জিহান একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকাকালে একটি পোস্ট দেখলো। সেখানে বেসরকারি কিছু পেশাজীবী সংগঠন তাদের অবসরকালীন নিরাপত্তা চেয়েছেন। তারা বলেছেন, অবসরে গেলে তাদের জন্য পেনশন বা আর্থিক কোনো সুবিধা না থাকায় তারা অনেকেই মানবেতর জীবন-যাপন করেন। সুশীল সমাজের কিছু ব্যক্তিত্ব তাদের এই চাওয়াকে যৌক্তিক মনে করেছেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

Administration' শব্দটি ল্যাটিন শব্দ 'Administrare' থেকে এসেছে।

উত্তরঃ

মনীষী লুথার গুলিক (Luther Gulick) প্রশাসনের কার্যাবলি সংশ্লিষ্ট বিখ্যাত POSDCORB সূত্রের উদ্ভাবন করেছেন। সূত্রের প্রতিটি অক্ষর প্রশাসনের কার্যাবলির এক একটি দিকের
প্রতিনিধিত্ব করছে। যেমন-

P - Planning বা পরিকল্পনা;

O- Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা;

S - Staffing বা কর্মী নিয়োগ:

D - Direction বা পরিচালনা;

Co-Coordination বা সমন্বয় সাধন;

R - Reporting বা কার্যবিরণী সংরক্ষণ করা;

B - Budgeting বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন।

প্রশাসনের উপর্যুক্ত কার্যাবলি বিশ্লেষণ করে সমাজকর্ম প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলো চিহ্নিত করা যায়।

উত্তরঃ

উদ্দীপকে পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমা জন্য দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।

সাধারণত দল সমাজকর্ম পদ্ধতি সমস্যাগ্রস্ত দলকে বিভিন্ন প কৌশল অবলম্বনের মাধ্যমে সমস্যা মোকাবিলায় সাহায্য করে সমাজকর্মের আদর্শ ও মূল্যবোধের আলোকে নিয়ন্ত্রিত ও পরি হয়। দল সমাজকর্ম সামাজিক দল, দল সমাজকর্ম প্রতিষ্ঠান সমাজকর্মী ও দল সমাজকর্ম প্রক্রিয়া এই চারটি উপাদান গঠিত। সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি কিছু নীতিমালা অন করে। এটি অনুসন্ধানের মাধ্যমে দলের সমস্যা নির্ণয় কে সমাধানে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে'। উদ্দীপকের জিসান একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দেখে। সেখানে বেসরকারি কিছু পেশাজীবী সংগঠন অবসরকালীন নিরাপত্তা চেয়েছেন। অবসরে গেলে তাদের পেনশন বা আর্থিক কোনো সুবিধা না থাকায় তারা অনে মানবেতর জীবনযাপন করেন। এসব পেশাজীবী সংগঠনের সদস দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে সহায়তা দেওয়া যেতে পারে।

উত্তরঃ

বেসরকারি পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানে দল সমাজকর্ম পদ্ধতির পাশপাশি অন্যান্য পদ্ধতির সাহায্য অপরিহার্য- বক্তব্যটি যথার্থ।

সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে আলাদাভাবে বিবেচনা করে সমস্যা সমাধানে সহায়তা করে। কিন্তু বাস্তবে মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে এ ধরনের বিভক্তি সম্ভব নয়। কারণ সমাজকর্ম তার মূল লক্ষ্য অর্জনে ব্যক্তির ওপর বেশি গুরুত্ব দেয়। কেননা ব্যক্তিই দল ও সমষ্টির একক হিসেবে বিবেচিত। আবার ব্যক্তি অবশ্যই কোনো না কোনো দলের সদস্য। কাজেই ব্যক্তি যদি সমস্যাগ্রস্ত হয়ে নিজ ভূমিকা পালনে ব্যর্থ হয় তবে তা দল ও সমষ্টিতে বিরূপ প্রভাব ফেলে। এ কারণে সমাজকর্মীরা ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর সমন্বিত প্রয়োগ করে। যেকোনো সমস্যা সমাধানে সমাজকর্মে মনোসামাজিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান এ তিনটি ধাপ অনুসরণ করা হয়। এক্ষেত্রে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা নির্ভর করে সমাজকর্মের তিনটি সহায়ক পদ্ধতি- সামাজিক গবেষণা, সামাজিক কার্যক্রম ও সামাজিক প্রশাসনের ওপর। এ থেকে বোঝা যায়, সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো একে অপরের পরিপূরক। উদ্দীপকের বেসরকারি পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। কিন্তু পেশাগত সংগঠনের সদস্যরা প্রত্যেকেই ব্যক্তি এবং তারা সমষ্টিরও অংশ। এজন্য তাদের ক্ষেত্রে ব্যক্তি ও সমষ্টি সমাজকর্ম পদ্ধতিও প্রয়োগ করতে হবে। আবার সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর সফলতা পেতে সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোও প্রয়োগ করতে হবে।

উপরের আলোচনার আলোকে বলা যায়, দল সমাজকর্ম পদ্ধতির কার্যকর প্রয়োগের জন্য সমাজকর্মের অন্যান্য পদ্ধতির সাহায্য অপরিহার্য।

113

Related Question

View All
উত্তরঃ

আইন পেশার মাধ্যমে সমাজের মানুষের আইনগত অধিকার ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়।

216
উত্তরঃ

চিকিৎসা পেশা একটি মানবতাবাদী সেবা ও পেশা হিসেকে বিবেচিত।
সুদূর প্রাচীনকাল থেকে মানবসেবার একটি উল্লেখযোগ্য দিক হলো মানুষকে সকল প্রকার অসুস্থতা থেকে মুক্ত রাখা, যার প্রেক্ষিতে চিকিৎসা পেশার উদ্ভব। মানুষের দৈহিক কাঠামো এবং দেহের জৈবিক প্রক্রিয়া কর্মক্ষম ও সচল রাখার জন্য যেসব চাহিদা ও প্রয়োজন পূরণের দরকার সেসব পূরণ করতে সাহায্য করে চিকিৎসা ও নার্সিং পেশা।

221
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত দীপ্তি সমাজকর্ম বিষয়টি অধ্যয়ন করছে। সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী পেশা।

এর লক্ষ্য হলো সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এ লক্ষ্য অর্জনে এটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির হারানো ক্ষমতা পুনরুদ্ধার করে তাদেরকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। এক্ষেত্রে এই সেবা, সম্পদ ও সুযোগের সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেয়। অর্থাৎ সমাজকর্ম সামাজিক বিপর্যয় রোধ করে একটি সুষ্ঠু সমাজ গঠনে কাজ করে। দীপ্তির অধ্যয়নরত বিষয়টির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো এবং সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা যা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে ১৯৮১ সালে NASW কর্তৃক প্রকাশিত কতগুলো প্রাসঙ্গিক বলে বিবেচনা করা হয়। এগুলো হলো-

১. জনগণের সমস্যার সমাধান, উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন,

২. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো;

৩. কার্যকরী ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা; ও

৪. সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। আবার ওয়ার্নার ডব্লিউ বোহেম সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-

১. মানুষের হৃতক্ষমতা পুনরুদ্ধার করা;

২. কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদের সমাবেশ করা; এবং

৩. সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দীপ্তি সমাজকর্ম বিষয়টি অধ্যয়ন করছে।

 

222
উত্তরঃ

দীপন ও সমাজকর্মীর সম্পর্ককে র‍্যাপো বা পেশাগত সম্পর্ক , যা সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা পালন করে।

উদ্দীপকে বর্ণিত দীপন প্যাথিড্রিনে আসক্ত। সে তার বোনের বান্ধবী দ্বীপ্তির পরামর্শে একজন সমাজকর্মীর নিকট যায়। সমাজকর্মী তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং দীপন উক্ত সমাজকর্মীর ব্যবহারে মুগ্ধ হয়। দীপন ও সমাজকর্মীর মধ্যকার এ সম্পর্কই হলো 'র‍্যাপো'। ব্যক্তির সমস্যার সমাধানকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি পরিচালিত হয়। এ সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো র‍্যাপো বা পেশাগত সম্পর্ক। সাধারণত সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে যে পেশাগত সম্পর্ক স্থাপন করা হয় তাকে র‍্যাপো বলা হয়। এখানে সমাজকর্মী একজন পেশাদার ব্যক্তি হিসেবে তার আচরণের মাধ্যমে সাহয্যার্থীর আস্থাভাজন হন। ফলে সমাজকর্মী ও সাহায্যার্থীর সম্পর্কের মধ্যকার দূরত্ব দূর হয়ে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুসুলভ আচরণের ক্ষেত্র তৈরি হয়, যা সাহায্যার্থী সম্পর্কিত তথ্যানুসন্ধানে সমাজকর্মীকে বিশেষভাবে সহায়তা করে। ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া অধিক উপযোগী ও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সম্পর্ক সম্পূর্ণ অস্থায়ী এবং অন্যান্য সম্পর্কের মতো আত্মনির্ভর হবে না। অনেক সময় এ সম্পর্ককে 'Professional Relationship' বা 'Casework Relationship' নামেও, অভিহিত করা হয়। পরিশেষে বলা যায়, দীপন এবং সমাজকর্মীর মধ্যকার সম্পর্কই ব্যক্তি সমাজকর্মের মূল বিষয়। সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে এ সম্পর্ক গড়ে না উঠলে অনেক সময় সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যর্থ হয়ে যায়

176
উত্তরঃ

সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টিকেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্ম প্রক্রিয়া।

388
উত্তরঃ

যেসব মৌলিক নিয়ম-কানুন ব্যক্তি সমাজকর্মীর কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, সেগুলোকেই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন নীতি বলা হয়।
ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত প্রক্রিয়া। সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানে সাহায্য করার জন্যে ব্যক্তি সমাজকর্মীদের কতগুলো মৌলিক নীতি অনুসরণ করতে হয়। এসব নীতি সমাজকর্মীর কাজের নির্দেশিকা হিসেবে কাজ করে। এগুলোকেই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন নীতি বলা হয়।

534
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews