুলোর পাশাপাশি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোও দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কম উন্নত বা উন্নয়শীল দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডসহ ব্যবসায় সম্প্রসারণে সহায়ক হয়। সর্বোপরি উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের মতো জোট বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে এবং স্বার্থের পক্ষে সহায়ক হবে।
সুতরাং উন্নয়নশীল দেশগুলোর জন্য উদ্দীপকের এ জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন অনুসরণীয় হতে পারে বলে আমি মনে করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!