ব্যবসায়ে অনিশ্চিত পরিবেশে ঝুঁকি নিয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের গৃহীত সৃজনশীল পদক্ষেপই ব্যবসায় উদ্যোগ।
ব্যবসায় ঝুঁকিপূর্ণ পেশা। একজন নতুন মানুষ নতুন চিন্তা নিয়ে যখন ব্যবসায়ে নামে তখন তার ঝুঁকির মাত্রা স্বভাবতই বেশি হয়। তাই একজন উদ্যোক্তাকে আবেগপ্রবণ না হয়ে অত্যন্ত সচেতনভাবে তার নিজের অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। তাকে বুঝতে হয় এর সাফল্যের সকল কৃতিত্ব ও মুনাফার দাবি যেমনি তার তেমনি ব্যর্থতার সকল দায়ভারও তাকেই বহন করতে হবে। তাই উদ্যোক্তাসুলভ গুণ তার মধ্যে কোন মাত্রায় কতটা আছে, বা আছে কি নেই এবং ঘাটতি থাকলে তা কতটা পূরণ সম্ভব- যথাযথ আত্মবিশ্লেষণের মাধ্যমে তা চিহ্নিত করার প্রয়োজন পড়ে। তাই ব্যবসায় উদ্যোগ গ্রহণে আত্মবিশ্লেষণ গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জাহানারা রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে জাহানারা উন্নতমানের ও উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারাগাছ উৎপাদন করেন। নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে জাহানারা রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
আমি মনে করি, জাহানারা একজন সফল নারী উদ্যোক্তা।
কোনো নারী একক মালিকানায় কোনো ব্যবসায় গঠন করলে অথবা অংশীদারি বা কোম্পানি গঠনের ক্ষেত্রে উক্ত ব্যবসায়ের ৫১% অংশ বা শেয়ারের মালিক হলে তাকে নারী উদ্যোক্তা বলে।
উদ্দীপকে জাহানারা যুব উন্নয়ন কেন্দ্র থেকে নার্সারির ওপর প্রশিক্ষণ শেষে মাত্র ২৫,০০০ টাকা ঋণ দিয়ে একটি নার্সারি করেন। ধীরে ধীরে তার নার্সারির পরিধি বড় হয়। বর্তমানে তার নার্সারিতে বেকার ৭জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নার্সারি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
সুতরাং উদ্দীপকের জাহানারা একজন সফল নারী উদ্যোক্তা বলে আমি মনে করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!