জাহাঙ্গীর সাহেবের পিতা মৃত্যুর সময় সন্তানদের জন্য অনেক সম্পত্তি রেখে যান। জাহাঙ্গীর সাহেব কৌশলে সম্পত্তির কিছু অংশ ভাইবোনের অজ্ঞাতে নিজের নামে করিয়ে নেন। এতে করে ভাইবোনদের সাথে তার বিরোধ তুঙ্গে ওঠে। সম্পত্তির বিরোধ মীমাংসার জন্য এলাকার চেয়ারম্যানের নিকট বিচারের জন্য গেলে তিনি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। চেয়ারম্যানের পরামর্শে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে তার ভাইবোন আদালতে মামলা করলে বিচারক অপরাধীকে অর্থ দন্ড ও কারাদণ্ড প্রদান করেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলে।

উত্তরঃ

প্রশাসনের যেকোনো কাজের সঠিক চিত্র জনসম্মুখে উপস্থাপন করা, সরকারের সব কার্যক্রম বা পদক্ষেপ যাতে জনগণ জানতে ও বোঝতে পারে এরূপ স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করাকেই প্রশাসনিক জবাবদিহিতা বলে। ই-গভর্ন্যান্স ব্যবস্থা প্রশাসন সংক্রান্ত সব তথ্য জনগণের নিকট উন্মুক্তকরণের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। বিভিন্ন গণমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে প্রশাসনের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হয়।

উত্তরঃ

উদ্দীপকে আদালতের কার্যক্রম দ্বারা আইনের শাসন প্রতিষ্ঠিত

হওয়ার মাধ্যমে নাগরিক অধিকার রক্ষিত হয়েছে। পৌরনীতিতে অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যেগুলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। অধিকারসমূহকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়- ১. নৈতিক অধিকার ও ২. আইনগত অধিকার। এ আইনগত অধিকারের একটি ধরন হলো সামাজিক অধিকার। সম্পত্তি ভোগের অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জাহাঙ্গীর সাহেব তার পিতার রেখে যাওয়া সম্পত্তির কিছু অংশ ভাইবোনের অজান্তে নিজের নামে করিয়ে নেওয়ায় বিরোধ সৃষ্টি হয়। চেয়ারম্যানের পরামর্শে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে তার ভাইবোন আদালতে মামলা করলে বিচারক অপরাধীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রের নাগরিকগণ সমাজে সুখী ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নানা ধরনের সামাজিক অধিকার ভোগ করে থাকে। এর মধ্যে সম্পত্তি ভোগের অধিকার অন্যতম। রাষ্ট্রীয় সীমানার মধ্যে প্রত্যেক নাগরিক তার নিজস্ব সম্পত্তি ভোগ করতে পারে এ অধিকারের আওতায়। কেউ যাতে অন্যের কোনোকিছু জোর করে দখল করতে না পারে সেজন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেক নাগরিক সম্পত্তি ক্রয়, বিক্রয় ও ভোগ করতে পারবে। রাষ্ট্র নাগরিককে সে নিশ্চয়তা প্রদান করবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই ব্যক্তিগত সম্পত্তি অর্জন ও ভোগের অধিকারকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। এর মাধ্যমে নাগরিকের সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ঘটনায় আদালতের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। নাগরিকের ব্যক্তিত্ব ও জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করার জন্য নাগরিকগণ সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকে। নাগরিকগণ যার মাধ্যমে এসব অধিকার ভোগ করতে পারে তাকে বলা হয় অধিকারের রক্ষাকবচ। আইনের প্রয়োগ ঘটিয়ে এ অধিকার রক্ষা করা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, পিতার রেখে যাওয়া সম্পত্তির কিছু অংশ ভাইবোনের অজ্ঞাতে নিজের নামে করিয়ে নেন জাহাঙ্গীর সাহেব। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় চেয়ারম্যানের পরামর্শে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে তার ভাইবোনরা আদালতে মামলা করে এবং তারা তাদের প্রাপ্য অধিকার লাভ করতে সক্ষম হয়। অধিকারের অন্যতম রক্ষাকবচ হলো আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের প্রাধান্য এবং আইনের চোখে সকলেই সমান। যদি রাষ্ট্রে আইনের শাসন কার্যকরী হয় তবে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ অধিকার ভোগ করতে পারবে। আইনের শাসনের মাধ্যমেই জনগণের অধিকার রক্ষা পায়। তবে এক্ষেত্রে জনগণের সচেতন থাকা আবশ্যক। কোনো মানুষ যদি নিজ অধিকার খর্ব হতে দেখে তবে তাকে তা রক্ষা করতে তৎপর হতে হবে। এক্ষেত্রে সে আইনের আশ্রয় নিতে পারে। আইনের হস্তক্ষেপই নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এতে সমাজ ও রাষ্ট্রও উপকৃত হবে। 'নাগরিকদের ভালো থাকার ওপরই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে।

72

Related Question

View All
450
উত্তরঃ

'মানুষ' হিসেবে প্রতিটি মানুষ যে অধিকার ভোগ করতে জন্মগতভাবে প্রত্যাশী তাই মানবাধিকার। মানুষের মূল্য ও মর্যাদার সাথে সংশ্লিষ্ট এ অধিকারগুলো মানুষ জন্মগতভাবে লাভ করে থাকে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে বাঁচতে প্রকৃতিগত ও সহজাত যে অধিকার প্রত্যাশা করি, তাই হলো মানবাধিকার। যেমন- জীবন ধারণের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, নিষ্ঠুরতার শিকার না হওয়ার অধিকার, ন্যায়বিচার লাভের অধিকার ইত্যাদি।

1.2k
উত্তরঃ

উদ্দীপকে অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে এগুলোর পারস্পরিক নির্ভরশীলতার কথা বলা হয়েছে।
অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। নাগরিকদের যেমন অধিকার আছে, তেমনি কর্তব্যও পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর পরিপূরক। এ দুটি যেন একই মুদ্রার দুটি দিকের ন্যায়। সামাজিক সচেতনতা থেকে এদের সৃষ্টি এবং সমাজের মধ্যেই এরা অর্থপূর্ণ হয়ে ওঠে। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে থাকে। এজন্যই লাস্কি বলেন, "আমার নিরাপদে থাকার অধিকার থাকলে অন্যের কর্তব্য হলো আমাকে অন্যায়ভাবে আক্রমণ না করা।" অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বুঝানো হয়, তেমনি তা পালনও দায়িত্ব। যেমন-ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকেও বোঝায়। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্যকেও বোঝায়, তেননি একজনের অধিকার বলতে অন্যের কর্তব্যকেও বোঝানো হয়। আমার সম্পত্তির ভোগের অধিকার আছে, এর অর্থ অন্যের সম্পত্তিতে অন্যায় হস্তক্ষেপ না করাও আমার দায়িত্ব।

312
উত্তরঃ

কারও অধিকার বলতে যেমন তার কর্তব্যকে বোঝায়, তেমনি একজনের অধিকার বলতে অন্যের কর্তব্যকে বোঝায়। একজনের অধিকার ভোগ করা অন্যের কর্তব্য পালনের ওপর নির্ভরশীল। এজন্যই বলা হয়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। যেমন- আমার বেঁচে থাকার যদি অধিকার থেকে থাকে, তবে আমার কর্তব্য হলো

অন্যের বেঁচে থাকার পথে কোনো বাধার সৃষ্টি না করা। অনুরূপভাবে অন্যের কর্তব্যও হলো আমাকে হত্যা না করা। অধিকার ও কর্তব্য একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। সমাজের একজনের অধিকারের পরিধি অন্য সকলের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। কারণ অধিকার যদি অবাধ ও সীমাহীন হয় তবে এ থেকে স্বেচ্ছাচারিতার জন্ম হবে। এতে সবল ব্যক্তি অধিকার ভোগ করবে; কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হবে।
রাষ্ট্র নাগরিকদের অধিকার রক্ষা করবে। বিনিময়ে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে। নাগরিকের যা দায়িত্ব রাষ্ট্রের তা অধিকার আর রাষ্ট্রের যা দায়িত্ব নাগরিকের তা অধিকার। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। ফলে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়। অর্থাৎ বলা যায়, অধিকার ও কর্তব্য নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কার্ল মার্কস বলেছেন, "কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই আর অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত থাকে

317
উত্তরঃ

সাধারণভাবে যেকোনো বস্তু বা বিষয় সম্পর্কে জানার জন বিবরণকে তথ্য বলা হয়। তথ্য অধিকার আইনে তথ্যকে সুনির্দিষ্টভাে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশ মানচিত্র, চুক্তি, তথ্য- উপাত্ত, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, আলোকচিত্র অডিও, ভিডিও, যান্ত্রিকভাবে পঠনযোগ্য দলিলাদি এবং বৈশিষ্ট নির্বিশেষে যেকোনো তথ্যবহ বস্তু ইত্যাদিকে তথ্য বলা হয়।

489
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews