জাহাঙ্গীর হোসেন একজন সদালাপী, বিনয়ী ও মিশুক যুবক। এলাকার বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গরিব-দুঃখী জনগণের অনুরোধেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত না থাকায় এবং রাষ্ট্র, রাজনীতি, নাগরিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান না থাকায় কিছু কিছু বিষয়ে তিনি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তার আত্মীয় ও বন্ধু মতি, সবুজ ও রঞ্জু তাকে পরামর্শ দিলেন যে, পৌরনীতি ও সুশাসন বিষয়ে কোনো বই পাঠ করলে তুমি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে এবং নাগরিকতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। 

Updated: 9 months ago
উত্তরঃ

পৌরনীতির সংজ্ঞায় ই. এম. হোয়াইট বলেছেন, "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।” পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে ই. এম. হোয়াইট আরও বলেছেন, "পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পৌরনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Civics। এটি ল্যাটিন শব্দ সিভিস (Civis) ও সিভিটাস (Civitas) থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। অর্থাৎ শব্দগত অর্থে পৌরনীতি বা Civics হচ্ছে নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ নগরে - বসবাসরত নাগরিকদের আচার-আচরণ নিয়ে আলোচনা করাই হলো পৌরনীতির প্রধান কাজ। প্রাচীন গ্রিক ও ভারতে পৌরনীতিকে বলা হতো নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত আলোচনার শাস্ত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রত্যক্ষ রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন না। তাছাড়া রাষ্ট্র, রাজনীতি, নাগরিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞানও তার নেই। ফলে তিনি বেশকিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র, রাজনীতি, নাগরিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য জাহাঙ্গীর হোসেনের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তাকে পৌরনীতি পাঠ করার পরামর্শ দিলেন। কেননা পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি পাঠের মাধ্যমে জাহাঙ্গীর হোসেন জানতে পারবেন, স্থানীয় সরকারের সাথে রাষ্ট্রীয় সরকারের এবং স্থানীয় রাজনীতির সাথে জাতীয় রাজনীতির সম্পর্ক কী রূপ। একজন নেতার কী কী গুণাবলি থাকা দরকার, কীভাবে সামাজিক শৃঙ্খলা রক্ষা করা যায়, কীভাবে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা যায়, কীভাবে স্বল্প সময়ে স্থানীয় অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন সম্ভব ইত্যাদি পৌরনীতির জ্ঞানলাভের মাধ্যমে জানা যায়। এজন্য জাহাঙ্গীর হোসেনের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তাকে পৌরনীতি পাঠের পরামর্শ দিলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়। কারণ রাষ্ট্রের। সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে পৌরনীতি যথাযথ। ব্যাখ্যা প্রদান করে। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকতা অর্জন ও বিলুপ্তি, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। বর্তমানে কোনো রাষ্ট্রের নাগরিক কেবল নিজ রাষ্ট্রের সীমানার মধ্যেই আবদ্ধ নন। বিশ্বায়নের কারণে ও সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে বিশ্বসমাজ। প্রতিটি রাষ্ট্রের নাগরিকগণই পরিণত হয়েছেন বিশ্ব নাগরিকে। জাতীয়তা আজ আন্তর্জাতিকতায় রূপ নিয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশই তার প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে। বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য সৃষ্টি হয়েছে সার্ক ও জাতিসংঘের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ। এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে নাগরিকতার আন্তর্জাতিক রূপটি ফুটে ওঠে। আর পৌরনীতি এ প্রতিষ্ঠানসমূহকে নিয়েই আলোচনা করে। তাই পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
126
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিকতা লাভের উপায়, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক। এককথায় পৌরনীতির মূল বিষয়বস্তু যেহেতু নাগরিকতাকেন্দ্রিক সেহেতু পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
295
উত্তরঃ

তাহসিন এ বছর একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশুনা করছে। তাহসিনকে তার বাবা 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি পাঠের পরামর্শ দিলেন। পাঠ্য বিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন গ্রহণের বা পাঠের ফলে তাহসিন যে ধরনের সুফল লাভ করবে, তা নিচে উল্লেখ করা হলো-

  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিন তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করবে।
  • এ বিষয় পাঠের মাধ্যমে তাহসিন সুনাগরিকের গুণাবলি সম্পর্কে অবগত হবে। যা তার গুণাবলি বিকাশে সহায়ক হবে।
  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং মনের সংকীর্ণতা দূর হবে। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা বিকশিত হবে। যা একজন রাষ্ট্রবিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। সে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুসংহত ও সুসংবদ্ধ করে গড়ে তোলার জ্ঞানলাভ করবে।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত জ্ঞান লাভ করবে।
  • রাষ্ট্রব্যবস্থা বিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে তাহসিন জ্ঞান অর্জন করতে পারবে।
  • তাহসিন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। খ। তাকে একজন বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হতে সহায়তা করবে।
  • অতএব বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানী হতে ইচ্ছুক তাহসিনের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি নির্বাচন সঠিক হয়েছে। এ বিষয়টি তাহসিনের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।
Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
219
উত্তরঃ

উদ্দীপকে বলা হয়েছে, আধুনিককালে 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ ও কার্যাদি সম্পর্কিত বিজ্ঞান।

পৌরনীতির উৎপত্তির ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থা থেকে এ শাস্ত্রের উদ্ভব। সেই সময়ে পৌরনীতির ক্ষেত্র ছিল মূলত নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিক সম্পর্কিত আলোচনাতেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে নাগরিকতার ধরন, বিস্তার ও মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নাগরিক অধিকার, কর্তব্য, সুনাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক দিকের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন, কার্যাবলি ও ভূমিকা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। জাতীয় গৌরবময় ইতিহাস, আন্দোলন ও ব্যক্তিত্ব সম্পর্কেও জ্ঞানদান করে পৌরনীতি। বর্তমান কালের বৈশ্বিক বিস্তৃত নাগরিকতার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান যেমন- জাতিসংঘ, কমনওয়েলথ, FIFAইত্যাদির গঠন ও কার্যাবলি নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। একই সাথে অতীতে নাগরিক জীবন কেমন ছিল, রাষ্ট্রের দায়-দায়িত্ব কেমন ছিল, নাগরিকগণ কেমন সুযোগ-সুবিধা ভোগ করত তার স্বরূপ নিয়েও পৌরনীতি আলোচনা করে। অতীতের তুলনায় বর্তমানে এর প্রকৃতি কেমন এবং ভবিষ্যতে তা কেমন হতে পারে, তারও দিকনির্দেশনা পৌরনীতি হতে পাওয়া যায়। অতীতের শাসনব্যবস্থা, সংবিধান, শাসক শ্রেণি ইত্যাদির মধ্যে কোনটি সবচেয়ে ভালো ছিল যা ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে পৌরনীতির আলোচনায় তা পাওয়া যায়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে আধুনিককালের পৌরনীতি বিষয়ে যে ধারণা উপস্থাপন করা হয়েছে তা যথাযথ ও যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
246
উত্তরঃ

কযে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্যপ্রবাহ, জনগণকে উন্নত সেবা প্রদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে, তাই সুশাসন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
239
উত্তরঃ

সুশাসন হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। আর নীতিশাস্ত্র হলো মানুষের আচার-আচরণ মূল্যায়নের বিজ্ঞান। উভয়ের মাঝে বিষয়বস্তুগত মিল রয়েছে যেমন, তেমনি সুশাসনকে মূল্যায়ন করে নীতিশাস্ত্র। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যেসব গুণাবলি ও বৈশিষ্ট্য প্রয়োজন তা নীতিশাস্ত্র পাঠের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আবার নীতিশাস্ত্রের একটি প্রায়োগিক দিক হলো সুশাসন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
354
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews